‘জয়া যদি সাদা শাড়ি পরে…’, ছেলের মৃত্যুভয় মনে, প্রযোজককে হুমকি! বচ্চনকে শ্যুটিংয়ে যেতে দিতে চাননি মা
যুদ্ধ-কবলিত আফগানিস্তানে শ্য়ুটিং, ছেলের মৃত্যুভয় ঘিরে ধরেছিল তেজি বচ্চনকে। প্রযোজককে হুমকি দেন অমিতাভ জননী।
পর্দার অ্যাংরি ইয়াংম্যান তিনি, তবে বাস্তবে পুরোদস্তুর ‘ফ্যামিলিম্যান’ অমিতাভ বচ্চন। মায়ের আদুরে ছেলে ছিলেন বিগ বি। এমনিতে ছেলের পেশাদার জীবনে সেভাবে হস্তক্ষেপ করেননি তেজি বচ্চন। তবে একবার অমিতাভকে একটি ছবির শ্যুটিংয়ে যেতে দিতে চাননি তাঁর মা।

১৯৯২ সালে মুক্তি পেয়েছে অমিতাভ-শ্রীদেবী অভিনীত ছবি খুদা গাওয়া এসেছিল। ছবিটি বক্স অফিসে আয়ের রেকর্ড গড়েছে। দর্শক মনে দাগ করেছিল এই জুটি। তবে খুব কম লোকই জানেন এই ছবিটি কোনও সেটে নয় বরং আফগানিস্তানের মাটিতে শ্যুট করা হয়েছিল। সোভিয়েত রাশিয়া ও আফগানিস্তানের যুদ্ধের আবহে সেই দেশের মাটিতে ছবির শ্যুটিং! এমন ভয়াবহ পরিস্থিতিতে ছেলে কাজ করুক চাননি অমিতাভের মা। সেই কারণেই অমিতাভের মা তেজি বচ্চন এই ছবির শুটিং সম্পর্কে নির্মাতাদের সতর্ক করেছিলেন।
ছবির প্রযোজক মনোজ দেশাই সম্প্রতি বলেছিলেন যে আফগানিস্তানে যাওয়ার আগে অমিতাভ এবং শ্রীদেবী দুই তারকার মা ভয় পেয়েছিলেন। তিনি বলেন, 'আমরা যখন আফগানিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন শ্রীদেবীর মা আমাকে বলেছিলেন, 'মনোজ জি, আমার মেয়ের যদি কিছু হয়ে যায়, তাহলে আর ফিরে আসবেন না, নইলে আমি আপনাকে মেরে ফেলব। তেজি বচ্চন বলেন, ‘মুন্নার (অমিতাভ) যদি কিছু হয়ে যায় এবং জয়া যদি সাদা শাড়ি পরে, তাহলে আপনিও আত্মহত্যা করবেন এবং আপনার স্ত্রীও সাদা শাড়ি পরবেন’।
মনোজ দেশাই বলেন, এইসব কথা শুনে তাঁর একবিন্দু রাগ হয়নি, বরং মায়ের এই ভয় আসে সন্তানের প্রতি ভালবাসার কারণে। তবে অমিতাভের কাছে এই ছবির শুটিংয়ের জন্য আফগানিস্তানে যাওয়াটা ছিল সবচেয়ে স্মরণীয়। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছিলেন যে সেই সময় সোভিয়েত রাশিয়া আফগানিস্তান ছেলে যাচ্ছে এবং এক আফগান নেতা হিন্দি চলচ্চিত্রের ভক্ত ছিলেন। এমন পরিস্থিতিতে তিনি ভিভিআইপি ট্রিটমেন্ট পেয়েছিলেন শ্যুটিংয়ের সময়।
E-Paper

