চলতি বছরের স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। যদিও ছবিটি আগে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু নির্মাতারা পরবর্তীকালে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেন।
চলতি বছরের স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। যদিও ছবিটি আগে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু নির্মাতারা পরবর্তীকালে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেন।
বড় পর্দা পেরিয়ে এবার ওটিটি প্লাটফর্মে জিৎ
গত ২৭ মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। কিন্তু মুক্তির ঠিক ১২ দিন আগে ঘোষণা করে ছবি মুক্তি বন্ধ করে দেওয়া হয়। পরিচালকের বক্তব্য অনুযায়ী, ছবিটি নিয়ে আরো কিছু কাজ বাকি ছিল তাই ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়।
বহু বছর পর বড়পর্দায় জিৎকে দেখে আবার মুগ্ধ হন দর্শকমহল। তবে সেই ম্যাজিক এবার বাড়িতে বসেই দেখতে পাবেন সকলে। এবার ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’।
বাংলা ডিজিটাল মাধ্যম, জি ফাইভ বাংলায় আগামী ৯ অক্টোবর থেকে সম্প্রচারিত হবে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। যারা বড় পর্দায় এই ছবিটি মিস করেছেন তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় খবর। অনন্ত সিংহের জীবনের সেই অজানা গল্প এবার বাড়িতে বসেই দেখতে পাবেন সকলে।
ছবির পোস্টার প্রকাশ্যে এনে ডিজিটাল প্লাটফর্মের তরফ থেকে লেখা, ‘সমাজ দিয়েছে নানা নাম,কেউ বলেছে বিপ্লবী, কেউ বলেছে ডাকাত,কিন্তু এবার বলার পালা আপনার!আপনার চোখে তিনি কে?'
কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত প্রসঙ্গে
পথিকৃৎ বসু পরিচালিত এই সিনেমায় উঠে এসেছিল ১৯৬০ দশকের কলকাতার পটভূমি। সিনেমায় প্রথমবার জিৎ অভিনয় করেছেন টোটা রায় চৌধুরীর সঙ্গে। ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্সপেক্টর দুর্গা রায় চরিত্রে নজর কেড়েছেন টোটা। ছবিতে ছিলেন কৌশিক সেন, প্রিয়াঙ্কা সরকার, লোকনাথ দে, শুভ্রজিৎ দত্ত এবং দেবোত্তমা শাহ।