ইন্দ্রাণীর আদেশ মানতে আলাদা কুসুম- আয়ুষের জীবন, আর কি দেখা হবে কোনওদিন?

ইন্দ্রানী আদেশ মানতে গিয়ে ছারখার হয়ে গিয়েছে কুসুমের জীবন। এ তার স্বামীর থেকে এখন এতটাই দূরে সরে গিয়েছে যে আর তাদের কাছাকাছি আসার কোনও জায়গাই বেঁচে নেই। কিন্তু কুসুম সবকিছু জানলেও আয়ুষ কিছুই জানে না।

Published on: Sep 12, 2026, 14:59:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইন্দ্রানী আদেশ মানতে গিয়ে ছারখার হয়ে গিয়েছে কুসুমের জীবন। এ তার স্বামীর থেকে এখন এতটাই দূরে সরে গিয়েছে যে আর তাদের কাছাকাছি আসার কোনও জায়গাই বেঁচে নেই। কিন্তু কুসুম সবকিছু জানলেও আয়ুষ কিছুই জানে না।

ইন্দ্রাণীর আদেশ মানতে আলাদা কুসুম- আয়ুষের জীবন
ইন্দ্রাণীর আদেশ মানতে আলাদা কুসুম- আয়ুষের জীবন

স্বামীর চোখে নিজেকে খারাপ করার জন্য অত্যাধিক লোভী এবং স্বার্থপর মেয়ে হিসেবে বারবার সকলের সামনে নিজেকে তুলে ধরে কুসুম। পরিবারের বাকি সদস্যরা কিছুতেই মানতে চায় না যে কুসুম সম্পত্তির জন্য এই কাজ করতে পারে। প্রথমে আয়ুষ মেনে না নিলেও সে ধীরে ধীরে এটা মানতে বাধ্য হয় যে কুসুম হয়তো লোভী একটি মেয়ে।

আরও পড়ুন: বিগ বসের ঘরে দ্বিতীয় ক্যাপ্টেন সোহিনী, পাত্তাই দিল না বাকিরা, আবার শুরু অশান্তি

কুসুমের সঙ্গে আয়ুষের দূরত্ব ধীরে ধীরে বাড়তে থাকে। মনের ব্যথা মনে চেপে রেখে সমানে অভিনয় করতে থাকে কুসুম। স্বামীর অন্য জায়গায় বিয়ে হতে দেখাটা যে কত বড় কষ্টের তা একমাত্র কুসুম ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। কিন্তু এবার এমন একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে কুসুম যা চিরকালের জন্য তাকে সকলের থেকে দূরে করে দেবে।

কুসুম ধারাবাহিকের নতুন প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, চিরকালের জন্য কুসুম গ্রামের বাড়িতে চলে যাওয়ার জন্য নিজের ব্যাগ গুছিয়ে নিয়েছে। কিন্তু শুধু কুসুম বাড়ি থেকে চলে যাচ্ছে তা নয় অন্যদিকে কাউকে কিছু না বলে আয়ুষ চিরকালের জন্য চলে যাচ্ছে লন্ডন। এদিকে দুজনের মধ্যে কেউ জানেই না যে তারা একে অপরের থেকে কতটা দূরে সরে যাচ্ছে।

আরও পড়ুন: এমন যদি হতো! জন্মদিনে জেন জি শুদ্ধকে টাইম মেশিনে চড়ালেন চঞ্চল

এতকিছুর মধ্যে ইন্দ্রানী কিন্তু বারংবার নিজের সিদ্ধান্তের জন্য কষ্ট পাচ্ছে কিন্তু সে কিছুতেই মুখ ফুটে বলতে পারছে না, যে ঘটনা ঘটে চলেছে তার পেছনে সেই দায়ী। কুসুম আর আযুষ চিরকালের জন্য কি একে অপরের থেকে আলাদা হয়ে যাবে? সবকিছু জেনেও কি চুপ করে থাকবে ইন্দ্রানী? সে কি একবারের জন্যও সত্যি কথা বলবে না? দেখুন কুসুম ধারাবাহিকের এই মহাপর্ব ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর শুধুমাত্র জি বাংলায়।