ছোটবেলা মানেই নানান স্মৃতির আনাগোনা। এক একটি ছবি যেন এক একটা গল্প বলে। তেমনি ছোটবেলার স্মৃতি রোমন্থন করলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। গত ৪ অগস্ট ছিল পরিচালকের জন্মদিন, জন্মদিনে ঠিক পরের দিন ছোটবেলার একটি ছবি পোস্ট করেন তিনি। যে বা যারা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাদের প্রত্যেকের কৃতজ্ঞতা জানিয়ে তিনি শুরু করেছিলেন পোস্টটি।
কোন স্মৃতি রোমন্থন করলেন কৌশিক?
তবে শুধু এখানেই শেষ নয়। এই ছবির সঙ্গে ছোটবেলার একটি খুব সুন্দর স্মৃতি সকলের সঙ্গে শেয়ার করেছেন কৌশিক। ছোটবেলার যে ছবিটি তিনি শেয়ার করেছেন সেটি তাঁর মামা ছবি স্টুডিওয়ে গিয়ে তোলেন। সেই সময় স্টুডিওয় গিয়ে ছবি তোলার রীতি ছিল ভীষণভাবে, তেমনি সিনেমা দেখার বায়না করলে পরিচালকের মামা সাইকেলের রডে লাগানো বেবি সিটে বসিয়ে গড়িয়ার কানুনগো পার্ক থেকে পদ্মশ্রী সিনেমা হলে নিয়ে যেতেন। এই সময় হলে লবিতে রানিং এবং আগামী সিনেমার বেশ কিছু ছবি বোর্ডে লাগানো থাকতো, ওই ছবিগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতেন পরিচালকের মামা।
পরিচালকের কথায়, ছোটবেলায় তিনি ওই ছবিগুলোকেই সিনেমা বলে ভাবতেন। ওই রকমই একটি ছবি সিনেমা দেখে বাড়ি ফেরার সময় এই মিষ্টি ছবিটি তুলেছিলেন পরিচালকের মামা। যদিও সেদিন হয়তো কেউই জানতো না যে ওই পদ্মশ্রীতে একদিন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি বড় পর্দায় স্থান পাবে। স্মৃতির পাতা থেকে তুলে আনা এমন একটি মিষ্টি অভিজ্ঞতার কথা জন্মদিন উপলক্ষে সকলের সঙ্গে শেয়ার করলেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’। এরপরেই উজান গঙ্গোপাধ্যায় পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘কাতুকুতু বুড়ো’ বড় পর্দায় মুক্তি পায়। দুটি ছবিতেই অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় অর্থাৎ কৌশিক গঙ্গোপাধ্যায়ের স্ত্রী এবং উজান গঙ্গোপাধ্যায়ের মা। দুটি ছবি বড় পর্দায় চলছে রমরমিয়ে।
Home/Entertainment/জন্মদিনে মামার তোলা ছোটবেলার ছবি শেয়ার করে কোন স্মৃতি রোমন্থন করলেন কৌশিক?