তৃণমূল ছেড়ে বিজেপিতে, কটাক্ষের মাঝেই জিৎ-এর সাথে একফ্রেমে কোয়েল! জিকো জুটি কবে পর্দায় ফিরবে?

মাস ঘোরবার আগেই দলবদলে বিজেপিতে কোয়েল মল্লিক। দিদিকে ‘ধোঁকা’ দিতেই কটাক্ষের বন্য়া। কোয়েলকে ‘সুবিধাবাদী’ তোপ তৃণমূল সমর্থকদের। 

Published on: Oct 5, 2026, 11:00:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে দলবদল এবং রাজ্যসভার টিকিট ঘিরে সোশাল মিডিয়ায় বর্তমানে সবচেয়ে চর্চিত নাম কোয়েল মল্লিক (Koel Mallick)। সম্প্রতি তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাওয়ার পর আচমকাই ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়া এবং রাজ্যসভায় বিজেপি প্রার্থী (রুক্মিণী) হিসেবে নাম আসায় নেটিজেনদের একাংশের তীব্র কটাক্ষ ও ট্রোলের মুখে পড়েছেন এই টলিউড কুইন।

তৃণমূল ছেড়ে বিজেপিতে, কটাক্ষের মাঝেই জিৎ-এর সাথে একফ্রেমে কোয়েল! জিকো জুটি কবে পর্দায় ফিরবে?
তৃণমূল ছেড়ে বিজেপিতে, কটাক্ষের মাঝেই জিৎ-এর সাথে একফ্রেমে কোয়েল! জিকো জুটি কবে পর্দায় ফিরবে?

তবে রাজনৈতিক বিতর্কের এই উত্তপ্ত আবহেই এক বর্ণাঢ্য সন্ধ্যার লাইমলাইট কেড়ে নিলেন কোয়েল। সদ্য অনুষ্ঠিত ‘আনন্দলোক অ্যাওয়ার্ডস ২০২৬’ (Anandalok Awards 2026)-এর মঞ্চে সুপারস্টার জিৎ (Jeet)-এর ঠিক পাশেই বসে থাকতে দেখা গেল তাঁকে।

. রাজনীতির গরম হাওয়াকে পেছনে ফেলে জিতের পাশে কোয়েল

রবিবারই রাজ্যসভায় বিজেপি প্রার্থী হিসেবে কোয়েল (রুক্মিণী)-এর নাম আনুষ্ঠানিকভাবে সামনে আসার পর থেকেই সোশাল মিডিয়ায় তাঁকে ‘দলবদলু’ কটাক্ষে জেরবার করা হচ্ছিল। কিন্তু রবিবাসরীয় আনন্দলোক পুরস্কারের আলো ঝলমলে সন্ধ্যায় সেই সমস্ত বিতর্কের ঊর্ধ্বে গিয়ে নজর কাড়লেন নায়িকা।

একই সারিতে জিতের পাশে বসে পুরো অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায় কোয়েলকে। তাঁদের পাশেই উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী ও কৌশানি মুখোপাধ্যায়ের মতো তারকারাও।

কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিতে অনন্ত সিং-এর চরিত্রে দুর্ধর্ষ অভিনয়ের জন্য এই মঞ্চে সেরা অভিনেতার সম্মান ছিনিয়ে নেন মেগাস্টার জিৎ। বন্ধু জিতের এই সাফল্যে তাঁকে তালি দিয়ে উৎসাহিত করতে দেখা যায় কোয়েলকে।

‘জিকো’ (Jiko) জুটির পর্দায় ফেরার আবেদন

কোয়েল ও জিতের এই অনস্ক্রিন ও অফস্ক্রিন বন্ডিং টলিউডে ‘জিকো’ জুটি নামে অত্যন্ত জনপ্রিয়। ‘নাটের গুরু’, ‘বন্ধন’, ‘শুভদৃষ্টি’ থেকে ‘পাগলু’— একের পর এক ইন্ডাস্ট্রি-হিটার ব্লকবাস্টার উপহার দেওয়া এই জুটিকে দীর্ঘ দিন পর আবার এত কাছাকাছি দেখে নস্টালজিক সিনেপ্রেমীরা।

পুরস্কারের মঞ্চে দুজনকে একফ্রেমে দেখার পরেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রশ্ন— তবে কি রাজনীতির এই ময়দান ছাড়িয়ে আবার বড় পর্দায় রসায়ন জমাবে ‘জিকো’ জুটি?

যদিও সিনেমা সংক্রান্ত কোনো অফিসিয়াল ঘোষণা দুই তারকার পক্ষ থেকেই আসেনি, তবে ভক্তরা ইতিমধ্যেই কোনো বড় বাজেটের প্রজেক্টে এই অলটাইম হিট জুটিকে একসঙ্গে দেখার জন্য দাবি জানাতে শুরু করেছেন। এই প্রসঙ্গে জিৎ মাস কয়েক আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেন, ‘আমি জানি না দেব-কোয়েল জুটি ফিরছে কিনা, তবে আমরাও চাই দর্শককে এই জুটি উপহার দিতে, কিন্তু তার জন্য তো মোক্ষম গল্প দরকার। ঠিকঠাক মনের মতো স্ক্রিপ্ট পেলেই আমরা কাজ শুরু করে দেব। আমার কাছে থাকলেও করব, বা রানে (কোয়েলের স্বামী, প্রযোজক) যদি খুঁজে পায়।’ চর্চা খাদান ২-তে দেবের সঙ্গী হবেন কোয়েল।

রাজনীতির ময়দানে কোয়েলের সাম্প্রতিক জলঘোলা

উল্লেখ্য, নির্বাচনের ঠিক মুখেই তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন কোয়েল। কিন্তু ভোটের ফল প্রকাশের পর আচমকাই পদ থেকে ইস্তফা দিয়ে সকলকে চমকে দেন তিনি। এরপর কয়েক মাস যেতে না যেতেই গেরুয়া শিবিরে যোগ দেওয়া এবং বিজেপির রাজ্যসভা প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় নেটপাড়া জুড়ে তীব্র সমালোচিত হতে হচ্ছে এই বর্ষীয়ান অভিনেত্রীকে।

তবে বিতর্কের মাঝেও আনন্দলোকের বর্ণাঢ্য মঞ্চে তাঁর আত্মবিশ্বাসী ও সাবলীল উপস্থিতি প্রমাণ করে দেয় যে, কটাক্ষ যাই আসুক না কেন, বিনোদন জগতে তাঁর স্টারডম আজও আগের মতোই অটুট।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More