Koushani-Bonny: অন্য নায়িকাকে চুমু বিতর্ক অতীত! ‘তুমিই আমার সব’, বয়ফ্রেন্ড বনির জন্মদিনে আদুরে কৌশানি
মনের মানুষকে ভালোবাসার আগলে জাপটে কৌশানি। বনির জন্মদিনে ভরালেন ভালোবাসায়। বিয়েটা করে ফেল, পরামর্শ নেটপাড়ার।
টলিপাড়ায় গত কয়েক দিন ধরেই ফিসফাস চলছিল অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)-র সম্পর্ক নিয়ে। তাঁদের প্রেম কি তবে ভাঙনের পথে? এই জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই সব গুঞ্জনে জল ঢেলে দিলেন কৌশানি নিজেই। বনির জন্মদিনে সোশাল মিডিয়ায় আদুরে ছবি ও অতি রোমান্টিক এক বার্তা পোস্ট করে বুঝিয়ে দিলেন— তাঁদের রসায়ন আগের মতোই অটুট।

আসলে সম্প্রতি পর্দায় বনি-অঙ্গনা রায়ের রসায়ন নিয়ে কম চর্চা হয়নি। অঙ্গনার ঠোঁটে ঠোঁট রাখা নিয়ে নাকি ‘অভিমানী’ কৌশানি, এমন কানাঘুষো শোনা গিয়েছিল। তবে বনির জন্মদিনে সে-সব পুরোনো কাসুন্দি না ঘেঁটে প্রেমিককে আদরে ভরালেন নায়িকা। নিজেদের বেশ কিছু মিষ্টি ও রোমান্টিক মুহূর্তের ছবি শেয়ার করে কৌশানি তাঁর ভালোবাসার মানুষটিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।
‘যে ভালোবাসাকে কখনো হারাতে চাই না…’
সোশাল মিডিয়ায় বনিকে বাহুডোরে জড়িয়ে ধরা ছবি পোস্ট করে ক্যাপশনে আবেগঘন বার্তা লিখেছেন কৌশানি, ‘শুভ জন্মদিন আমার সবকিছু! তুমি সেই একজন, যাকে আমি কখনো হারাতে চাই না। তোমার সাথে জীবনের সেরা মুহূর্তগুলো এভাবে বেঁচে যেতে চাই। আমাদের আত্মার এই ম্যাজিক্যাল বন্ধন সত্যিই ভাঙার নয়। পরিস্থিতি যাই আসুক না কেন, জীবন তোমাকে যেখানেই নিয়ে যাক, মনে রেখো তোমার এই পার্টনার সবসময় তোমার পাশে থাকবে। চলো দু’জনে মিলে বিশ্ব জয় করি! হ্যাপি বার্থডে মাই লাভ।’
নেটপাড়ায় স্বস্তির নিঃশ্বাস ও শুভেচ্ছা বার্তা
কৌশানির এই আবেগপ্রবণ পোস্ট প্রকাশ্যে আসতেই বিচ্ছেদ সংক্রান্ত সমস্ত রটনার অবসান ঘটে। ছবিতে দু’জনকেই জমকালো পোশাকে একে অপরের চোখে চোখ রেখে ধরা দিতে দেখা গেছে। বনি-কৌশানির প্রেমের শুরুটা ২০১৫ সালে, পারবো না আমি ছাড়তে তোকের হাত ধরে। তারপর গত এক দশক ধরে পরস্পরকে আগলে রেখেছেন এই প্রেমিক জুটি। শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাকহীন দুজনে। ‘আমরা শুধুই বন্ধু’ এমন কথা কোনওদিন শোনা যায়নি তাঁদের মুখে, বরং মন খুলে বলেছেন ভালোবাসার কথা।
কৌশানির এই ভালোবাসায় ভরা বার্তা দেখে তাঁদের সহকর্মী ও অনুরাগী মহল আনন্দে ভাসছেন। কমেন্ট বক্সে বনিকে শুভ জন্মদিনের ভালোবাসার পাশাপাশি এই জনপ্রিয় জুটিকে এক সাথে দেখার শুভকামনা জানিয়েছেন ভক্তরা। সবার মনেই প্রশ্ন, ‘বিয়েটা কবে করছো?’ আপতত কেরিয়ারই মূল ফোকাস দুজনের। সে-সব গুছিয়ে নিলেই চারহাত এক হবে দুজনের। আপতত শুধুই অপেক্ষা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


