দিল্লি পুলিশের আটক থেকে মুক্তি পেয়ে হাঁটিহাঁটি পায়ে বাড়ির পথে! শনিবারের অভিজ্ঞতা নিয়ে কী জানান ইমরান খান-লেখা ওয়াশিংটন

১০ অক্টোবর মুম্বইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ চলাকালে পুলিশের ধরপাকড়ের সময় অভিনেতা ইমরান খানকে আটক করা হয়।

Published on: Oct 11, 2026, 11:01:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে উঠল মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দান। সিজেপি-র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন অভিনেতা। কিন্তু বিক্ষোভস্থল থেকেই তাঁকে আটক করে মুম্বই পুলিশ। ইমরানের সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী লেখা ওয়াশিংটন এবং তুতো বোন জাইন মেরি খান। পরে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিয়ো পোস্ট করে আটকের পর তাঁদের অভিজ্ঞতার কথা জানান লেখা ও জাইন।

আটক করেছিল দিল্লি পুলিশ, বাড়ি ফিরলেন ইমরান খান।
আটক করেছিল দিল্লি পুলিশ, বাড়ি ফিরলেন ইমরান খান।

ভ্যানে বসে একটি ছবি শেয়ার করে জাইন লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’। ছবিতে ইমরানকে হাত দিয়ে 'পিস সাইন' দেখাতে দেখা যায়। অন্যদিকে লেখা ওয়াশিংটন একটি ভিডিওতে উদ্বেগ প্রকাশ করে জানান, পুলিশ তাঁদের বাড়ি ফিরতে দিচ্ছে না এবং কোনো গাড়ি বা ট্যাক্সিতেও উঠতে বাধা দিচ্ছে। তবে পরে অপর একটি ভিডিওতে তিনি অনুরাগী ও শুভানুধ্যায়ীদের আশ্বস্ত করে বলেন, 'আমরা সবাই সম্পূর্ণ নিরাপদ ও ভালো আছি এবং বাড়ির পথে রওনা হয়েছি।' জাইন একটি মজার ভিডিয়ো বানিয়ে ইমরানকে জিজ্ঞেস করেন যে তিনি আগে কখনো জেলে গিয়েছেন কি না, জবাবে হেসে ইমরান জানান, বর্তমান পরিস্থিতিতে এখন হয়তো সেই সুযোগ হয়েই যাবে।

বিক্ষোভে যোগ দেওয়ার কারণ কী জানালেন ইমরান?

এর আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিক্ষোভে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেন ইমরান খান। অভিনেতা স্পষ্ট জানান, কোনও নির্দিষ্ট দাবি নিয়ে তিনি সেখানে যাননি। মুম্বইয়ের একজন নাগরিক হিসেবেই নিজের অবস্থান থেকে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি।

ইমরানের কথায়, ‘আমার কোনও দাবি নেই। আমি এই শহরের একজন বাসিন্দা হিসেবে এখানে এসেছি। কেন মানুষের স্বাধীনভাবে চলাফেরার অধিকার সীমিত করা হচ্ছে, কেন মানুষের কণ্ঠস্বর দমন করা হচ্ছে, তা দেখতে চাই।’

কোনও সংগঠনের সঙ্গে তাঁর যোগ নেই বলেও জানান অভিনেতা। ব্যক্তিগত নাগরিক হিসেবেই তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। ইমরানের বক্তব্য, কোনও সংগঠনের সদস্য না হয়ে তিনি নিজের অবস্থান থেকেই প্রতিবাদে শামিল হয়েছেন।

কেন আটক করা হল বিক্ষোভকারীদের?

মুম্বই পুলিশের দাবি, অগাস্ট ক্রান্তি ময়দানে সিজেপি-র সমর্থনে আয়োজিত বিক্ষোভের জন্য প্রয়োজনীয় অনুমতি চাওয়া হয়নি। পুলিশের বক্তব্য, বম্বে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, বিক্ষোভ কর্মসূচি আয়োজনের জন্য নির্দিষ্ট স্থান হল আজাদ ময়দান। সেই কারণে অগাস্ট ক্রান্তি ময়দানে এই কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব ছিল না।

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় ৪০০-রও বেশি মানুষকে আটক করা হয়েছে। যদিও সিজেপি-র কর্মীদের দাবি, তাঁরা বিক্ষোভের অনুমতি চেয়ে মুম্বই পুলিশকে ইমেল করেছিলেন। কিন্তু সেই ইমেলের কোনও উত্তর পাননি তাঁরা।

বিক্ষোভকে ঘিরে পুলিশের এই পদক্ষেপের মধ্যেই ইমরান খানের আটকের ঘটনা নতুন করে আলোচনায় উঠে এসেছে। তবে অভিনেতা জানিয়েছেন, কোনও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি হিসেবে নয়, বরং নাগরিক অধিকার এবং স্বাধীনভাবে চলাফেরার প্রশ্নেই তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More