Koel Mallick: জুটেছে ‘গদ্দার’ তকমা, ১৩ লাখি রোলেক্স ঘড়ি টু ২.৬৫ কোটির সোনার গয়না! BJP-র কোয়েলের সম্পত্তি কত জানেন?

তৃণমূল ছেড়ে বিজেপিতে কোয়েল মল্লিক! রাজ্যসভার টিকিট পাওয়ার পরই প্রকাশ্যে এল কুবেরের মতো ধনসম্পত্তির খতিয়ান।

Published on: Oct 5, 2026, 19:00:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

পশ্চিমবঙ্গের রাজনীতিতে একের পর এক ধামাকা দিয়ে চলেছেন টলিউড কুইন কোয়েল মল্লিক (Koel Mallick)। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর সোমবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি (BJP)-তে যোগ দিয়েছেন তিনি। ঠিক তার আগের দিনই (রবিবার) বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য তাঁকে দলের প্রার্থী হিসেবে মনোনীত করেছে (মনোনয়নপত্রে নাম রুক্মিণী মল্লিক)।

১৩ লাখি রোলেক্স ঘড়ি থেকে ২.৬৫ কোটির সোনার গয়না-কোয়েলের সম্পত্তি কত জানেন? (PTI)
১৩ লাখি রোলেক্স ঘড়ি থেকে ২.৬৫ কোটির সোনার গয়না-কোয়েলের সম্পত্তি কত জানেন? (PTI)

একদিকে যেমন রাজনৈতিক দলবদল ও রাজ্যসভার টিকিট নিয়ে সোশাল মিডিয়ায় কোয়েলকে তীব্র কটাক্ষের মুখে পড়তে হচ্ছে, অন্যদিকে নির্বাচন কমিশনে জমা দেওয়া তাঁর হলফনামা থেকে প্রকাশ্যে এসেছে কোয়েল ও তাঁর প্রযোজক স্বামী নিসপাল সিং রানে (Nispal Singh Rane)-র বিপুল সম্পত্তির পরিমাণ।

কোয়েল মল্লিকের আয়ের উৎস ও মোট সম্পত্তি

মনোনয়নপত্রের হলফনামা অনুযায়ী, কোয়েলের আয়ের প্রধান মাধ্যম অভিনয়, ব্যবসা এবং ব্যাংকে গচ্ছিত আমানতের সুদ।

বাৎসরিক আয়: ২০২৩-২৪ অর্থবর্ষে কোয়েলের বাৎসরিক আয় ছিল প্রায় ৩ কোটি ২৬ লক্ষ টাকা। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড ও ব্যাংকে বিপুল বিনিয়োগ সহ তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১৬ কোটি ৭০ লক্ষ টাকা।

গয়না ও বিলাসবহুল ঘড়ি: তাঁর কাছে প্রায় ২ কোটি ৬৫ লক্ষ টাকার সোনা ও রত্নের গয়না রয়েছে। এছাড়া ১৩ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের একটি বিলাসবহুল 'রোলেক্স' (Rolex) ব্র্যান্ডের ঘড়ি রয়েছে তাঁর সংগ্রহের মধ্যে।

স্থাবর সম্পত্তি: তাঁর স্থাবর সম্পত্তির মোট বাজারমূল্য প্রায় ৯ কোটি ৭২ লক্ষ টাকা।

এত কোটি টাকার সম্পদ থাকলেও কোয়েলের নিজের নামে রেজিস্টার্ড কোনো নিজস্ব গাড়ি নেই।

স্বামী নিসপাল সিং রানের সম্পত্তি: কোয়েলকেও টেক্কা!

টলিউডের জনপ্রিয় প্রযোজনা সংস্থা ‘সুরিন্দর ফিল্মস’-এর অন্যতম কর্ণধার ও কোয়েলের স্বামী নিসপাল সিং রানেও সম্পত্তির দিক থেকে বেশ এগিয়ে। হলফনামা খতিয়ে দেখলে দেখা যায়, মোট সম্পদে স্ত্রীকে টেক্কা দিয়েছেন নিসপাল।

নিসপালের মোট অস্থাবর সম্পত্তির আর্থিক মূল্য প্রায় ২৩ কোটি ৫৯ লক্ষ টাকা। সুরিন্দর ফিল্মসে তাঁর নিজস্ব শেয়ারের পরিমাণই প্রায় ১৮ কোটি ৫৪ লক্ষ টাকার কাছাকাছি। তাঁর মোট স্থাবর সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি ৯৮ লক্ষ টাকা।

গাড়ি ও গয়না: নিসপালের নামে ১ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না এবং ২০২১ সালে কেনা একটি চারচাকা গাড়ি রয়েছে।

রাজনৈতিক প্রেক্ষাপট ও কটাক্ষ

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের ঠিক আগেই তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়ে দিল্লিতে পাড়ি দিয়েছিলেন কোয়েল। তবে ভোটের পরেই আচমকা পদত্যাগ করেন। কয়েক মাসের ব্যবধানে আবার বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী হওয়া এবং পদ্ম শিবিরে নাম লেখানোয় নেটিজেনদের একাংশ তাঁকে ‘দলবদলু’ বলে খোঁচা দিচ্ছেন। মমতার দলের সাংসদ মহুয়া মিত্র তো সরাসরি কোয়েলকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেন।

তবে রাজনীতির অলিন্দে এই উত্তাপ যাই থাকুক না কেন, বিপুল সম্পত্তি ও বিশাল স্টারডম সাথে নিয়ে বিজেপির হয়ে নতুন ইনিংস শুরু করতে পুরোপুরি তৈরি নায়িকা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More