Susmita Dey: 'তোমার সঙ্গে জীবন অনেক সুন্দর, আনন্দে ভরা...'— সাহেব নয়, তবে কার জন্য সুস্মিতার এই আদুরে বার্তা?

‘শুভ জন্মদিন আমার সুন্দরী বেস্টফ্রেন্ড... তুমি পাশে আছো বলেই জীবনটা এত সুন্দর, এত পাগলপামো আর আনন্দে ভরা’, শিঞ্জিনীর জন্মদিনে লিখলেন সুস্মিতা। 

Published on: Aug 13, 2026, 16:31:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টেলিভিশনের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ সুস্মিতা দে। নিজের অভিনয় দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মিষ্টি মুহূর্ত সোশাল মিডিয়ায় অনুরাগী ও বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে ভালবাসেন তিনি। সম্প্রতি সোশাল মিডিয়ায় এক বিশেষ মানুষের উদ্দেশ্যে অত্যন্ত মিষ্টি ও আবেগঘন এক বার্তা পোস্ট করলেন অভিনেত্রী।

'তোমার সঙ্গে জীবন অনেক সুন্দর, আনন্দে ভরা...'— সাহেব নয়, তবে কার জন্য সুস্মিতার এই আদুরে বার্তা?
'তোমার সঙ্গে জীবন অনেক সুন্দর, আনন্দে ভরা...'— সাহেব নয়, তবে কার জন্য সুস্মিতার এই আদুরে বার্তা?

এই স্পেশাল বার্তাটি তাঁর বিশেষ বন্ধু বা সঙ্গী সাহেবের জন্য নয়! বরং নিজের প্রাণের চেয়েও প্রিয় বেস্ট ফ্রেন্ড শিঞ্জিনী চক্রবর্তী-র জন্মদিনে এই ভালোবাসা উজাড় করে দিয়েছেন সুস্মিতা।

‘তুমি আছো বলেই জীবন এত সুন্দর…’

শিঞ্জিনীর জন্মদিনে একসাথে কাটানো নানা মুহূর্তের ছবি ও স্মৃতির কোলাজ শেয়ার করে একটি আদুরে পোস্ট লেখেন সুস্মিতা। ক্যাপশনে বেস্টফ্রেন্ডের প্রতি ভালোবাসা ব্যক্ত করে তিনি লেখেন, 'শুভ জন্মদিন আমার সুন্দরী বেস্টফ্রেন্ড... তুমি পাশে আছো বলেই জীবনটা এত সুন্দর, এত পাগলপামো আর আনন্দে ভরা। আমার 'পার্টনার ইন ক্রাইম' এবং জীবনের অন্যতম মূল্যবান মানুষ হওয়ার জন্য ধন্যবাদ। সামনে আমাদের জন্য যে সমস্ত হাসি, স্মৃতি আর পাগলামি অপেক্ষা করছে, তার জন্য শুভেচ্ছা। তোকে অশেষ ভালোবাসা…'।

এই মিষ্টি বার্তার জবাবে শিঞ্জিনী শুধু লেখেন- ‘আই লাভ ইউ’। এই তিন শব্দেই নিজের মনের কথা জানিয়েছেন নায়িকা।

'পঞ্চমী'র সেট থেকে শুরু অটুট বন্ধুত্ব

বিনোদন জগতে যেখানে স্থায়ী বন্ধুত্ব মেলা ভার, সেখানে সুস্মিতা ও শিঞ্জিনীর বন্ডিং সত্যিই নজড়কাড়া। জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘পঞ্চমী’-তে একসঙ্গে কাজ করতে গিয়েই দু'জনের আলাপ। সেই ধারাবাহিকের সেট থেকেই দু'জনের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব। পর্দার পেছনে তাঁদের সেই রসায়ন দিন দিন আরও মজবুত হয়েছে। সিরিয়াল ফ্লপ হলেও তাঁদের বন্ধুত্ব হিট।

আজও শত ব্যস্ততার মাঝে একে অপরের খুশিতে পাশে থাকেন দুই অভিনেত্রী। জন্মদিনের এই বিশেষ মুহূর্তে সুস্মিতার এমন আদুরে বার্তা নেটিজেনদের মন ছুঁয়ে গেছে। কমেন্ট বক্সে অনুরাগী ও সহকর্মীরাও শিঞ্জিনীকে জন্মদিনের অফুরান ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

বর্তমানে স্টার জলসার গঙ্গা ধারাবাহিকে দেখা মিলছে শিঞ্জিনীর। এই সিরিয়ালের নায়ক সুস্মিতার মনের মানুষ সাহেব। আর সুস্মিতা সদ্য টেলিভিশনে ফিরেছেন তিলোত্তমা নিয়ে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More