Kaushiki-Parthasarathi Age Gap: ছোটবেলার প্রেম, বিয়ের ২২ বছর পার করলেন কৌশিকি! স্বামী পার্থর থেকে কত ছোট গায়িকা?
শৈশবের প্রেম থেকে বিয়ে! আর দেখতে দেখতে ২২টা বসন্ত কাটিয়ে ফেলেছেন কৌশিকি ও পার্থসারথি। বিয়ের জন্মদিনে বরের জন্য আদুরে শুভেচ্ছা এল গায়িকার তরফে।
বিবাহবার্ষিকীর দিন আদুরে পোস্ট এল শাস্ত্রীয় সঙ্গীত গায়িকা কৌশিকি চক্রবর্তীর থেকে। ভালোবেসে ছোটবেলার বন্ধুকে বিয়ে করেছিলেন তিনি। আর দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে বিয়ের ২২ বছর। এক ফাঁকা অডিটোরিয়ামে তোলা দুটি ছবি শেয়ার করলেন কৌশিকি আর পার্থসারথি। একটি ছবিতে তাঁরা পাশাপাশি বসে আছেন, আরেকটি ছবিতে ভালোবেসে বরের দিকে তাকিয়ে আছেন গায়িকা।

আর বিবাহবার্ষিকীর পোস্টে কৌশিকি লিখলেন, ‘আজীবনের এই সঙ্গকে শব্দে বেঁধে একটি ইনস্টাগ্রাম ক্যাপশন লেখা সত্যিই অসম্ভব। ছোটবেলায় একসঙ্গে খেলনা আর ট্রাইসাইকেল ভাগ করে নেওয়া থেকে শুরু করে, আজ ১৭ বছরের এক দুষ্টু সন্তানের বাবা-মা হয়ে, একটাই রিডিং গ্লাস নিয়ে ভাগাভাগি করে ব্যবহার করা। জীবনের প্রতিটা রং একসঙ্গে উপভোগ করার এই যাত্রা সত্যিই অসাধারণ। আমার জীবনের সেরা সঙ্গী। ২২তম বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা আমার পার্টনার ইন ক্রাইমকে। চলো, এবার একসঙ্গে গোটা পৃথিবীটা ঘুরে দেখি।’
দেখুন কৌশিকির সেই পোস্ট-
ছোটবেলার প্রেম তারপর বিয়ে। কৌশিকি তাঁদের সম্পর্ক নিয়ে একবার বলেছিলেন, ‘আমার তখন দুই বা তিন বছর, আর ওর আট। তখন থেকে দেখছি দুজন দু’জনকে, ঠিক কবে প্রেম হয়েছে মনেও পড়ে না।’ অর্থাৎ কর্তা আর গিন্নির বয়সের ফারাক পাঁচ বছরের। মাঝে ২০১০ সাল নাগাদ খবর রটেছিল ডিভোর্সের। যদিও সেই গুঞ্জনকে হাওয়ায় উড়িয়ে দেন গায়িকা। একাধিক সাক্ষাৎকারে স্বামীকে নিয়ে কথা বলার সময় দরাজ গলায় প্রশংসা করেছেন। জানা যায়, বউয়ের স্বপ্ন উড়ান যাতে আরও উচ্চতা পায় তাই নিজের কেরিয়ারকে বলিদান দিতেও পিছ পা হননি পার্থসারথি। এমনকী, গান নিয়ে কৌশিকি ব্যাস্ত থাকলে, একমাত্র ছেলেকেও সামলেছেন।
এর আগে স্বামীকে নিয়ে একবার কৌশিকি সোশ্য়াল মিডিয়ায় লিখেছিলেন, ‘কিছু মানুষ আছেন, যাঁদের উপস্থিতিই নিঃশব্দে সবকিছুকে একসঙ্গে ধরে রাখে। কোনও প্রচার ছাড়াই, কোনও স্বীকৃতির প্রত্যাশা ছাড়াই, তাঁরা প্রতিটি মুহূর্তে পাশে থাকেন। আমার জীবনে পার্থ ঠিক তেমনই একজন। স্থির, ধৈর্যশীল, আর আমি কিছু বলার আগেই আমার কী প্রয়োজন, তা বুঝে নেওয়ার এক অসাধারণ ক্ষমতা ওর আছে।’ গান শেখান পার্থসারথি দেশিকান। ভালোবাসায় একে-অপরকে আগলে কাটিয়ে ফেলেছেন ২১টা বসন্ত।
কৌশিকিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে শান্তনু মৈত্র মন্তব্য করলেন, ‘বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। দারুণ সব খাবার দিয়ে দারুণ কাটুক দিনটা।’
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


