Kusum: বাবাকে বাঁচাতে নিতে হল মিথ্যের আশ্রয়, কুসুমের এই ব্যবহার মানতে পারবে দেবী মা?

Kusum: ধারাবাহিকের গল্প যতই এগোচ্ছে ততই যেন কুসুমের জীবন আরো কষ্টকর হয়ে উঠছে। আয়ুষের সঙ্গে বিয়ের পর একের পর এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কুসুমকে।

Published on: Jun 28, 2026, 22:30:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kusum: ধারাবাহিকের গল্প যতই এগোচ্ছে ততই যেন কুসুমের জীবন আরো কষ্টকর হয়ে উঠছে। আয়ুষের সঙ্গে বিয়ের পর একের পর এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কুসুমকে। প্রথমে শশুর মশাইয়ের শরীর খারাপ, তারপর বাবার শারীরিক অসুস্থতা। সবমিলিয়ে এই বিয়ের পর কুসুম কিছুতেই যেন স্থির হয়ে থাকতে পারছে না।

বাবাকে বাঁচাতে নিতে হল মিথ্যের আশ্রয়
বাবাকে বাঁচাতে নিতে হল মিথ্যের আশ্রয়

এর মধ্যে আরও এক বড় বিপদের সম্মুখীন হতে হল কুসুমকে। বাবাকে বাঁচাতে আয়ুষের বিপক্ষে কথা বলতে হবে কুসুমকে, অন্তত ধারাবাহিকে নতুন প্রমো এমনটাই বলছে। নতুন প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, ধারাবাহিকের খলনায়কের চক্রান্তে ফেঁসে গিয়েছে কুসুম।

আরও পড়ুন: বিগ বস আনছেন প্রিন্স অফ কলকাতা, স্টার জলসার ময়দানে সৌরভের ছক্কা

বাবাকে বাঁচাতে স্বামীর বিরুদ্ধে কথা বলতে হল তাকে। পুলিশের কাছে স্বীকার করতে হল যে, আয়ুষ নাকি তাকে অপহরণ করার চেষ্টা করেছিল। কিন্তু ঠিক তখনই পুলিশ স্টেশনে চলে আসে দেবী মা। দেবী মা কুসুমের উপর ভীষণ বিশ্বাস করেন তাই তিনি বারবার কুসুমকে বলছিলেন সত্যি কথা বলতে।

কিন্তু এই প্রথম কুসুম দেবীমার বিপক্ষে কথা বলল। সে জানালো, সে কিছুতেই নিজের অভিযোগ ফিরিয়ে নিতে পারবে না। এটা সম্ভব নয়। খুব স্বাভাবিকভাবেই দেবী মা হতবাক হয়ে যান কুসুমের কথা শুনে। কিন্তু কুসুমের মনের মধ্যে কি চলছে সেটা একমাত্র কুসুম জানে।

আরও পড়ুন: এবার মিনি সিরিজে দেখা যাবে ঊষসীকে, কার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী?

আগামী পর্বে দেখানো হবে কুসুম আদৌ বাবাকে বাঁচাতে পারবে কিনা। এই ভুল বোঝাবুঝির শিকার হয়ে সারা জীবনের জন্য তার দাম্পত্য জীবন শেষ হয়ে যাবে কিনা? নাকি সকলের সামনে কুসুমের বৈবাহিক জীবনের কথা উঠে আসবে। সবটাই জানা যাবে ধারাবাহিকের পরের পর্বগুলিতে।