শহর ছেড়ে চলে যাচ্ছে অনুভব, লাজু কি পারবে মনের কথা বলতে?
লাজুকে ইতিমধ্যেই মনের কথা বলে দিয়েছে অনুভব, কিন্তু অনুভবের সেই কথার কোন জবাব দেয়নি লাজু। লাজুর মনের কথা মনেই থেকে গিয়েছে। কিন্তু অনুভব জানে লাজু তাকে ভালোবাসে।
লাজুকে ইতিমধ্যেই মনের কথা বলে দিয়েছে অনুভব, কিন্তু অনুভবের সেই কথার কোনও জবাব দেয়নি লাজু। লাজুর মনের কথা মনেই থেকে গিয়েছে। কিন্তু অনুভব জানে লাজু তাকে ভালোবাসে। কিন্তু সমাজ এবং সংসারের ভয়ে সে কিছুতেই নিজের মনের কথা স্বীকার করবে না। এমতাবস্থায় শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অনুভব।
লাজু কি পারবে মনের কথা বলতে?
‘কনে দেখা আলো’ ধারাবাহিকের নতুন প্রমো মুক্তি পেয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, অনুভব শহর ছেড়ে চলে যাচ্ছে কিন্তু অনুভবের শহর ছেড়ে চলে যাওয়ার কথা শুনে লাজু আর নিজেকে স্থির রাখতে পারে না।
অনুভবের গাড়ির পিছু নেয় লাজু। কিন্তু অনুভবের গাড়ি অনেকটাই এগিয়ে যায়। লাজু বুঝতে পারে সে তার মনের কথা আর কোনওদিন বলতে পারবে না। কিন্তু হাল ছাড়ে না সে। রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে এগিয়ে যায় এয়ারপোর্টের দিকে। কিন্তু আচমকাই রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায় সে।
ঠিক তখনই সেখানে চলে আসে অনুভব। লাজুর হাত ধরে বুকে টেনে নেয় সে। লাজুকে সে বলে, তাকে ছেড়ে সে কখনওই যাবে না কোথাও। এরপর আর নিজেকে স্থির রাখতে পারে না লাজু। সে জড়িয়ে ধরে অনুভবকে। এই ভাবেই একে অপরের মনের কথা না বলাতেই দুজনেই জানতে পেরে যায়।