Lalit-Sushmita: সুস্মিতার সঙ্গে আদরে মাখামাখি ছবি ফাঁস করেন ললিত! কেন ভাঙে প্রেম? জানালেন এতদিনে

ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করে প্রেমের ঘোষণা সেরেছিলেন ললিত মোদী। যা দেখে চমকে গিয়েছিল বিশ্ব। মাস কয়েক যেতে না যেতেই ব্রেক আপেও দেন সিলমোহর। কী ঘটেছিল?

Published on: Jun 2, 2026, 22:30:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২২ সালের সেই জুলাই মাসের কথা মনে আছে নিশ্চয়ই? সোশ্যাল মিডিয়ায় হঠাৎ একগুচ্ছ ছবি পোস্ট করে প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে নিজের প্রেমের কথা ঘোষণা করেছিলেন আইপিএল (IPL) প্রতিষ্ঠাতা তথা ব্যবসায়ী ললিত মোদী (Lalit Modi)。 সেই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল বিনোদন দুনিয়ায়। কিন্তু যেমন আকস্মিকভাবে সেই প্রেমের শুরু হয়েছিল, তেমনই ঝড়ের গতিতে তা থিতিয়েও যায়। চারদিকে ওনাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়াতে বেশি সময় লাগেনি। অবশেষে, দীর্ঘ টালবাহানার পর সুস্মিতার সঙ্গে সেই বহুচর্চিত ব্রেকআপের আসল কারণটা খোলসা করলেন স্বয়ং ললিত মোদী।

সুস্মিতার সঙ্গে আদরে মাখামাখি ছবি ফাঁস করেন ললিত! কেন ভাঙে প্রেম? জানালেন এতদিনে
সুস্মিতার সঙ্গে আদরে মাখামাখি ছবি ফাঁস করেন ললিত! কেন ভাঙে প্রেম? জানালেন এতদিনে

কেন টিকল না প্রেম? ‘হিউম্যানস অব বম্বে’-তে অকপট ললিত

সম্প্রতি ‘হিউম্যানস অব বম্বে’ (Humans of Bombay) পডকাস্টে এসে নিজের অতীত সম্পর্ক নিয়ে মুখ খোলেন ললিত। সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের আসল কারণ জানাতে গিয়ে তিনি দূরত্বের দিকেই আঙুল তুলেছেন। ললিত জানান, সুস্মিতা ওঁর জীবনে ভীষণ স্পেশাল একজন মানুষ ছিলেন। ওঁর আজকের ব্যক্তিত্ব গড়ে ওঠার পেছনে সুস্মিতার অবদান অনেক। তিনি আজও ওঁর জীবনে বিশেষ জায়গাতেই থাকতেন, কিন্তু ওনাদের দুজনের মাঝের ভৌগোলিক দূরত্বটাই সব শেষ করে দিল।

ললিত মোদীর কথায়, সুস্মিতার পুরো কেরিয়ার আর ব্যস্ততা ছিল ভারতে, আর আমার পাকাপাকি জীবন লন্ডনে। এই অতিরিক্ত দূরত্বের কারণেই সম্পর্কটা আর টিকিয়ে রাখা সম্ভব হয়নি। তবে বিচ্ছেদ হলেও সুস্মিতার প্রতি ওঁর মনে কোনও তিক্ততা নেই। ললিতের চোখে সুস্মিতা একজন অসাধারণ নারী, যিনি একজন সিঙ্গল মাদার হিসেবে ওঁর দুই মেয়েকে যেভাবে বড় করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সুস্মিতা এবং ওঁর পরিবার এখনও ওঁর খুব ভালো বন্ধু।

সোশ্যাল মিডিয়ায় সেই ‘মাই লাভ’ থেকে রীমা-র হাত ধরা!

পেছন ফিরে তাকালে মনে পড়বে, ২০২২ সালে সুস্মিতার সঙ্গে মালদ্বীপ আর সার্ডিনিয়া ট্যুরের ছবি পোস্ট করে ললিত মোদী ওঁর ইনস্টাগ্রাম বায়ো-তে লিখেছিলেন ‘মাই লাভ'। এমনকি ওনাদের বিয়ের গুঞ্জন রটলে টুইট করে স্পষ্ট করেছিলেন, এখনই বিয়ে নয়, তাঁরা স্রেফ ডেটিং করছেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ললিত ওঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সুস্মিতার সমস্ত ছবি ও উল্লেখ মুছে দেন, যা ওনাদের ব্রেকআপের জল্পনা বাড়িয়ে দিয়েছিল।

এরপর ২০২৫ সালের ভ্যালেন্টাইন্স ডে-তে ললিত মোদী নিজেই ওঁর নতুন প্রেমিকা রীমা বাউরির (Rima Bouri) সাথে ভিডিও পোস্ট করেন। উল্লেখ্য, ললিতের প্রথমা স্ত্রী মীনাল মোদী ২০১৮ সালে ক্যান্সারের সাথে লড়াই করে প্রয়াত হন। তবে নতুন সম্পর্কে জড়ালেও, সুস্মিতার সাথে কাটানো সেই রঙিন দিনগুলো যে ওঁর জীবনের অন্যতম সেরা স্মৃতি, দর্শকদের সামনে আরও একবার স্পষ্ট করে দিলেন আইপিএল কর্তা!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More