কৌশিকের মুখোমুখি জয়া, 'আজও অর্ধাঙ্গিনী’র পোস্টারে চমক চূর্ণীর! কবে মুক্তি পাবে ছবি?

২০২৩ সালে মুক্তি পেয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘অর্ধাঙ্গিনী'। প্রাক্তন এবং বর্তমান স্ত্রীর অদ্ভুত সম্পর্কের সমীকরণে সেজে উঠেছিল সেই গল্প। সেই গল্পের রেশ নিয়েই ফিরছে ‘অর্ধাঙ্গিনী ২’ অর্থাৎ ‘আজও অর্ধাঙ্গিনী’। কবে মুক্তি পাবে এই ছবি? প্রকাশ্যে এল দিনক্ষণ। সঙ্গে এল পোস্টারও।

Published on: Jun 13, 2026, 12:52:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৩ সালে মুক্তি পেয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘অর্ধাঙ্গিনী'। প্রাক্তন এবং বর্তমান স্ত্রীর অদ্ভুত সম্পর্কের সমীকরণে সেজে উঠেছিল সেই গল্প। সেই গল্পের রেশ নিয়েই ফিরছে ‘অর্ধাঙ্গিনী ২’ অর্থাৎ ‘আজও অর্ধাঙ্গিনী’। কবে মুক্তি পাবে এই ছবি? প্রকাশ্যে এল দিনক্ষণ। সঙ্গে এল পোস্টারও।

কৌশিকের মুখোমুখি জয়া, 'আজও অর্ধাঙ্গিনী’র পোস্টারে চমক চূর্ণীর! কবে মুক্তি পাবে ছবি?
কৌশিকের মুখোমুখি জয়া, 'আজও অর্ধাঙ্গিনী’র পোস্টারে চমক চূর্ণীর! কবে মুক্তি পাবে ছবি?

‘অর্ধাঙ্গিনী' ছবিতে অভিনয় করেছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, কৌশিক সেন। এই ছবিতেও মুখ্যভূমিকায় তাঁরাই রয়েছেন। পোস্টারে আকাশি প্রেক্ষাপটে জ্বলতে থাকা একটি কাগজ আর তাতেই মুখোমুখি জয়া-কৌশিক। আর তাঁদের মাঝে দাঁড়িয়ে চূর্ণী। পোস্টারে লেখা ‘আজও অর্ধাঙ্গিনী’। সঙ্গে লেখা কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি। আর এই পোস্টারেই জানানো হয়েছে মুক্তির দিনক্ষণ। ছবিটি চলতি বছরের ১০ জুলাই মুক্তি পেতে চলেছে।

প্রসঙ্গত, গত ১০ জুন সিনেমার মহরতের ছবি পোস্ট করে কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, ‘এক বছর আগে যাত্রা শুরু হয়েছিল। পর্দায় পৌঁছতে আর ঠিক ১ মাস বাকি।’ এই পোষ্টের হাত ধরেই ‘অর্ধাঙ্গিনী ২’ ছবির মুক্তির তারিখ ঘোষণা করলেন পরিচালক। হিসেব করলে দাঁড়ায়, আগামী ১০ জুলাই বড়পর্দায় আসছে বহু প্রতীক্ষিত ছবি ‘অর্ধাঙ্গিনী ’২।

পরিচালকের এই পোস্ট দেখে ভক্তরাও উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন। সুবিশাল মলের লিফটের ভেতরে যে গল্প শেষ হয়ে গিয়েছিল, সেই গল্পের শেষটুকু সকলেই জানতে চায়। প্রাক্তন আর বর্তমান স্ত্রীর মধ্যে চলতে থাকা সম্পর্কের এক অদ্ভুত সমীকরণ তাদের আর কোথায় নিয়ে যায় সেটাই জানার জন্য অপেক্ষা করতে হবে ছবি মুক্তির।

অর্ধাঙ্গিনী প্রসঙ্গে

‘অর্ধাঙ্গিনী’ ছবিতে সুমন চট্টোপাধ্যায় চরিত্রে অভিনয় করেছিলেন কৌশিক সেন। সুমনের প্রথম স্ত্রী অর্থাৎ ‘শুভ্রা’ চরিত্রে অভিনয় করেছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। সুমনের দ্বিতীয় স্ত্রী অর্থাৎ ‘মেঘনা’র চরিত্রে অভিনয় করেছিলেন জয়া আহসান। সুমনের ভাই সুকান্তের চরিত্রে অভিনয় করেছিলেন অম্বরীশ। অভিনয় করেছিলেন লিলি চক্রবর্তী, দামিনী বেনি বসু, জয়দীপ মুখোপাধ্যায়, পূরব শীল আচার্য সহ আরও অনেকে।