'না চুমু খেয়েছি না দিয়েছি...', নাম না করেই উদিত নারায়নকে কটাক্ষ করলেন কুমার শানু?

৯০ দশকের শীর্ষ গায়কদের মধ্যে অন্যতম ছিলেন কুমার শানু এবং উদিত নারায়ণ। সেই সময় জনপ্রিয় মেলোডি গানের জন্য পরিচিত ছিলেন এই দুই গায়ক। যদিও প্রথমে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁরা, তবে সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়ে যায়।

Published on: Aug 10, 2026, 15:41:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

৯০ দশকের শীর্ষ গায়কদের মধ্যে অন্যতম ছিলেন কুমার শানু এবং উদিত নারায়ণ। সেই সময় জনপ্রিয় মেলোডি গানের জন্য পরিচিত ছিলেন এই দুই গায়ক। যদিও প্রথমে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁরা, তবে সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। কিন্তু সম্প্রতি একটি আলাপচারিতায় কুমার যেন এমন কিছু বললেন, যা শুনে হইচই পড়ে গেল নেটপাড়ায়।

নাম না করেই উদিত নারায়নকে কটাক্ষ করলেন কুমার শানু?
নাম না করেই উদিত নারায়নকে কটাক্ষ করলেন কুমার শানু?

বিগত কিছু সময় আগে এক মহিলা ভক্তকে চুমু দেওয়ার ভিডিও প্রকাশ্যে আসতে উদিত নারায়ণকে নিয়ে হইচই পড়ে গিয়েছিল নেট পাড়ায়। যদিও এর আগেও একাধিকবার গায়ক মহিলা ভক্তদের চুমু খান যার ফলে এই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। এবার এই চুমু বিতর্কে মুখ খুললেন কুমার শানু।

আরও পড়ুন: 'বিয়েই জীবনের সবচেয়ে পুরস্কার', ৩০ তম বিবাহবার্ষিকীতে আবেগতাড়িত অপরাজিতা

সম্প্রতি দ্যা লাল্লানটপকে দেওয়া সাক্ষাৎকারে গায়ক বলেন, না আমি কালকে চুমু খেয়েছি না কারও থেকে চুমু নিয়েছি। আমি কোনটাই পাইনি। কুমার শানুর এই বক্তব্য শুনে বোঝাই যায় তিনি পুরোটাই মজার ছলে বলেছেন তবে তিনি যে সহকর্মী উদিত নারায়ণকে উদ্দেশ্য করেই এ কথা বলেছেন তা বলাই বাহুল্য।

তবে কুমার শানু স্বীকার করেন উদিত নারায়ণ তাঁর খুব ভালো বন্ধু। একসময় তাঁরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতেন ঠিকই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছে কারণ দুজনেরই হারানোর কিছু নেই।

আরও পড়ুন: মানুষ থেকে যায় কর্মে, রাহুলের কোন অজানা গল্প শেয়ার করলেন ভাস্বর?

উদিত নারায়ণের চুম্বন বিতর্ক প্রসঙ্গে

২০০৫ সালে উদিত নারায়ণের একটি লাইভ পারফরমেন্সের ভিডিও ভাইরাল হয় যেখানে দেখতে পাওয়া যায় পারফরম্যান্স চলাকালীন তাঁর সঙ্গে সেলফি তুলতে আসা এক মহিলা ফ্যানকে চুমু খাচ্ছেন তিনি। ওই মহিলা ভক্ত উদিত নারায়ণের গালে চুমু খেতে যান কিন্তু সংগীত শিল্পী মুখ ঘুরিয়ে ওই মহিলা ভক্তের ঠোঁটে চুমু খান। এই ভিডিওটি ভাইরাল হয় এবং গায়ককে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।