নতুন প্রজন্মের স্বাধীনতার লড়াইয়ে অনন্ত, ট্রেলারেই চমক দিলেন জিৎ

গত ২৭ মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল জিৎ অভিনীত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। যদিও মুক্তির ঠিক ১২ দিন আগে পরিচালক ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেন। পরে পরিচালক ঘোষণা করেন আগামী ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। 

Published on: Aug 2, 2026, 20:24:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত ২৭ মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল জিৎ অভিনীত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। যদিও মুক্তির ঠিক ১২ দিন আগে পরিচালক ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেন। পরে পরিচালক ঘোষণা করেন আগামী ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। ইতিমধ্যেই ছবির অফিশিয়াল মুক্তি পেয়েছে এবার মুক্তি পেল ছবির অফিশিয়াল ট্রেলার।

ট্রেলারেই চমক দিলেন জিৎ
ট্রেলারেই চমক দিলেন জিৎ

কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ট্রেলার প্রসঙ্গে

এই ট্রেলারের প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে একের পর একটা চমক। জিৎ অভিনীত অনন্ত চরিত্রের এমন অনেক দিক তিনি তুলে ধরেছেন যা এতদিন কেউ জানত না। শুধুমাত্র একজন বিপ্লবী হিসেবে নয়, একজন দায়িত্ববান ভারতীয় হিসেবেও কতটা সঠিক ছিলেন অনন্ত তা জানা যাবে এই ছবিতে।

আরও পড়ুন: অনেকটা ভয় আর নতুন অনুভূতি! গত ৫ মাসে কী কী অভিজ্ঞতা হল চিত্রাঙ্গাদার?

ভারতের স্বাধীনতা ইতিহাসের এমন একটি পর্যায়, যা এতদিন অনেকেই জানতেন না। তবে শুধুমাত্র একজন বিপ্লবী হিসেবে তিনি লড়াই করেননি অনন্ত লড়াই করেছিলেন আগামী প্রজন্মের সুরক্ষিত ভবিষ্যতের কথা চিন্তা করে। অনন্তর এই লড়াইয়ে পাশে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে সকলে।

সিনেমার ট্রেলার দেখে রীতিমতো গায়ে কাঁটা দিয়েছে দর্শকদের। এত বছর পর এমন একটি চরিত্র নিয়ে জিৎ বড় পর্দায় ফিরছেন, যার সঙ্গে লুকিয়ে রয়েছে ভারতের ইতিহাসের নানা অজানা কাহিনি। দর্শকদের কাছে এটি শুধুমাত্র একটি সিনেমা নয় এটি এমন একটি ইতিহাস যা জানার জন্য অপেক্ষা করে রয়েছেন আপামর বাঙালি।

কিছুদিন আগে ছবির যে পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন টোটা। পিছনে জ্বলতে থাকা শহরের সামনে রক্তাক্ত জিৎ। পাশে দাঁড়িয়ে কৌশিক সেন, প্রিয়াঙ্কা সরকার, লোকনাথ দে, শুভ্রজিৎ দত্ত এবং দেবোত্তমা শাহ। নিচে বড় বড় করে লেখা, ১৪ অগস্ট।

আরও পড়ুন: 'কলা গাছের সঙ্গে প্রেম করতেও...', চিত্রনাট্যের প্রয়োজনে আর কী কী করেন রণজয়?

অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিপ্লবীর এই আখ্যান দর্শকদের উপহার দিতে চলেছেন পরিচালক। তবে ওই একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। কিন্তু অভিনেতা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন, আগামী ১৪ অগস্ট মুক্তি পাবে না সিনেমাটি।