Katrina-Vicky: হাতে হাত ভিক্যাটের! মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে, বিহানের মা-এ মুগ্ধ নেটপাড়া

মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে এলেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ। গত বছরের নভেম্বরে বিহানের জন্ম দেন অভিনেত্রী।

Published on: May 4, 2026, 12:00:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিহান আসার পর থেকেই আড়ালে ছিলেন ক্যাটরিনা। কিন্তু বিমানবন্দরে তাঁর রাজকীয় এন্ট্রি বুঝিয়ে দিল, তিনি ফিরলে লাইমলাইট তাঁর দিকেই থাকবে। খুব একটা জাঁকজমক নয়, বরং ছিমছাম অথচ অভিজাত পোশাকেই নজর কাড়লেন দম্পতি। ক্যাটরিনার পরনে ছিল একটি কালো রঙের ওভারসাইজড ট্রেঞ্চ কোট এবং ম্যাচিং ঢিলেঢালা প্যান্ট। চোখে কালো চশমা আর পায়ে সাদা-কালো স্নিকার্স— ক্যাটরিনার এই ‘অল ব্ল্যাক’ লুক ছিল এককথায় অনবদ্য। কোনো ভারী মেকআপ ছাড়াই তাঁর উজ্জ্বল ত্বক আর হালকা গোলাপি ঠোঁটের হাসিই ছিল তাঁর আসল অলঙ্কার।

হাতে হাত ভিক্যাটের! মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে, বিহানের মা-এ মুগ্ধ নেটপাড়া (Instagram)
হাতে হাত ভিক্যাটের! মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে, বিহানের মা-এ মুগ্ধ নেটপাড়া (Instagram)

ভিকির ছিমছাম স্টাইল:

ক্যাটরিনার সঙ্গে পাল্লা দিয়ে স্টাইলিশ লাগছিল ভিকি কৌশলকেও। তিনি পরেছিলেন একটি বাদামী রঙের সুয়েড জ্যাকেট এবং কালো টি-শার্ট। মাথায় টুপি আর মুখে সেই পরিচিত চওড়া হাসি— ক্যাটরিনার হাত শক্ত করে ধরে হাঁটছিলেন বলিউডের এই ‘ড্যাশিং’ বাবা। দুজনের এই রসায়ন দেখে বোঝাই যাচ্ছিল, অভিভাবক হওয়ার আনন্দ তাঁরা কতটা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়:

ক্যাটরিনার এই ছবিগুলো ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘মা হওয়ার পর ক্যাটরিনা আরও সুন্দরী হয়ে উঠেছেন’, আবার কারোর মতে, ‘বিহান আসার পর ক্যাটরিনার চোখে-মুখে যে শান্তি ফুটে উঠেছে, তার তুলনা নেই।’ অনুরাগীদের অনেকেরই দাবি, ‘মামা ইজ গ্লোয়িং!’ (মা-র জেল্লা বেড়েছে)।

প্রেমে-সংসারে ভিক্যাট:

২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে রূপকথার মতো বিয়ে সেরেছিলেন ভিকি ও ক্যাটরিনা। ২০২৫ সালের নভেম্বরে তাঁদের কোলে আসে প্রথম সন্তান বিহান কৌশল। বর্তমানে ক্যাটরিনা যেভাবে কেরিয়ার ও মাতৃত্ব সামলাচ্ছেন, তা আলিয়া ভাট বা ইয়ামি গৌতমের মতোই আধুনিক নারীত্বের এক নতুন সংজ্ঞা তৈরি করছে।

আপাতত ক্যাটরিনার এই ‘মিনিমালিস্টিক’ এয়ারপোর্ট লুক আর তাঁদের সুখী গৃহকোণের ঝলক দেখে আপ্লুত বলিউড প্রেমীরা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More