Kaushik Sen: ‘সিঁদুর-ফিদুর লেবড়ে লুবড়ে…’! বিয়ে নিয়ে কৌশিক সেনের মন্তব্যে ক্ষেপল নেটপাড়া
আজও অর্ধাঙ্গিনী সিনেমার প্রচারে 'জেনারেশন জেড' বা 'জেন-জি'-র কথা বলার সময় কৌশিক বলে বসেন, ‘ওরকম একটা সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে থাকতে হবে, ওরকম বধ্য বাধকতা ওদের মধ্যে নেই…’। আর এতেই অভিনেতার উপর ক্ষেপে লাল নেটপাড়া।
নিজেদের আলটপকা মন্তব্যের জন্য হামেশাই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েন তারকারা। এবার যেমন ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার প্রোমোশনে এসে 'জেনারেশন জেড' বা 'জেন-জি'-র কথা বলার সময় কৌশিক বলে বসেন, ‘ওরকম একটা সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে থাকতে হবে, ওরকম বধ্য বাধকতা ওদের মধ্যে নেই…’। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আক্রমণ।

ঠিক কী বলেন কৌশিক?
এক সাক্ষাৎকারে কৌশিক টলিইনসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কৌশিকের কাছে আজও অর্ধাঙ্গিনী ছবির প্রোমোশনের সময় প্রশ্ন রাখা হয়, ‘আগের জেনারেশনের কথা বলতে বলতে, পরের জেনারেশনের ঋদ্ধি ও সুরঙ্গনাকে দেখলেও শেখার মতো রয়েছে কিছু…’
এরপরই কথার প্রসঙ্গ ধরে কৌশিক বলেন, ‘আমার মনে হয় ওদের জেনারেশন সম্পর্কটা অন্যরকম ভাবে ডিফাইন করে। মানে বিয়ে করে, ওরকম একটা সিঁদুর ফিদুর লেবড়ে লুবড়ে থাকতে হবে, ওরকম কোনো বাধ্য বাধ্যকতা নেই। জীবনটা অনেক বড়। সেইটা ওদের জেনারেশন মনে হয় বিশ্বাস করে।’
চটল নেটপাড়া
আর এতেই চটেছে নেটপাড়া। তাঁদের দাবি, বিয়ে বা সিঁদুরকে অসম্মান করেছেন অভিনেতা। এক নেটিজেন লেখেন, ‘বিয়ে করলেই সিঁদুর লেবড়ে-লুবরে সবাই থাকে না, সিঁদুর পরাটা আমাদের জেনারেশনেও কোনো বাধ্য বাধ্যকতা ছিল না, জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই বোঝা যায়, এমন অদ্ভুত কথা কখনো শুনিনি।’ আরেকজন লেখেন, ‘সত্যি তো জীবনটা অনেক বড়, দুটো-তিনটে সম্পর্ক না হলে চলে’!
আরেকজন পালটা কটাক্ষ করে ঋদ্ধিকে লেখেন, ‘চটি চাটা জীবী’। আরেকটি কমেন্টে আবার লেখা হয়, ‘লোকটা বরাবরই ভাটবাজ আঁতেল’। অন্য আরেকজনের উপদেশ কৌশিক সেনের উদ্দেশে, ‘লেবড়ে লুবড়ে। সত্যি কী ভাষা আপনার। ছিঃ।’
‘দাদা, কিছু মনে করবেন না। আপনি আধুনিক হবেন, তাতে কোনও আপত্তি নেই। কিন্তু যারা সিঁদুর, শাঁখা-পলা পরেন, তাঁরা আধুনিক নন—এই ধারণা বা ন্যারেটিভটা ভুল। নিজের সংস্কৃতিকে ধারণ করেও একজন মানুষ একই সঙ্গে স্বাধীন ও আধুনিক হতে পারেন। বিশ্বাস করুন, এতে কোনও বাধা নেই। আপনারা পাবলিক ফিগার। তাই এমন কোনও মন্তব্য করবেন না, যাতে কারও মনে আঘাত লাগে বা কেউ নিজেকে ছোট মনে করেন।’, লেখা হয়েছে একটি কমেন্টে।
আজও অর্ধাঙ্গিনী প্রসঙ্গে
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন বাংলা ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’ ২০২৩ সালের হিট ছবি ‘অর্ধাঙ্গিনী’-র সিক্যুয়েল। দাম্পত্যের গভীর জটিলতা এবং সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। দর্শকদের কাছ থেকে বেশ ভালোবাসা পাচ্ছে ছবি ইতিমধ্যেই।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


