কুমকুম ধারাবাহিকে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে নববিবাহিতা কুমকুম শশুর বাড়ির মন জয় করার জন্য আপনার চেষ্টা করছে। কিন্তু একজন বিধবা মেয়েকে বিয়ে করার অপরাধে ছেলে এবং বৌমা দুজনের থেকেই মুখ ঘুরিয়েছেন পরিবারের সকলে।
‘কুমকুম’ ধারাবাহিকে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে নববিবাহিতা কুমকুম শশুরবাড়ির মন জয় করার জন্য আপনার চেষ্টা করছে। কিন্তু একজন বিধবা মেয়েকে বিয়ে করার অপরাধে ছেলে এবং বৌমা দুজনের থেকেই মুখ ঘুরিয়েছেন পরিবারের সকলে। কিন্তু কুমকুম এত সহজে হেরে যাওয়ার পাত্রী নয়। ইতিমধ্যেই রান্নাঘরে বিশেষ পদ রান্না করে শাশুড়ি মাকে লুকিয়ে খাইয়ে দিয়েছে সে। কিন্তু একদিনে তো আর মন পাওয়া যায় না!
ননদকে বাঁচাতে জলে ঝাঁপ দিল কুমকুম
‘কুমকুম’ ধারাবাহিকের আগামী দিনে যা দেখানো হবে তা ঈশানের কুমকুমের প্রতি ভালোবাসা আরও কিছুটা বাড়িয়ে দেবে। ঈশানের দিদি শাওলি একটি পার্টিতে মদ্যপ অবস্থায় সকলের সামনে অপমান করবে কুমকুমকে। কিন্তু তাকে বিন্দুমাত্র অপমানিত না হয়ে উল্টে ননদকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে কুমকুম।
এখন তো মদ্যপান করে যেই ঈশানের দিদি সুইমিং পুলের জলে পড়ে যাবে ঠিক তখনই ননদকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেবে কুমকুম। জল থেকে ননদকে বের করে আনতে পারলেও কুমকুম পুরোপুরি ভিজে যায়। ঠিক সেই সময় ঈশান তার কোট খুলে কুমকুমের গায়ে পরিয়ে দেয়।
‘কুমকুম’ ধারাবাহিকের আগামী পর্বের এই টানটান দৃশ্য দেখার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর তাই আগামী ৭ থেকে ১০ অগস্ট সন্ধ্যে ৭ টায়। এই ভাবেই কুমকুম একের পর এক মানুষের মন জয় করতে পারবে কিনা, ঈশানের বাড়ির লোকজনকে মেনে নেবে কিনা সেটা দেখা যাবে আগামী পর্বগুলোতে।