কবীর-কাব্যার ভাইফোঁটা! দাদাকে আদর কোয়েল-কন্যার, নাতিকে ফোঁটা দিলেন অভিনেত্রীর মা
কবীর ও কাব্যার ফোটো সামনে আসতেই তা মন জিতে নিল নেটিজেনদের। একাধিক ছবি এসেছে সামনে। দাদা কবীরকে ফোঁটা দিল কাব্যা। সঙ্গে দাদু রঞ্জিত মল্লিককেও।
কোয়েল মল্লিকের ভাইফোঁটার ঘরোয়া আয়োজন এল সামনে। কবীর ও কাব্যার ফোটো সামনে আসতেই তা মন জিতে নিল নেটিজেনদের। একাধিক ছবি এসেছে সামনে। দাদা কবীরকে ফোঁটা দিল কাব্যা। সঙ্গে দাদু রঞ্জিত মল্লিককেও।

অন্যদিকে, নাতি কবীরকে ফোঁটা দিতে দেখা গেল দিদা অর্থাৎ রঞ্জিত মল্লিকের মাকেও। এছাড়া ভাইফোঁটার আনন্দে সামিল হতে দেখা গেল গোটা মল্লিক পরিবারকে।
সবুজ রঙের কুর্তা পরেছিলেন কোয়েল। সঙ্গে গোলাপি রঙের ওড়না। রঞ্জিত মল্লিক পরেছিলেন সাদা রঙের পাজামা-পাঞ্জাবি। সাদা ফ্রক পরে থাকতে দেখা গেল কাব্যাকে। যাতে রয়েছে একটি সোনালি রঙের বো। কবীর এদিন পরেছিল আকাশি নীল রঙের পাঞ্জাবি। একটি ছবিতে দাদাকে আদর করতে দেখা গেল কাব্যাকে।
টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সুরিন্দর ফিল্মসের কর্ণধার ও প্রযোজক নিসপাল সিং রানের দুই সন্তান হলেন বড় ছেলে কবীর এবং ছোট মেয়ে কাব্যা। বীরের জন্ম হয় ২০২০ সালের ৫ মে। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর কোয়েলের কোল আলো করে কন্যা সন্তান কাব্যা জন্ম নেয়। ছেলে কবীরের নামের সঙ্গে মিলিয়ে মেয়েটির নাম রাখা হয়েছে কাব্য। ২০২৫ সালের দুর্গাপূজার সপ্তমীতে কোয়েল প্রথমবার মেয়ের মুখ প্রকাশ্যে আনেন।
২০০৩ সালে অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা হিসেবে রুপোলি পর্দায় পা রাখার পর থেকে তিনি দুই দশকেরও বেশি সময় ধরে বাণিজ্যিক ও ভিন্নধারার ছবিতে সমানতালে অভিনয় করে আসছেন কোয়েল। হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘নাটের গুরু’ ছবির মাধ্যমে জিৎ-এর বিপরীতে বড় পর্দায় অভিষেক। অভিষেকের পর তিনি একের পর এক সুপারহিট বাণিজ্যিক ছবি উপহার দেন। এর মধ্যে ‘বন্ধন’ (২০০৪), ‘শুভদৃষ্টি’ (২০০৫), ‘এমএলএ ফাটাকেষ্ট’ (২০০৬), ‘মন মানে না’ (২০০৮), ‘প্রেমের কাহিনী’ (২০০৮), ‘পাগলু’ (২০১১), ‘১০০% লাভ’ (২০১২) এবং ‘রংবাজ’ (২০১৩) বিশেষভাবে উল্লেখযোগ্য। সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্ট গোয়েন্দা চরিত্র ‘মিতিন মাসি’ (২০১৯), ‘জঙ্গলে মিতিন মাসি’ (২০২৩) এবং ‘মিতিন: একটি খুনির সন্ধানে’ (২০২৫)-এর মাধ্যমে বিশেষভাবে ছাপ রেখেছেন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


