Saina Chatterjee: ‘সারাদিন শুধু ফেসবুক..’, ট্রোলের মুখে ১৫ বছরের সাইনা, ‘পছন্দ না হলে…', এল লাজুর টিমের কড়া জবাব
‘যদি পোস্টগুলো হজম করতে অসুবিধা হয়, তবে দয়া করে সাইনাকে আনফলো করতে পারেন’, সাফ জানিয়ে দিল তাঁর টিম।
টলিউডের চিরস্মরণীয় অভিনেতা প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা চট্টোপাধ্যায়কে নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বাবার মৃত্যুর পর থেকেই সাইনার প্রতিটি পদক্ষেপে নজর রাখেন ভক্তরা। কনে দেখা আলো সিরিয়াসের সুবাদে বাঙালির ঘরের মেয়ে হয়ে ওঠেছেন ‘লাজবন্তী’ (সাইনা অভিনীত চরিত্র)।

সিরিয়াল শেষ হলেও তাঁর রেশ এখনও রয়েছে দর্শক মনে। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি নিয়ে এ বার শুরু হয়েছে চর্চা এবং কটাক্ষ। এক নেটিজেনের অভিযোগ, সারাদিন নাকি ফেসবুকেই পড়ে থাকেন সাইনা! আর এই ট্রোলের পরেই আসরে নামে সাইনার অফিশিয়াল টিম। কড়া ভাষায় ট্রোলারদের মুখের মতো জবাব দেওয়া হয়েছে তাঁর পেজ থেকে।
ঠিক কী অভিযোগ ছিল? সাইনার নতুন ফটোশ্যুটের কমেন্ট বক্সে একজন লেখেন, ‘দেখতে-শুনতে নো ডাউট ভালো, অভিনয়টাও ভালো করেছে, তাই বলে সারাদিন ফেসবুক…’। ‘কনে দেখা আলো’ খ্যাত সাইনার সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে এমন কটূক্তি প্রকাশ্যে আসতেই চুপ থাকেনি তাঁর টিম। উলটো দিক থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, ‘হ্যালো, যদি পোস্টগুলো হজম করতে অসুবিধা হয়, তবে দয়া করে সাইনাকে আনফলো করতে পারেন। আপনাদের অবগতির জন্য জানাই, এই পোস্টগুলো সাইনা নিজে করেন না, তাঁর মার্কেটিং টিম পরিচালনা করে।’
টিমের এই স্পষ্ট বার্তার পরেই পরিষ্কার হয়ে যায় যে, সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল দুনিয়া সামলানোর জন্য সাইনার আলাদা টিম রয়েছে। কিন্তু সাইনা নিজে এখন ঠিক কী করছেন? জানা গিয়েছে, বর্তমানে তিনি পড়াশোনাতেই সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছেন। কেমব্রিজ বোর্ডের অধীনে IGCSE (আইজিসিএসই) পাঠক্রমে দুর্দান্ত নম্বর পেয়ে পাশ করেছেন সাইনা, যা সাধারণত দশম শ্রেণির সমতুল্য। বর্তমানে তিনি একাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন। পড়াশোনার চাপের কারণেই বেশ কিছুদিন ধরে মেগা সিরিয়াল থেকে বিরতি নিয়েছেন তিনি।
তবে কি অভিনয় জগৎ থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়ালেন অভিষেক-কন্যা? একেবারেও তা নয়। ছোটপর্দার কাজ থেকে সাময়িক বিরতি নিলেও ওটিটি প্ল্যাটফর্ম এবং ফিল্মে কাজ করার বিষয়ে বেশ আগ্রহী সাইনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মনোবিজ্ঞান তাঁর ভীষণ প্রিয় একটি বিষয়। তাই ভবিষ্যৎ নিয়ে তিনি ঠিক কোন পেশাকে বেছে নেবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। পড়াশোনার পাশাপাশি মনের মতো প্রজেক্ট পেলে যে তাঁকে বড় পর্দায় বা ওটিটিতে আবার দেখা যাবে, তা বলাই বাহুল্য। ট্রোলের ঝড়কে বুড়ো আঙুল দেখিয়ে সাইনা যে এখন নিজের কেরিয়ার ও পড়াশোনা নিয়েই পুরোদমে এগোচ্ছেন, এই ঘটনায় তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


