ঈশানকে বাঁচাতে সব দোষ নিজের কাঁধে নিল ইন্দ্রানী, কুসুম কি পারবে দেবীমাকে বাঁচাতে?
একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে কুসুম। বিয়ের পর থেকেই শান্তিতে সংসার করা আর হচ্ছে না তার। প্রথমে ইন্দ্রানীর আদেশ অনুযায়ী স্বামী আয়ুষ্মানের থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া, তারপর ঈশানের গুলিতে আয়ুষ্মানকে ক্ষতবিক্ষত হতে দেখা। সব মিলিয়ে কুসুম যেন বারবার অগ্নি পরীক্ষার সম্মুখীন হচ্ছে।
একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে কুসুম। বিয়ের পর থেকেই শান্তিতে সংসার করা আর হচ্ছে না তার। প্রথমে ইন্দ্রানীর আদেশ অনুযায়ী স্বামী আয়ুষ্মানের থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া, তারপর ঈশানের গুলিতে আয়ুষ্মানকে ক্ষতবিক্ষত হতে দেখা। সব মিলিয়ে কুসুম যেন বারবার অগ্নিপরীক্ষার সম্মুখীন হচ্ছে।
ঈশানকে বাঁচাতে সব দোষ নিজের কাঁধে নিল ইন্দ্রানী
তবে এবার আরও বড় পরীক্ষার সম্মুখীন হতে চলেছে কুসুম। আয়ুষ্মানকে যেগুলি করেছে সে আর অন্য কেউ নয় কুসুমের নিজের দেওর ঈশান। কিন্তু ঈশানের কোনও দোষ নেই। ভুলবশত গুলি লেগে গিয়েছে। কিন্তু শত্রুদের ষড়যন্ত্রে আবার ফাঁসলো গাঙ্গুলি পরিবার। ইন্দ্রাণীর বাড়িতে পুলিশ আসে ঈশানকে ধরার জন্য।
কিন্তু ছোট ছেলেকে কোনওভাবেই পুলিশে ধরে নিয়ে যাক সেটা একেবারেই মেনে নিতে পারে না ইন্দ্রানী। তাই সে পুলিশের কাছে বলে ঈশান নয় বরং সে নিজের ছেলেকে গুলি করেছে। যে বন্ধুর থেকে গুলি চলেছে সেটা তার। খুব স্বাভাবিকভাবেই তাই ইন্দ্রানীকে পুলিশ ধরে নিয়ে যায়।
বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে কুসুমকে ইন্দ্রানী বলে যায় গোটা পরিবারকে ভালো করে দেখে রাখতে। হয়তো কুসুমের প্রতি কিঞ্চিৎ নরম মনোভাব দেখায় ইন্দ্রানী। তবে ইন্দ্রনীর এই আদেশ মানার পাশাপাশি কুসুম নিজের মনে মনে আরও একটি প্রতিজ্ঞা নেয়। যেভাবেই হোক সে ছাড়িয়ে নিয়ে আসবে নিজের দেবীমাকে।
কুসুম কি পারবে ইন্দ্রানীকে জেল থেকে বের করে নিয়ে আসতে? শত্রুদের ষড়যন্ত্র থেকে কি গোটা গাঙ্গুলি পরিবারকে উদ্ধার করতে পারবে সে? আয়ুষ্মান আর কুসুমের মধ্যে সমস্ত ভুল-বোঝাবুঝি কি এবার দূর হয়ে যাবে? জানার জন্য চোখ রাখতে হবে জি বাংলায়। ‘কুসুম’ ধারাবাহিকের এই তুফানি তিনদিন সম্প্রচারিত হবে আগামী ২ থেকে ৪ অক্টোবর।
Home/Entertainment/ঈশানকে বাঁচাতে সব দোষ নিজের কাঁধে নিল ইন্দ্রানী, কুসুম কি পারবে দেবীমাকে বাঁচাতে?