পঞ্জাবি পরে বরবেশে অম্বরীশ, ১ বছর আগেই গোপনে চার হাত এক হয় ছাদনাতলায়, পাত্রী কে?
বোঝো কাণ্ড! একটা ছবি নিয়ে নেটপাড়ায় হইচই। বরবেশে, তসরের পঞ্জাবি পরে ছাদনাতলায় বসেছেন টলিপাড়ার খ্যাতনামা মুখ অম্বরীশ ভট্টাচার্য। বিয়েটা নাকি হয়ে গিয়েছে সেই ১ বছর আগেই।
শুক্রবার এমনিতেই বৃষ্টিমুখর শহর কলকাতা। গরমে হাঁসফাঁস করা বাঙালি যেন পেয়েছে শান্তি। আর এরইমাঝে একটি ছবি শেয়ার করে একেবারে চমকে দিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তাও আবার অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের বিয়ের ছবি। একেবারে বরবেশে, তসরের পঞ্জাবি পরে ছাদনাতলায় বসেছেন টলিপাড়ার এই খ্যাতনামা মুখ। গলায় মালা। পাশে কনেকেও দেখা গেল। তাঁর গায়েও লাল শাড়ি। সিঁথিতে সিঁদুর। গাল ভরা হাসি মুখে ফোটোর জন্য পোজ দিয়েছেন সদ্য বিবাহিত এই যুগল।

আর ফোটোর ক্যাপশনে কৌশিক লিখেছেন, ‘এক বছর আগে, ঠিক আজকের দিনে, সামান্য কিছু পরিচিতের উদ্যোগে, চুপচাপ ভবানীপুরের একটি বাড়িতে এই বিয়েটা হয়েছিল। এর মূল হোতা যে আমি সেটা মেনে নিতে হচ্ছেই। পাত্র তো সবার প্রিয় ও পরিচিত; পাত্রী এয়ারহোস্টেস।’
কেন গোপন রাখা হল এই সুখবর? সেটাও জানিয়েছেন কৌশিক। লেখেন, ‘ওদের পারিবারিক কিছু সমস্যা এসে যায় তাই এতোদিন আপনাদের খবরটা জানানো হয়নি। এবার সেই বিয়ের ভিডিও ওদের সম্মতি নিয়েই আমরা প্রকাশ করবো ১০ই জুলাই। দম্পতিকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ’। আর সবশেষে হাত জোড় করার ইমজি।
দেখুন সেই পোস্ট-
কী একটু হলেও চমকে গেলেন তো? অবাক হবার প্রয়োজন নেই। এই ছবি আসলে অর্ধাঙ্গিনী ২-এর। ২০২৩ সালের হিট সিনেমার সিক্যুয়াল আসছে খুব জলদি। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘অর্ধাঙ্গিনীর পরের পার্ট আসছে। অপেক্ষায় থাকলাম।’ আবার আরেকজন মস্করা করে লেখেন, ‘যত চুপচাপ কাজ দেখছি ঐ ভবানীপুরেই হয়!’ অন্য আরেকটি কমেন্টে লেখা হয়, ‘এই বিয়েতে আমিও সাক্ষী ছিলাম। পেছন থেকে উঁকি মারছি। খুব মজা হয়েছে বিয়েতে। আর আমার ছোটকা ও যে খুব খুশি সেটা হাসি মুখ দেখলেই বোঝা যাচ্ছে’।
২০২৬ সালের ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অর্ধাঙ্গিনী’-র সিক্যুয়াল হিসেবে ‘আজও অর্ধাঙ্গিনী’। ২০২৬ সালের ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। প্রথম সিনেমার মতোই এতে সম্পর্কের এক জটিল সমীকরণ তুলে ধরা হয়েছে।
স্বাভাবিকভাবেই একাংশ বাঙালির প্রাণের বড় কাছের কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাজ। তাঁরা অধীরে অপেক্ষা করছে আজও অর্ধাঙ্গিনীর জন্য। সুবিশাল মলের লিফটের ভেতরে যে গল্প শেষ হয়ে গিয়েছিল, সেই গল্পের সমাপ্তি সকলেই জানতে চায়। প্রাক্তন আর বর্তমান স্ত্রীর মধ্যে চলতে থাকা সেই নীরব দ্বন্দ্ব তাদের আর কোথায় নিয়ে যায়, সুমনের জীবন আর কোন দিকে মোড় নেয়, সেটাই জানার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র এক মাস।
‘অর্ধাঙ্গিনী’ ছবিতে সুমন চট্টোপাধ্যায় চরিত্রে অভিনয় করেছিলেন কৌশিক সেন। সুমনের প্রথম স্ত্রী অর্থাৎ শুভ্রা চরিত্রে অভিনয় করেছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। সুমনের দ্বিতীয় স্ত্রী অর্থাৎ মেঘনার চরিত্রে অভিনয় করেছিলেন জয়া আহসান। সুমনের ভাই সুকান্তের চরিত্রে অভিনয় করেছিলেন অম্বরীশ। অভিনয় করেছিলেন লিলি চক্রবর্তী, দামিনী বেনি বসু, জয়দীপ মুখোপাধ্যায়, পূরব শীল আচার্য-সহ আরও অনেকে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


