Koel Mullick Net Worth: ২ কোটি ৬৫ হাজারের সোনার গয়না আছে কোয়েল মল্লিকের! নায়িকার সম্পত্তির পরিমাণ কত?
Koel Mullick: টলিউডের সফল নায়িকা। নামী প্রযোজকের বউ। কোয়েল মল্লিকের সংগ্রহে রয়েছে ১ কেজির বেশি পরিমাণ সোনার গয়না। আর কী কী মূল্য়বান সম্পত্তি রয়েছে তাঁর?
রাজ্যসভার নতুন সাংসদ হিসাবে দিন কয়েক আগেই শপথ নিয়েছেন রুক্মিণী মল্লিক। হ্যাঁ, এটাই কোয়েল মল্লিকের আসল নাম। লাল পাড় শাড়িতে স্বামী-সন্তান নিয়ে রাজ্যসভায় হাজির ছিলেন কোয়েল। সাধু বাংলায় শপথপাঠ করতে গিয়ে দু-একবার হোঁচটও খান নায়িকা।

তাঁর রাজনীতির ময়দানে আসা নিয়ে নানা মুনির নানা মত। তবে মানুষের জন্য কাজ করতেই নাকি এমন সিদ্ধান্ত নায়িকার। কোয়েল মল্লিক টলিউডের অন্যতম সফল নায়িকা। জানেন তাঁর সম্পত্তির পরিমাণ কত? তাঁর প্রযোজক স্বামী নিসপাল সিং রানেই বা কত বড়লোক?
কোয়েলের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকেই প্রকাশ্যে এল তাঁর ও তাঁর স্বামী নিসপাল সিং রানের বিপুল সম্পত্তির খতিয়ান। কোয়েল ও নিসপালের সঞ্চয়, গয়না থেকে শেয়ার বাজারের বিশাল বিনিয়োগ— সব মিলিয়ে এই তারকা দম্পতির সম্পত্তির পরিমাণ সত্যিই চমকে দেওয়ার মতো।
কোয়েলের অঙ্গে ২ কোটির বেশি সোনা
হলফনামা অনুযায়ী, কোয়েল মল্লিকের কাছে প্রায় ১১২৬.৭৩ গ্রাম (১ কেজিরও বেশি) সোনা রয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী যার মূল্য আনুমানিক ২ কোটি ৬৫ লক্ষ ৯৪ হাজার টাকা। সোনার পাশাপাশি তাঁর শৌখিনতার পরিচয় পাওয়া যায় তাঁর হাতের ঘড়িতেও। অভিনেত্রীর সংগ্রহে রয়েছে একটি বহুমূল্য রোলেক্স ঘড়ি, যার দাম ১৩ লক্ষ ৬৫ হাজার ৫২০ টাকা।
কোটি কোটি টাকার শেয়ার ও ব্যাংক ব্যালেন্স
সোনাদানা ছাড়াও কোয়েলের বড় অংকের বিনিয়োগ রয়েছে শেয়ার বাজারে। কোটাক সিকিউরিটিজে তাঁর শেয়ারের বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা এবং আনন্দ রাঠিতে ১.১৪ কোটির বেশি। এছাড়া মিউচুয়াল ফান্ডে রয়েছে প্রায় ৭৪.৪৮ লক্ষ টাকা। কোটাক মহিন্দ্রা এবং ইন্ডিয়ান ব্যাংক মিলিয়ে তাঁর জমা অর্থের পরিমাণ প্রায় ৩৬ লক্ষ টাকার বেশি। সব মিলিয়ে রুক্মিণী মল্লিকের (কোয়েল) মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ কোটি ৭০ লক্ষ ১৮ হাজার ৮৯৭ টাকা। তবে হলফনামা অনুযায়ী, কোয়েলের নামে নিজস্ব কোনও গাড়ি বা জমি-বাড়ি নেই।
সম্পত্তিতে টেক্কা দিচ্ছেন স্বামী নিসপাল
সম্পত্তির বিচারে কোয়েলকে টেক্কা দিয়েছেন তাঁর স্বামী তথা বিখ্যাত প্রযোজক নিসপাল সিং রানে। নিসপালের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৩ কোটি ৫৯ লক্ষ ৩১ হাজার ৪২১ টাকা। তাঁর সবচেয়ে বড় সম্পদ 'সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড'-এর শেয়ার, যার বাজারমূল্য প্রায় ১৮ কোটি ৫৪ লক্ষ টাকা। নিসপালের কাছেও রয়েছে প্রায় ৮২১.৯২ গ্রাম সোনা, যার মূল্য ১ কোটি ৩৫ লক্ষ টাকার বেশি।
স্থাবর সম্পত্তি ও অন্যান্য
কোয়েলের নিজের গাড়ি না থাকলেও নিসপালের একটি হোন্ডা সিটি গাড়ি রয়েছে। এছাড়া নিসপালের নামে বরানগরে একটি জমি ও বাড়ি রয়েছে যার বর্তমান বাজারমূল্য প্রায় ৯৮ লক্ষ টাকা। হলফনামা বলছে, কোয়েল বর্তমানে বালিগঞ্জের ফ্ল্যাটে থাকলেও সেটির মালিকানায় তাঁর নাম নেই।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


