Saina-Somraj: জি বাংলার সেলিব্রেশনে একা অনুভব, সব নায়িকারা এলেও কেন গেলেন না ‘লাজু’ সাইনা?

দুলারি, নিশা, উজি থেকে শাওন,পল্লবীরা পৌঁছেছিলেন জি বাংলার অনুষ্ঠানে, কেন দেখা গেল না সাইনাকে? জবাব দিলেন লাজু? 

Published on: Aug 27, 2026, 16:06:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সম্প্রতি জি বাংলার এক জমকালো বিশেষ অনুষ্ঠানে বসেছিল টলিউড তারকাদের চাঁদের হাট। দেব, জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো টলিউডের প্রথম সারির তারকাদের পাশাপাশি হাজির ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। জি বাংলার চলতি মেগার সব নায়ক-নায়িকাকেই কমবেশি দেখা গিয়েছে সেই আসরে। তবে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের জনপ্রিয় জুটি 'অনুভব ও লাজু'-র মধ্যে রেড কার্পেটে একা দেখা গেল অভিনেতা সোমরাজ মাইতিকে (অনুভব)। অনুপস্থিত ছিলেন পর্দার ‘লাজু’ অর্থাৎ অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়।

জি বাংলার সেলিব্রেশনে একা অনুভব, সব নায়িকারা এলেও কেন গেলেন না ‘লাজু’ সাইনা?
জি বাংলার সেলিব্রেশনে একা অনুভব, সব নায়িকারা এলেও কেন গেলেন না ‘লাজু’ সাইনা?

প্রিয় নায়িকাকে অনুষ্ঠানে না দেখতে পেয়ে এক অনুরাগীদের আফসোসের শেষ নেই। রেড কার্পেটে সোমরাজকে প্রশ্ন করা হলে তিনি জানান, 'এই প্যাক আপ হল, আসবে হয়ত লাজু (সাইনা)। কিন্তু না, অনুষ্ঠানে পৌঁছাননি সাইনা। সোশ্যাল মিডিয়ায় আফসোস প্রকাশ করে জানতে চান তিনি কেন যাননি। জবাবে কমেন্ট সেকশনে অনুপস্থিতির আসল কারণ খোলসা করেন সাইনা নিজে।

কেন অনুষ্ঠানে যেতে পারেননি সাইনা?

সাইনা জানান, শুটিং শেষ করে সন্ধ্যা ৭টায় যখন তিনি বাড়ি ফেরেন, তখন থেকেই তাঁর গায়ে জ্বর ছিল এবং শরীর ভীষণ খারাপ লাগছিল। বাড়ি থেকে অনুষ্ঠানস্থলের দূরত্ব ছিল প্রায় ৪৫ মিনিটের। তৈরি হয়ে সেখানে পৌঁছাতে আরও অনেকটা সময় লেগে যেত, যা সেই শারীরিক অবস্থায় সম্ভব ছিল না। শরীর অসুস্থ থাকায় তাঁর মা-ও তাঁকে অনুষ্ঠানে না গিয়ে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।

অনুরাগীদের আশ্বস্ত করে সাইনা লিখেছেন, ভবিষ্যতে এমন আরও অনেক অনুষ্ঠানে ভক্তরা তাঁকে দেখতে পাবেন এবং তিনি এই খামতি দ্রুত পূরণ করে নেবেন।

সাইনা ইতিমধ্যেই পড়াশোনা ও শ্যুটিংয়ের চাপ সামলাচ্ছেন। মাত্র ১৫ বছরের এই কন্যে শুধু কনে দেখা আলো নয়, নিজের ডেবিউ ছবিরও শ্যুটিং করছেন। সবকিছু সামলাতে গিয়ে সব অনুষ্ঠানে যাওয়া বাস্তবেই সম্ভবপর নয়, এই খুদে নায়িকার। আপতত সাইনার সুস্থতা কামনা করছেন অনুরাগীরা।

ওদিকে দু-দিন আগেই এক বছর পূর্ণ করেছে কনে দেখা আলো। সেটে কেক কেটে সেলিব্রেট করেছেন অনুভব-লাজু। সাইনা-সোমবাজের কেক কাটার মিষ্টি মুহূর্ত সোশ্যাল ভাইরাল। তবে সেই সেলিব্রেশনে দেখা মেলেনি সুদেব এবং নতুন বনতলার।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More