নবমীর দিনে হলুদ শাড়িতে কোয়েল, একা হাতেই সামলালেন গোটা পরিবারকে

জনপ্রিয় দূর্গাপুজোর মধ্যে একটি হলো কোয়েল মল্লিকের মল্লিক বাড়ির দুর্গাপুজো। দুর্গা লপুজো উপলক্ষে গোটা পরিবারের প্রত্যেক সদস্য এক ছাদের তলায় মিলিত হন। পাঁচ দিন ধরে চলে আনন্দ উৎসব।

Published on: Oct 20, 2026, 20:42:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

জনপ্রিয় দূর্গাপুজোর মধ্যে একটি হলো কোয়েল মল্লিকের মল্লিক বাড়ির দুর্গাপুজো। দুর্গা লপুজো উপলক্ষে গোটা পরিবারের প্রত্যেক সদস্য এক ছাদের তলায় মিলিত হন। পাঁচ দিন ধরে চলে আনন্দ উৎসব। বছরের বাকি দিনগুলো অনেকেই এই বাড়িতে থাকেন না কিন্তু পুজোর সময় সকলেই মল্লিকবাড়িতে একত্রিত হয়ে পুজোর আনন্দে মেতে ওঠেন।

নবমীর দিনে হলুদ শাড়িতে কোয়েল
নবমীর দিনে হলুদ শাড়িতে কোয়েল

মল্লিক বাড়ির দুর্গাপুজো স্পেশাল কারণ এই পুজোয় উপস্থিত থাকেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিকের গোটা পরিবার। গত বছর দুর্গাপুজোর সময় নিজের মেয়েকে সর্বপ্রথম প্রকাশে এনেছিলেন কোয়েল। এখন মেয়ে বেশ অনেকটাই বড়। একা হাতে ছেলেমেয়ে দুজনকেই সামলাতে হয় কোয়েলকে।

আরও পড়ুন: রিল-রিয়েল হল এক, অষ্টমীর সন্ধ্যায় রাজকুমারকে পাশে নিয়ে পুজোয় মাতলেন সৌরভ

নবমীর দিনে হলুদ শাড়িতে সাজতে দেখা গেল অভিনেত্রীকে। আরতির তাপ দেওয়া থেকে শুরু করে ভোগ বিতরণ সবকিছুই করলেন কোয়েল। বাবা ছেলে মেয়ে, সবাইকে একা হাতে সামলালেন তিনি। যদিও কাজের ফাঁকে ফাঁকে নিসপাল সিং-কেও দেখতে পাওয়া গেল ছেলেকে সামলাতে। মেয়েকে কোলে নিয়ে ছেলেকে প্রসাদ খাইয়ে দিতে দেখা গেল কোয়েলকে।

নবমীর দিন হলুদ শাড়িতে কোয়েলের এই স্নিগ্ধ রূপ দেখে মুগ্ধ হয়েছেন নেট পাড়ার বাসিন্দারা। রাজনীতির মঞ্চে নয় বরং প্রিয় কোয়েলকে এই ভাবেই ঘরের মেয়ে রূপে দেখতে চান সকলে, এমন মন্তব্য করে কমেন্ট করেছেন একাধিক মানুষ।

প্রসঙ্গত, স্বার্থপর ছবির হাত ধরে আবার বড় পর্দায় ফিরেছেন কোয়েল মল্লিক। ছবিতে কোয়েলের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিককেও। খুব তাড়াতাড়ি বাবার সঙ্গে আবারো একটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে কোয়েলকে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে সেই ছবির শুভ মহরত।

আরও পড়ুন: একে অন্যের উপহারে সাজলেন সাহেব-সুস্মিতা, অষ্টমীর দিনেই কি ঘোষণা বিয়ের তারিখ?

ছবির নাম স্পর্ধা। অন্নপূর্ণা বসুর পরিচালনায় আরো একবার বাবা মেয়েকে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিতে বহুদিন পর কোয়েলের সঙ্গে জুটি বাঁধবেন পরমব্রত চট্টোপাধ্যায়।