রাহুলের মৃত্যু বিতর্কের জের, মমতার মসনদ পালটাতেই মহিলা কমিশন থেকে ইস্তফা লীনার

৯ বছরের মেয়াদ শেষ হওয়ার মাস কয়েক আগেই রাজ্য মহিলা কমিশন থেকে সরে দাঁড়ালেন লীনা গঙ্গোপাধ্য়ায়। রাজ্য়ের পালা বদলের অপেক্ষায় ছিলেন লেখিকা?

May 13, 2026, 08:01:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শেষ হলো দীর্ঘ নয় বছরের এক ইনিংস। রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিলেন প্রখ্যাত কাহিনীকার ও প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাতে আনন্দবাজার অনলাইনকে লীনা নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, 'দিন দুই আগে ইস্তফা দিয়েছি।' তবে তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়েছে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও বার্তা তিনি পাননি।

রাহুলের মৃত্যু বিতর্কের জের, মমতার মসনদ পালটাতেই মহিলা কমিশন থেকে ইস্তফা লীনার
রাহুলের মৃত্যু বিতর্কের জের, মমতার মসনদ পালটাতেই মহিলা কমিশন থেকে ইস্তফা লীনার

রাজনৈতিক পালাবদল ও ইস্তফা:

রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পালাবদল ঘটেছে। তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর বাংলার মসনদে এখন বিজেপি। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লীনা গঙ্গোপাধ্যায়ও যে পদ ছাড়বেন, তা ছিল সময়ের অপেক্ষা। নিয়ম অনুযায়ী, এই সাম্মানিক পদে সর্বোচ্চ নয় বছর থাকা যায়, যা জুলাই মাসেই পূর্ণ হওয়ার কথা ছিল। তার আগেই নিজের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি।

শোকাতুর প্রেক্ষাপট:

সূত্রের খবর, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল লীনাকে। রাহুলের মৃত্যুর পর টলিউডের একটি বড় অংশ কমিশনের পক্ষ থেকে তাঁর পদত্যাগ চেয়ে সরব হয়েছিল। এই সব কিছুর মাঝে নিজেকে সামলাতেই কিছুদিন জনসমক্ষ থেকে দূরে ছিলেন তিনি। তবে বুধবার কমিশনের অফিসে একটি বৈঠক ডেকেছেন তিনি, যেখানে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা হতে পারে।

ফিরবেন কি সিরিয়ালে?

লীনা গঙ্গোপাধ্যায় মানেই বাঙালির ড্রয়িং রুমে সুপারহিট সব মেগা সিরিয়াল। রাজনৈতিক দায়িত্বভার থেকে মুক্তি পাওয়ার পর তিনি কি আবার নিজের পুরনো পেশায় অর্থাৎ ধারাবাহিকের চিত্রনাট্য লেখায় ফিরবেন? এই প্রশ্নের উত্তরে সপ্রতিভ লীনা। ছোট্ট বিরতি নিয়ে বললেন, ‘ফিরলে আপনারা জানতে পারবেন।’ কিন্তু লীনার এই ফেরা সহজ নয়। কারণ রাহুল বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্য়ুর জেরে ম্যাজিক মোমেন্টস সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকী কনে দেখা আলোর লেখিকা হিসাবে সরে দাঁড়াতে বাধ্য হন লীনা। তাঁর সঙ্গে কাজ করতে রাজি নন, কোনও কলাকুশলী

আপাতত টলিপাড়া ও রাজনৈতিক মহলে জল্পনা, লীনার এই প্রস্থান কি কোনও নতুন শুরুর ইঙ্গিত? না কি কেবলই নিয়মের বেড়াজালে এক অধ্যায়ের অবসান? আপতত নারী ও শিশুকল্যাণ দফতর রয়েছে রাজ্যের উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালর জিম্মায়। কার্যত বাধ্য হয়েই ইস্তফা দিয়েছেন লীনা, বলছে ওয়াকিবহাল মহল। ওদিকে রাহুল কাণ্ডের তদন্ত নতুন সরকারের আমলে গতি পায় কিনা সে দিকে তাকিয়ে টলিউড।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More