অবশেষে মনের কথা বলেই ফেলল অনুভব, কার ভয়ে পিছিয়ে গেল লাজু?

Kone Dekha Alo: জি বাংলার কনে দেখা আলো ধারাবাহিকে এখন চলছে জমজমাট পর্ব। বনলতার আসল মুখোশ টেনে ছিড়ে ফেলেছে অনুভব। সবকিছু জানাজানি হতেই আবার লাজুর কাছে দৌড়ে যায় বনলতা। কলেজে গিয়ে সে বনলতাকে বলে, অনুভব তাকে ভালোবাসে। লাজুকে সে এতটাই ভালোবাসে যে স্ত্রীকে ডিভোর্স পর্যন্ত দিতে রাজি।

Published on: Jun 28, 2026, 17:44:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kone Dekha Alo: জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে এখন চলছে জমজমাট পর্ব। বনলতার আসল মুখোশ টেনে ছিড়ে ফেলেছে অনুভব। সবকিছু জানাজানি হতেই আবার লাজুর কাছে দৌড়ে যায় বনলতা। কলেজে গিয়ে সে বনলতাকে বলে, অনুভব তাকে ভালোবাসে। লাজুকে সে এতটাই ভালোবাসে যে স্ত্রীকে ডিভোর্স পর্যন্ত দিতে রাজি।

অবশেষে মনের কথা বলেই ফেলল অনুভব
অবশেষে মনের কথা বলেই ফেলল অনুভব

কিন্তু বনলতার এই কথা অনুভবকে লাজু জানাতেই অনুভাব আর বিন্দুমাত্র দেরি করে না। সে নিজের ভালোবাসার কথা স্বীকার করে নেয়। সে লাজুকে জানায় যে সে লাজুকে কতটা ভালোবাসে। কিন্তু বনলতার কথা চিন্তা করে লাজুক এবারেও ‘ভালোবাসি’ কথাটা বলতে পারে না। পিছিয়ে আসে সে।


আরও পড়ুন: বিগ বস আনছেন প্রিন্স অফ কলকাতা, স্টার জলসার ময়দানে সৌরভের ছক্কা

এবারেও বনলতার ষড়যন্ত্র সফল হয়। সে যেটা চেয়েছিল, সেটাই হয়। বনলতার কথা চিন্তা করে আর বনলতা চোখের জল দেখে আবারও অনুভবের থেকে সরে আসে লাজু। যদিও লাজু না বলতে পারলেও এবার অনুভব নিজের মনের কথা বলে ফেলে। তাই কিছুটা হলেও দুজনের মধ্যে দূরত্ব খুঁজে যাবে বলে বিশ্বাস দর্শকদের।

গল্পে অতীতে দেখানো হয়েছিল, বনলতা অনুভবকে বিশ্বাস করায় যে লাজু অনুভবকে মেরে দিতে চায়। সকলের সামনে অনুভব এটাই দেখায় যে সে বনলতাকে বিশ্বাস করছে। কিন্তু যেদিন কোর্টে দাঁড়াতে হয় সেদিন সকলের সামনে অনুভব বলে, এই সবকিছুর পেছনে রয়েছে বনলতা।

আরও পড়ুন: এবার মিনি সিরিজে দেখা যাবে ঊষসীকে, কার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী?

বনলতার সমস্ত কথা সকলের সামনে বেরিয়ে আসার পর সে আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। তাই এবার নতুন ষড়যন্ত্র তৈরি করতে থাকে মনের মধ্যে। কিন্তু বনলতার ষড়যন্ত্রের ফলে আদৌ অনুভব আর লাজুর মনের কথা বেরিয়ে এলো অবশেষে। এবার আগামী দিনে লাজু আর অনুভবের মধ্যে ভালোবাসার এই পর্ব কিনা, সেটাই এখন দেখার।