হারিয়ে যাওয়া এক নায়কের গল্প বলবে জিৎ, অবশেষে ঘোষণা ছবি মুক্তির তারিখ

গত ২৭ মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। কিন্তু মুক্তির ঠিক ১২ দিন আগে ঘোষণা করে ছবি মুক্তি বন্ধ করে দেওয়া হয়। পরিচালকের বক্তব্য অনুযায়ী, ছবিটি নিয়ে আরো কিছু কাজ বাকি ছিল তাই ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়।

Published on: Jul 9, 2026, 14:00:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত ২৭ মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। কিন্তু মুক্তির ঠিক ১২ দিন আগে ঘোষণা করে ছবি মুক্তি বন্ধ করে দেওয়া হয়। পরিচালকের বক্তব্য অনুযায়ী, ছবিটি নিয়ে আরো কিছু কাজ বাকি ছিল তাই ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। তবে অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। অবশেষে ঘোষণা করে দেওয়া হল ছবি মুক্তির তারিখ।

হারিয়ে যাওয়া এক নায়কের গল্প বলবে জিৎ
হারিয়ে যাওয়া এক নায়কের গল্প বলবে জিৎ

তবে শুধুমাত্র ছবির মুক্তির তারিখ ঘোষণা হয়েছে তা কিন্তু নয়, ছবির পুরো কাজ প্রকাশ্যে এসেছে। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন জিৎ, সঙ্গে থাকবেন টোটা রায় চৌধুরী। এ কথা আগেই সকলে জেনে গিয়েছিলেন। তবে এবার ছবির বাকি অভিনেতা অভিনেত্রীদেরও প্রকাশ্যে আনা হল।

আরও পড়ুন: 'ওর দায়িত্ব নিয়ে কথা বলা উচিত ছিল...', রচনাকে নিয়ে সুর নরম করলেন শ্রীলেখা

ছবির যে পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন টোটা। পিছনে জ্বলতে থাকা শহরের সামনে রক্তাক্ত জিৎ। পাশে দাঁড়িয়ে কৌশিক সেন, প্রিয়াঙ্কা সরকার, লোকনাথ দে, শুভ্রজিৎ দত্ত এবং দেবোত্তমা শাহ। নিচে বড় বড় করে লেখা, ১৪ অগস্ট।

অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিপ্লবীর এই আখ্যান দর্শকদের উপহার দিতে চলেছেন পরিচালক। তবে ওই একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। কিন্তু অভিনেতা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন, আগামী ১৪ অগস্ট মুক্তি পাবে না সিনেমাটি।

বৃহস্পতিবার দেব তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘সব যাত্রার একটা নিজস্ব সঠিক সময় থাকে। বাইক অ্যাম্বুলেন্স দাদা যাতে আপনাদের কাছে একদম সঠিকভাবে পৌঁছাতে পারে, তাই আমরা এই মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ তবে দেব আর জিৎ যে মুখোমুখি হচ্ছেন না, তার আভাস সমাজমাধ্যমে আগেই দিয়ে দিয়েছিলেন রানা সরকার।

রানা সরকারের পোষ্টের একদিনের মধ্যেই ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবি মুক্তি স্থগিত হয়ে যাওয়া এবং অন্যদিকে জিৎ অভিনীত ছবি মুক্তির তারিখ ঘোষণা করে দেওয়া এটাই স্পষ্ট করে দিচ্ছে যে, বক্স অফিসে প্রতিযোগিতা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন দুই তারকা।

আরও পড়ুন: 'সম্পর্কে যাওয়ার আগে এটা খোঁজ নিও...', সিঙ্গলদের উদ্দেশ্যে কী বার্তা আয়েশার

প্রসঙ্গত, পথিকৃৎ বসু পরিচালিত এই সিনেমায় উঠে আসবে ১৯৬০ দশকের কলকাতার পটভূমি। সিনেমায় প্রথমবার জিৎ অভিনয় করবেন টোটা রায় চৌধুরীর সঙ্গে। নেতিবাচক না হলেও অনন্তের চিরশত্রুর ভূমিকা অভিনয় করবেন টোটা।