Koustav Bagchi: 'পারলে একটু নিজস্বতা আনুন...', রাজের রাজনীতি ছাড়ার কথা শুনেই যা বললেন কৌস্তভ
Koustav Bagchi: ২০২৬- এর বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থীদের মধ্যে অন্যতম ছিলেন রাজ চক্রবর্তী, যিনি ব্যারাকপুর থেকে দ্বিতীয়বার লড়াই করেছিলেন এই বছর। রাজের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী।
Koustav Bagchi: ২০২৬- এর বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থীদের মধ্যে অন্যতম ছিলেন রাজ চক্রবর্তী, যিনি ব্যারাকপুর থেকে দ্বিতীয়বার লড়াই করেছিলেন এই বছর। রাজের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। ফলাফল ঘোষণার সকালেও রাজকে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে দেখা যায়, কিন্তু বেলা গড়াতে না গড়াতেই পুরো চিত্র পাল্টে যায়।
রাজের রাজনীতি ছাড়ার কথা শুনেই যা বললেন কৌস্তভ
কৌস্তভ বাগচীর কাছে বিপুল ভোটে হেরে যান রাজ চক্রবর্তী। এই দিন ভোট গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসতেই রাজকে উদ্দেশ্য করে বলা হয় ‘চোর’ ‘চোর’ স্লোগান, গায়ে ছিটিয়ে দেওয়া হয় কাদা। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই রাজ ঘোষনা করেন তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন।
অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের সকালে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেন। এই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রের বড় বড় মন্ত্রীরা উপস্থিত ছিলেন বাংলায়। উপস্থিত ছিলেন বিজেপি নেতাদের সকলেই। এই অনুষ্ঠানেই রাজ চক্রবর্তী রাজনীতি ছেড়ে দেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে কী বলেন কৌস্তভ বাগচী?
রাজের রাজনীতি ছেড়ে দেওয়ার কথা প্রসঙ্গে প্রশ্ন করলে কৌস্তভ বলেন, ‘আমি তো শুনলাম রাজনীতি ছেড়ে দিয়েছেন উনি। কি বলব বলুন। তবে আমি একটা কথাই বলবো ওঁকে, ভালো করে সিনেমা তৈরি করুন। চেষ্টা করুন নিজস্বতা আনতে। দক্ষিণ ভারতের সিনেমাগুলো কপি করে তৈরি করেন ভালো লাগে না দেখতে। বাঙালি বাংলা সিনেমা তৈরি করুন।’
কৌস্তভ আরও বলেন, ‘আপনিও বাঙালি আমিও বাঙালি। কপি করা ছেড়ে দিন। নতুন করে সুযোগ পেয়েছেন অনেকটা সময় আছে ভালো করে স্ক্রিপ্টের ওপর কাজ করুন। ভালো সিনেমা তৈরি করুন।’
এছাড়াও বাঙালিয়ানা প্রসঙ্গে কৌস্তভ বলেন, ‘বাঙালিকে আলাদা করে নিজের বাঙালিয়ানা প্রমাণ করার দরকার নেই। আমরা সকাল থেকেই ঝালমুড়ি খাচ্ছি, মাছ ভাত খাওয়া হচ্ছে। পাজামা পায়জামা পরে এসেছি আমরা। আমরা যে বাঙালি সেটা প্রমাণ করার জন্য আলাদা কিছু করতে লাগে না।’
Home/Entertainment/Koustav Bagchi: 'পারলে একটু নিজস্বতা আনুন...', রাজের রাজনীতি ছাড়ার কথা শুনেই যা বললেন কৌস্তভ