Kaushik Ganguly: ১ বছর আগে শুরু হয়েছিল শ্যুটিং, ‘অর্ধাঙ্গিনী ২’ মুক্তির তারিখ ঘোষণা করলেন কৌশিক
Kaushik Ganguly: ২০২৩ সালে মুক্তি পেয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘অর্ধাঙ্গিনী’। একজন পুরুষের কঠিন সময়ে প্রাক্তন এবং বর্তমান স্ত্রীর মধ্যে চলতে থাকা দ্বন্দ্বের একটা অপরূপ চিত্র উঠে এসেছিল এই সিনেমার মাধ্যমে।
Kaushik Ganguly: ২০২৩ সালে মুক্তি পেয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘অর্ধাঙ্গিনী’। একজন পুরুষের কঠিন সময়ে প্রাক্তন এবং বর্তমান স্ত্রীর মধ্যে চলতে থাকা দ্বন্দ্বের একটা অপরূপ চিত্র উঠে এসেছিল এই সিনেমার মাধ্যমে। তবে সিনেমাটি যখন শেষ হয়ে যায় তখন বারবার দর্শকরা একটা কথাই বলেছিলেন, আরেকটু থাকলে ক্ষতি কি! দর্শকদের সেই চাহিদার কথা মনে রেখেই ১ বছর আগে ‘অর্ধাঙ্গিনী ২’ ছবির শুটিং শুরু করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এবার নিজেই জানালেন ছবি মুক্তির তারিখ।
‘অর্ধাঙ্গিনী ২’ মুক্তির তারিখ ঘোষণা করলেন কৌশিক
গত ১০ জুন সিনেমার শুভ মহরতের ছবি পোস্ট করে কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, ‘এক বছর আগে যাত্রা শুরু হয়েছিল। পর্দায় পৌঁছতে আর ঠিক ১ মাস বাকি।’ এই পোষ্টের হাত ধরেই ‘অর্ধাঙ্গিনী ২’ ছবির মুক্তির তারিখ ঘোষণা করলেন পরিচালক। হিসেব করলে দাঁড়ায়, আগামী ১০ জুলাই বড়পর্দায় আসছে বহু প্রতীক্ষিত ছবি ‘অর্ধাঙ্গিনী ’২।
পরিচালকের এই পোষ্ট দেখার পর থেকে উচ্ছ্বসিত ভক্তরা। সুবিশাল মলের লিফটের ভেতরে যে গল্প শেষ হয়ে গিয়েছিল, সেই গল্পের শেষটুকু সকলেই জানতে চায়। প্রাক্তন আর বর্তমান স্ত্রীর মধ্যে চলতে থাকা সেই নীরব দ্বন্দ্ব তাদের আর কোথায় নিয়ে যায়, সুমনের জীবন আর কোন দিকে মোড় নেয়, সেটাই জানার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র এক মাস।
অর্ধাঙ্গিনী প্রসঙ্গে
‘অর্ধাঙ্গিনী’ ছবিতে সুমন চট্টোপাধ্যায় চরিত্রে অভিনয় করেছিলেন কৌশিক সেন। সুমনের প্রথম স্ত্রী অর্থাৎ শুভ্রা চরিত্রে অভিনয় করেছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। সুমনের দ্বিতীয় স্ত্রী অর্থাৎ মেঘনার চরিত্রে অভিনয় করেছিলেন জয়া আহসান। সুমনের ভাই সুকান্তের চরিত্রে অভিনয় করেছিলেন অম্বরীশ। অভিনয় করেছিলেন লিলি চক্রবর্তী, দামিনী বেনি বসু, জয়দীপ মুখোপাধ্যায়, পূরব শীল আচার্য সহ আরও অনেকে।
Home/Entertainment/Kaushik Ganguly: ১ বছর আগে শুরু হয়েছিল শ্যুটিং, ‘অর্ধাঙ্গিনী ২’ মুক্তির তারিখ ঘোষণা করলেন কৌশিক