Kone Dekha Alo: দূরত্বেই কি বাড়ে প্রেম? ২০০ পর্ব পার, পরকীয়া বিতর্কের মুখে ছাই,সেলিব্রেশনে মেতে সাইনা-সোমরাজ

জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘কনে দেখা আলো’ সফলভাবে ২০০ পর্ব সম্পূর্ণ করল। অনুরাগীদের কৃতজ্ঞতা জানালেন সাইনা।

Published on: Jun 4, 2026, 20:01:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কথায় বলে, দূরত্ব নাকি প্রেম আরও বাড়িয়ে দেয়! জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কনে দেখা আলো’-র ক্ষেত্রেও বোধহয় এই আপ্তবাক্যটি অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। পর্দার চরিত্রদের জীবনের নানা চড়াই-উতরাই, মান-অভিমান আর দর্শকদের মন ভাঙা-গড়ার খেলা পেরিয়ে অবশেষে এক মস্ত মাইলফলক ছুঁয়ে ফেলল এই মেগা। দেখতে দেখতে টেলিভিশনের পর্দায় সফলভাবে ২০০ পর্ব পার করে ফেলল লাজু ও অনুভবের গল্প। আর এই বিশেষ দিনটি উদ্‌যাপনে স্টুডিওর সেটে চলল দেদার হুল্লোড়।

দূরত্বেই কি বাড়ে প্রেম? ২০০ পর্ব পার, পরকীয়া বিতর্কের মুখে ছাই,সেলিব্রেশনে সাইনা
দূরত্বেই কি বাড়ে প্রেম? ২০০ পর্ব পার, পরকীয়া বিতর্কের মুখে ছাই,সেলিব্রেশনে সাইনা

ভক্তদের ধন্যবাদ জানালেন ‘অনুবন্তি’ জুটি

পর্দায় লাজু আর অনুভবের (সায়রাজ) রসায়ন বরাবরই দর্শকদের চোখের মণি। ধারাবাহিকের গল্পে এমন অনেক মোড় এসেছে, যা মাঝেমধ্যে অনুগামীদের মন ভেঙে চুরমার করে দিয়েছিল। কিন্তু সব প্রতিকূলতা পেরিয়েও ভক্তরা তাঁদের হাত ছাড়েননি। এই বিশেষ দিনে নিজেদের প্রিয় ফ্যানদের অর্থাৎ ‘অনুবন্তি’ তথা ‘সায়রাজ’ অনুগামীদের প্রতি মনভরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাইনা। সব রকম কঠিন পরিস্থিতিতেও যেভাবে অনুরাগীরা তাঁদের পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন, তার জন্যই এই ধন্যবাদ জ্ঞাপন।

সেটে চলল কেক কাটা ও মিষ্টি খুনসুটি

২০০ পর্ব পূর্তির এই আনন্দঘন মুহূর্তে ক্যামেরার সামনে মনের ঝাঁপি খুলে দিলেন লাজু ও সাইনা। তবে শুধু আবেগের আদানপ্রদানই নয়, মেগার সেটের অন্দরে চলল দেদার দুষ্টুমি আর মিষ্টি খুনসুটি। উদ্‌যাপনের জন্য আনা হয়েছিল একটি বড় চকোলেট কেক। আর সেই কেক কাটার মাঝেই ঘটে গেল এক মজার কাণ্ড!

কেক কাটা হতেই লাজুর মুখে কেকের এক মস্ত বড় টুকরো প্রায় জোর করেই ঠুসে দিলেন অভিনেতা সোমরাজ। পর্দার নায়কের এমন আকস্মিক কাণ্ড দেখে হেসে খুন সেটের বাকি সদস্যরা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও এই জুটির এমন মিষ্টি রসায়ন ও চেনা খুনসুটি নিমেষের মধ্যে মন কেড়েছে নেটপাড়ার ভক্তদের।

পর্দায় তাঁদের নিষিদ্ধ সম্পর্ক নিয়ে কটাক্ষের শেষ নেই। তবে বাস্তব জীবনে সোমরাজ বড় দাদার মতো আগলে রাখেন সাইনাকে। দুজনের খুনসুটি বরাবরই নজর কাড়ে। এদিন সেটে দেখা মিলল গল্পের সেকেন্ড লিড নন্দিনী দত্ত-রও। তবে দেখা মেলেনি লাজুর স্বামী সুদেব মানে অভিনেতা মৈনাক ঢোলের।

কনে দেখা আলোর গল্পে দর্শক আপতত দেখছে অ্যাক্সিডেন্টের পর লাজুকে চিনতে পারেন অনুভব। যা দেখে মন ভেঙেছে ভক্তদের। গল্পের আগামী মোড়ে লাজু আর অনুভবের সম্পর্ক কোন দিকে বাঁক নেয়, সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত ২০০ পর্বের সাফল্য বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছে ‘কনে দেখা আলো’ টিম।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More