Nora Fatehi: 'খেলনা বিমান' বলে করেন কটাক্ষ, নোরার নামে ৩ কোটির মানহানির মামলা ঠুকল বিমান সংস্থা

নোরার দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জেরে সংস্থার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন অভিযোগ এনে ৩ কোটি ক্ষতিপূরণ দাবি করেছে তারা। 

Published on: Sep 8, 2026, 09:30:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

চার্টার্ড বিমানকে ‘লেগো এয়ারপ্লেন’ (Lego Airplane) ও ‘খেলনা’ (Toy) বলে সামাজিক মাধ্যমে কটাক্ষ করে আইনি বিপাকে পড়লেন বলিউডের জনপ্রিয় ডান্সার ও অভিনেত্রী নোরা ফাতেহি। বিমান সংস্থার মানহানি ও ব্যবসায়িক ক্ষতিসাধনের অভিযোগে আহমেদাবাদের গান্ধীনগর আদালতে নোরার বিরুদ্ধে ৩ কোটি টাকার সিভিল মানহানির মামলা দায়ের করেছে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ‘ডুন্স অ্যাভিয়েশন’ (Dunes Aviation)। আগামী ২৫ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ আর আগরওয়ালের আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

'খেলনা বিমান' বলে কটাক্ষ, নোরার নামে ৩ কোটির মানহানির মামলা ঠুকল বিমান সংস্থা
'খেলনা বিমান' বলে কটাক্ষ, নোরার নামে ৩ কোটির মানহানির মামলা ঠুকল বিমান সংস্থা

কী ঘটেছিল?

মামলার বিবরণ অনুযায়ী, গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডুন্স অ্যাভিলেশনের সিএসএনএ সাইটেশন সিজে২ (Cessna Citation CJ2) চার্টার্ড বিমানে সফর করেন নোরা ফাতেহি। সফরের সময় বিমানের ভেতরের দৃশ্য তুলে কয়েকটি ভিডিও রেকর্ড করেন তিনি। ৪.৬ কোটিরও বেশি অনুগামী থাকা নোরা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করে বিমানটিকে ‘ক্ষুদ্রাকৃতি’, ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ বলে বিদ্রূপ করেন।

বুকিংয়ে ধস ও বাণিজ্যিক ক্ষতি

চলতি বছর এপ্রিলে দায়ের করা এই মামলায় সংস্থাটির দাবি, নোরার এই দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর বক্তব্যের ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে ভুল বার্তা গেছে। কোনও প্রযুক্তিগত জ্ঞান বা সত্যতা ছাড়াই করা নোরার ওই মন্তব্যের পর তাঁদের চার্টার্ড বিমানের বুকিং একধাক্কায় ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে এবং একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

ডুন্স অ্যাভিয়েশন স্পষ্ট জানিয়েছে, নোরার সফরের জন্য বিমানটি একদম উপযুক্ত ও স্ট্যান্ডার্ড মাপের ছিল। বিমানটি ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA) দ্বারা সম্পূর্ণ অনুমোদিত, ওড়ানোর উপযোাগী এবং আইন মেনেই পরিচালিত হচ্ছিল।

কী চেয়েছে বিমান সংস্থা?

আদালতের কাছে সংস্থাটি আবেদন জানিয়েছে: ৩ কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা। সামাজিক মাধ্যম থেকে নোরা ফাতেহির পোস্ট করা বিতর্কিত ভিডিও ও সমস্ত মন্তব্য অবিলম্বে মুছে ফেলা। প্রকাশ্যে অভিনেত্রীকে এ বিষয়ে সঠিক তথ্য জানিয়ে স্পষ্টীকরণ বা বক্তব্য পেশ করা। এই ব্যাপারে এখনও নোরার তরফে কোনও বক্তব্য় মেলেনি।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More