Sairaab New Ishaan: বদলে গেল লীনার সিরিয়ালের নায়ক! যৌন হেনস্থার দায়ে জেলবন্দি রোহিত চান্দেলের জায়গায় কে নিল সায়রাবে?
দীর্ঘ ১৩দিন ধরে পুলিশ হেফাজতে সায়রাবের ইশান অর্থাৎ রোহিত চান্দেল। বাধ্য হয়েই এই চরিত্রে মুখ বদল করল চ্য়ানেল। ক্ষুব্ধ ভক্তরা।
স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘সাইরাব’ (Sairaab)-এ ঘটতে চলেছে এক বড় পরিবর্তন। দীর্ঘ জল্পনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত করা হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়-শৈবাল বন্দ্য়োপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টসের চলতি মেগায় অভিনেতা কৃষ্ণ কৌল-কে এবার রকস্টার ইশানের ভূমিকায় দেখা যাবে। ‘কুমকুম ভাগ্য’ খ্যাত এই অভিনেতা এখন অভিনেত্রী মদিরাক্ষী মুণ্ডলে (Madirakshi Mundle)-র বিপরীতে অভিনয় করবেন।

সিরিয়ালে অভিনেতা রোহিত চান্দেলকে সরিয়ে কৃষ্ণকে আনার সিদ্ধান্ত কাস্টিং প্রক্রিয়ার শেষ। একপ্রকার বাধ্য হয়েই এই পদক্ষেপ নিয়েছেন নির্মাতা ও চ্যানেল কর্তৃপক্ষ।
‘সাইরাব’-এ যোগ দিয়ে উচ্ছ্বসিত কৃষ্ণ কৌল
ধারাবাহিকে যুক্ত হওয়া প্রসঙ্গে নিজের অনুভূতি ব্যক্ত করে কৃষ্ণ কৌল বলেন, ‘সাইরাব’-এর পরিবারের অংশ হতে পেরে আমি সত্যিই ভীষণ আনন্দিত। দর্শকরা ইতিমধ্যেই এই শো-টিকে যে ভালোবাসা দিয়েছেন তা অভূতপূর্ব। এত সুন্দর একটা কাহিনীর সঙ্গে যুক্ত হওয়া রোমাঞ্চকর হওয়ার পাশাপাশি একটা বড় দায়িত্বও বটে।’
সহ-অভিনেত্রী মদিরাক্ষী মুণ্ডলে সম্পর্কে কৃষ্ণ আরও যোগ করেন, ‘আমি অনেক দিন ধরেই মদিরাক্ষী ম্যামের কাজের অনুরাগী। তিনি চমৎকার একজন অভিনেত্রী, এবং তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করে দর্শকদের পছন্দসই মুহূর্ত তৈরি করার জন্য আমি মুখিয়ে আছি। আমি বিশ্বাস করি প্রতিটি কাজ জীবনে আসার পেছনে একটা কারণ থাকে। অভিনেতা হিসেবে আমার এই সফর ‘সাইরাব’-এর মাধ্যমে এক দারুণ মোড় নিতে চলেছে। চরিত্রটির নানা রূপ রয়েছে এবং দর্শকদের জন্য রসায়ন, ড্রামা ও রোম্যান্সের যে পশরা সাজানো রয়েছে, তা দেখতে পাওয়ার জন্য আমি উন্মুখ।’
কেন সরতে হলো রোহিত চান্দেলকে?
জনপ্রিয় অভিনেতা রোহিত চান্দেলকে আইনি জটিলতা ও গ্রেফতারির জেরে ‘সাইরাব’ থেকে বাদ পড়তে হয়েছে। যা অভিনেতার কেরিয়ারের জন্য বড় ধাক্কা।
মুম্বাইয়ের এক ১৬ বছরের নাবালিকা অভিনেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঘাটকোপার পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ঔই নাবালিকাকে ধাওয়া করা (Stalking), হেনস্থা করা ও শারীরিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ রয়েছে।
নাবালিকার অভিযোগের প্রেক্ষিতে রোহিতের বিরুদ্ধে পকসো আইন (POCSO Act) এবং ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র সংশ্লিষ্ট একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তবে অভিনেতার জামিন না-মঞ্জুর হয়েছে। আপাতত পুলিশ কাস্টডিতে রয়েছেন অভিনেতা।
অভিযোগ অনুযায়ী, রোহিত নিজের নম্বর ছাড়াও একাধিক নতুন নম্বর থেকে নাবালিকাকে কল ও মেসেজ করতেন। এরপর গত ৫ জুলাই তার বাড়ির সামনেই ওই তরুণীর সঙ্গে ঝগড়ায় জড়ান, তাঁকে গালিগালাজ করেন এবং শারীরিক নিগ্রহ করেন বলে অভিযোগ।
গ্রেফতার ও পুলিশ অভিযোগ
দহিসরের বাসস্থান থেকে রোহিতকে হেফাজতে নেয় মুম্বাই পুলিশ। এরপর বিশেষ পকসো আদালতে পেশ করা হলে আদালত তাকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আপাতত পুলিশ এই ঘটনার বিষয়ে বিশদে তদন্ত চালাচ্ছে। যদিও এই পরিবর্তন সহজে মেনে নিতে পারছে না রোহিত তথা ইশান ভক্তরা। ইশান চরিত্রকে যেভাবে ফুটিয়ে তুলেছেন রোহিত, তাতে অন্য কাউকে এই ভূমিকায় দেখতে রাজি নন তাঁরা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


