‘স্ক্রিপ্ট জলদি মুখস্থ হয়, পড়া মুখস্থ করতে সময় লাগে…’, দেবকে জানালেন তনিষ্কা, জানেন কোন স্কুলের ছাত্রী ‘কুসুম’?

দাদাগিরিতে এসেছিলেন ‘কুসুম’ নায়িকা তনিষ্কা তিওয়ারি। বর্তমানে তিনি ক্লাস ইলেভেনের ছাত্রী। দেবের প্রশ্নের জবাবে ‘কুসুম’ জানালেন যে, ‘স্ক্রিপ্ট জলদি মুখস্থ হয়, পড়া মুখস্থ করতে সময় লাগে’।

Published on: Sep 7, 2026, 12:07:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দাদাগিরি-র সাম্প্রতিক এপিসোডে হাজির হয়েছিলেন জি বাংলার নায়িকারা। আর সেই এপিসোডের একাধিক ঝলক সোশ্যাল মিডিয়ায় আসতেই তা মন কেড়ে নিয়েছে ভক্তদের। বরাবরই, ধারাবাহিকের নায়িকারা রোজ টেলিভিশনের পর্দায় আসতে আসতে দর্শকদের ঘরের মানুষ হয়ে পড়েন। তাই যখনই সেই তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো তথ্য পান, তা লুফে নেন সকলে।

দাদাগিরিতে কুসুম নায়িকা তনিষ্কা তিওয়ারি।
দাদাগিরিতে কুসুম নায়িকা তনিষ্কা তিওয়ারি।

দাদাগিরিতে এসেছিলেন ‘কুসুম’ নায়িকা তনিষ্কা তিওয়ারি। সেখানে ক্লাস ইলেভেনের ছাত্রী তনিষ্কার কাছে দেব জানতে চান, ‘পড়ায় মন লাগে?’ তাতে অভিনেত্রীর থেকে জবাব আসে, ‘হ্যাঁ পড়ায় মন লাগে। কিন্তু শ্যুটিংয়ে বেশি মন লাগে। স্ক্রিপ্ট তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। পড়াটা মুখস্থ করতে একটু সময় লাগে।’

দাদাগিরি-র এই এপিসোডে তনিষ্কা আরও জানান যে, ক্লাস ইলেভেনে তিনি হিউম্যানিটিজ নিয়ে লেখাপড়া করছেন। আদিত্য একাডেমি-র ছাত্রী তনিষ্কার বিষয়ের মধ্যে রয়েছে সাইকোলজি, পলিটিকাল সায়েন্স।

কুসুম চলাকালীনই দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন তনিষ্কা। শ্যুটিং সামলেই করতে হয়েছে লেখাপড়া। ক্লাস ১০-এর (সিবিএসই) পরীক্ষায় ৭৯ শতাংশ নম্বর নিে পাশ করেন। টানা ১৪ ঘণ্টা শ্যুটিং সামলে পরীক্ষা দেওয়া খুব একটা সহজ ছিল না। এমনকী, দিনে ৪-৫ ঘণ্টা মাত্র ঘুমোতেন সেই সময়।

তনিষ্কা জানিয়েছিলেন যে, ফিল্ম স্টাডিজ নিয়ে এরপর উচ্চশিক্ষা করার ইচ্ছে রয়েছে তাঁর। ছোটবেলা থেকেই তাঁর নায়িকা হওয়ার শখ। আর তাই শত কষ্টও হাসিমুখে সইতে রাজি দর্শকদের প্রিয় ‘কুসুম’।

তনিষ্কার দশম শ্রেণির রেজাল্ট বেরনোর পর তাঁর মা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘অনেক অক্লান্ত কঠোর পরিশ্রম, ১৪ ঘন্টা শুটিং, রাত জেগে পড়ে মাত্র ২ ঘন্টা বিশ্রাম, দিনের পর দিন তোমার কঠিন পরিশ্রম চোখের সামনে দেখেছি। আর তোমার শুটিংয়ের সবাই জানে শুটের ফাঁকে কীভাবে সময় বের করে তুমি পড়তে। যারা বলত, সিরিয়াল করে বোর্ডের পরীক্ষায় পারবে কী করে? ডাহা ফেল করবে মেয়ে, হাসি মুখে কাজ দিয়ে তাদেরও উওর দিয়ে দিলে তুমি।’

ড্যান্স বাংলা ড্যান্স জুনিয়র ২০১৮-এ অংশ নিয়েছিলেন তনিষ্কা। বেশ কিছু ধারাবাহিকে সাপোর্টিং রোলে অভিনয় করলেও, কুসুমে কেন্দ্রীয় চরিত্রে কাজ তাঁকে পৌঁছে দেয় খ্যাতির শীর্ষে। বাংলা সিরিয়ালের গণ্ডি পেরিয়ে তনিষ্কা বলিউডেও তাঁর পা রেখেছেন। তিনি প্রেম মোদী পরিচালিত হিন্দি সিনেমা ‘তুম রহে না তুম’-এ অভিনয় করেছেন। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দাদুর কীর্তি’ সিনেমাতেও দেখা গিয়েছে তনিষ্কাকে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More