রাস্তায় ফেলে মার,খুনের হুমকি! পারিশ্রমিক চাইতেই ‘লাপাতা লেডিস’ অভিনেতাকে পেটালো পরিচালক!
আমির খানের ‘লাপাতা লেডিস’ খ্যাত অভিনেতা সতেন্দ্র সোনি মধ্যপ্রদেশে শ্যুটিং করতে গিয়ে হেনস্থার শিকার! পারিশ্রমিক চাইতেই তাঁকে রাস্তায় ফেলে মারল পরিচালক ও তাঁর স্ত্রী!
অস্কারের মঞ্চে ভারতের অফিসিয়াল এন্ট্রির সম্মান পেয়েছিল কিরণ রাও-এর ‘লাপাতা লেডিস’। প্রযোজক আমির খানের এই ছবিতে অভিনেতা সত্যেন্দ্র সোনির অভিনয় নজর কেড়েছিল। তাঁর একটি ভিডিয়ো ঘিরে বর্তমানে তোলপাড় বিনোদন দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় কান্নায় ভেঙে পড়ে নিজের ওপর হওয়া এক ভয়াবহ অত্যাচারের বিবরণ দিলেন এই তরুণ অভিনেতা। তাঁর অভিযোগ, মধ্যপ্রদেশে শুটিং করতে গিয়ে চুক্তিমতো পারিশ্রমিক চাওয়ায় ছবির পরিচালক ও তাঁর স্ত্রী সত্যেন্দ্রকে শুধু হোটেল থেকেই বের করে দেননি, মাঝরাস্তায় তাড়া করে এনে বেধড়ক মারধর করেছেন এবং খুনের হুমকি দিয়েছেন!

‘টাকা চাইতেই বলল ১০ মিনিটে হোটেল ছাড়ো, নয়তো মেরে ফেলব’
ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে অঝোরে কাঁদতে কাঁদতে সত্যেন্দ্র জানান, মধ্যপ্রদেশের মাইহারে তিনি ‘পেড় পালকি’ (Ped Palki) নামের একটি ছবির শুটিং করতে গিয়েছিলেন। এই ছবির পরিচালক ও প্রযোজক হলেন পুষ্পেন্দ্র সিং। যিনি এর আগে ‘আজমির ৯২’ ছবিটির পরিচালনা করেছিলেন।
ঘটনার বিবরণ দিয়ে সত্যেন্দ্র বলেন, 'আমাকে ৫০ হাজার টাকা সাইনিং অ্যামাউন্ট দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল বাকি টাকা শুটিংয়ের সময় দেওয়া হবে। আমার মোট ১০ দিনের শুটিং ছিল। ৮ দিন কাজ করার পর যখন আমি আমার পারিশ্রমিকের কথা জিজ্ঞেস করি, তখন ওখানকার ইউনিটের বাকিদের মুখে শুনি কাউকেই নাকি টাকা দেওয়া হয়নি। আমি টাকা চাইতেই পরিচালক পুষ্পেন্দ্র আমাকে প্যাক-আপ করতে বলেন এবং হুমকি দিয়ে বলেন— ‘১০ মিনিটের মধ্যে হোটেল খালি করো। তোমাকে যেন আর হোটেলে না দেখি, অন্যথায় জান থেকে মেরে ফেলব’।
সত্যেন্দ্র আরও জানান, পরিচালকের স্ত্রী প্রগতি চৌহান (যিনি এই ছবির হিরোইন) ওনাকে কুৎসিত ভাষায় গালিগালাজ করেন। ভয়ে কাঁপতে কাঁপতে সত্যেন্দ্র যখন তাঁর দুই সহ-অভিনেতা শ্রীধর দুবে এবং পঙ্কজ শর্মাকে নিয়ে হোটেল থেকে চেক-আউট করে বেরিয়ে যাচ্ছিলেন, তখন ঘটে আরও বড় বিপত্তি।
গাড়ি নিয়ে তাড়া করে মাঝরাস্তায় বেধড়ক মারধর!
ভয়ার্ত সত্যেন্দ্র তাঁর পোস্টে লেখেন, হোটেল থেকে বেরিয়ে তাঁরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন পরিচালক পুষ্পেন্দ্র সিং এবং তাঁর স্ত্রী প্রগতি চৌহান গাড়ি নিয়ে তাঁদের তাড়া করেন।
সত্যেন্দ্রর অভিযোগ, টআমাদের দেখতে পেয়েই ওনারা গাড়ি থেকে নেমে মাঝরাস্তায় আমাকে মারধর করতে শুরু করেন। আমার সহ-অভিনেতা শ্রীধর ভাইয়া যখন আমাকে বাঁচাতে এগিয়ে আসেন, পরিচালক ওনাকেও ছাড়েননি। ওনাকেও মারধর করা হয়।'
পরবর্তী একটি ভিডিওতে সত্যেন্দ্রকে তাঁর দুই সহ-শিল্পীর সাথে মুম্বই রেল স্টেশনে দেখা গেছে। তিনি জানিয়েছেন যে, মধ্যপ্রদেশ পুলিশ এবং কিছু সহৃদয় মানুষের সাহায্যে তাঁরা কোনওমতে রক্ষা পেয়ে সুরক্ষিতভাবে মুম্বইয়ে এসে পৌঁছাতে পেরেছেন। সাহায্য করার জন্য মধ্যপ্রদেশ পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
কে এই সত্যেন্দ্র সোনি?
কিরণ রাও পরিচালিত ও আমির খান প্রযোজিত সুপারহিট ছবি ‘লাপাতা লেডিস’-এ একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন সত্যেন্দ্র সোনি। এছাড়া আয়ুষ্মান খুরানার ‘ডক্টর জি’, বরুণ ধাওয়ানের ‘বাওয়াল’, নওয়াজুদ্দিন সিদ্দিকির ‘রাত আকেলি হ্যায়’ এবং টেলিভিশন শো ‘হ্যালো বাচ্চো’-তে কাজ করেছেন তিনি।
খুব শীঘ্রই ফারহান আখতার প্রযোজিত বহু প্রতীক্ষিত ছবি ‘মির্জাপুর: দ্য মুভি’ (Mirzapur: The Movie)-তে পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল ও জিতেন্দ্র কুমারের সাথে গুরুত্বপূর্ণ স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে এই প্রতিভাবান অভিনেতাকে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


