সত্যের মুখোমুখি ইন্দ্রানী, বড় ছেলের বিয়ের কথা শুনে কী করবে সে?
আয়ুষ এবং কুসুম অনেক আগেই একে অপরকে ভালোবেসে বিয়ে করে ফেলেছে। কিন্তু এ কথা এখনো জানে না ইন্দ্রানী। ইন্দ্রানীর চোখে তার বড় ছেলে এখনও অবিবাহিত। তাই সে ধুমধাম করে বড় ছেলের বিয়ের আয়োজন করেছে। কিন্তু এবার সমস্ত ধৈর্যের শেষ হবে। সত্যের মুখোমুখি হবে ইন্দ্রানী।
আয়ুষ এবং কুসুম অনেক আগেই একে অপরকে ভালোবেসে বিয়ে করে ফেলেছে। কিন্তু এ কথা এখনও জানে না ইন্দ্রানী। ইন্দ্রানীর চোখে তার বড় ছেলে এখনও অবিবাহিত। তাই সে ধুমধাম করে বড় ছেলের বিয়ের আয়োজন করেছে। কিন্তু এবার সমস্ত ধৈর্যের শেষ হবে। সত্যের মুখোমুখি হবে ইন্দ্রানী।
সত্যের মুখোমুখি ইন্দ্রানী
‘কুসুম’ ধারাবাহিকের নতুন প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে, বড় ছেলের বিয়ে নিয়ে ভীষণ খুশি ইন্দ্রানী। সে ছেলের বিয়ের তোড়জোড় করছে। কিন্তু আয়ুষ কিছুতেই আর মন থেকে খুশি নয়। কারণ সে আগেই বিয়ে করে নিয়েছে কুসুমকে। কিন্তু মাকে কিছুই বলতে পারছে না। অন্যদিকে কুসুম দেবীমাকে কষ্ট দিয়ে কিছুই বলবে না।
কুসুম ধারাবাহিকের টানটান দু দিনের পর্বে দেখানো হবে বড় ছেলের বিয়ের দিনেই এবার সত্যের মুখোমুখি হবে ইন্দ্রানী। ইন্দ্রানীর দাদার নির্দেশে আয়ুষ মাকে সব সত্যি কথা বলে দেবে। সে যে কুসুমের স্বামী, এ কথা জেনে ইন্দ্রানী হকচকিয়ে যাবে।
প্রমো দেখে বেশ কষ্ট বোঝা যাচ্ছে আগামী বেশ কয়েকটি এপিসোড দুর্দান্ত হতে চলেছে। কুসুম অর্থাৎ কাজের মেয়ে বাড়ির বউ এ কথা কিছুতেই মেনে নিতে পারবে না ইন্দ্রানী। এত বড় সত্যিই জেনে নিজেকে কি স্থির করে ধরে রাখতে পারবে ইন্দ্রানী? এত বড় আঘাতে ছারখার হয়ে যাবে ইন্দ্রানীর পরিবার?
মোড় ঘোরানো এই ২দিন দেখতে আগামী ৯ এবং ১০ তারিখ চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। কুসুম সম্প্রচারিত হয় ঠিক সন্ধে ছটায়।
Home/Entertainment/সত্যের মুখোমুখি ইন্দ্রানী, বড় ছেলের বিয়ের কথা শুনে কী করবে সে?