হয়ে গেল ‘ডাকিনী বিদ্যা’- র লুক সেট, বড় চমক ঋষভ- সাহেব-পারিজাতের

লুক সেট সম্পন্ন হল ‘ডাকিনী বিদ্যা’র। ইতিমধ্যেই ছবি নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছে সর্বত্র। একাডেমি অফ ফাইন আর্টস ছবির পর এই ছবিতে আবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন ঋষভ বসু এবং পায়েল সরকার।

Published on: Nov 3, 2026, 22:58:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

লুক সেট সম্পন্ন হল ‘ডাকিনী বিদ্যা’র। ইতিমধ্যেই ছবি নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছে সর্বত্র। ‘একাডেমি অফ ফাইন আর্টস’ ছবির পর এই ছবিতে আবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন ঋষভ বসু এবং পায়েল সরকার। ছবিতে আরো অভিনয় করবেন বিশ্বরূপ বিশ্বাস, সাহেব চট্টোপাধ্যায়, পারিজাত চৌধুরী, অরুনাভ দে, শ্রীতমা দে, শ্রীতমা বৈদ্য, শতদীপ সাহা, প্রদীপ ধর, অনির্বাণ সিকদার, পারমিতা মুখোপাধ্যায় সহ আরো অনেকেই।

হয়ে গেল ‘ডাকিনী বিদ্যা’- র লুক সেট, বড় চমক ঋষভ- সাহেব-পারিজাতের
হয়ে গেল ‘ডাকিনী বিদ্যা’- র লুক সেট, বড় চমক ঋষভ- সাহেব-পারিজাতের

এবার সম্পন্ন হল ছবির লুক সেট। পারিজাতকে কখনো বিয়ের সাজে দেখতে পাওয়া গেল কখনও আবার গৃহবধুর সাজে। তান্ত্রিকের সাজে দেখতে পাওয়া গেল ঋষভকে। গলায় রুদ্রাক্ষের মালা, পড়নে লাল রঙের ধুতি, সব মিলিয়ে অভিনেতাকে দেখতে লাগছে দুর্দান্ত।

আরও পড়ুন: শেষ হয়েও হল না শেষ, এবার থেকে বিগ বসের সিক্রেট রুমে থাকবেন নন্দিনী

অরুনাভকে একদম অন্যরকম সাজে দেখতে পাওয়া গেল ‘ডাকিনী বিদ্যা’ সিনেমার লুক সেটে। খুব সম্ভবত একজন রাগী এবং বদমাইশ জমিদারের চরিত্রে অভিনয় করবেন তিনি। তিনি যে একজন নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন সেটা তার সাজ দেখলেই বোঝা যায়। শতদীপকে দেখতে পাওয়া গেল একজন ক্যাপ্টেনের সাজে সেজে থাকতে।

হয়ে গেল ‘ডাকিনী বিদ্যা’- র লুক সেট
হয়ে গেল ‘ডাকিনী বিদ্যা’- র লুক সেট

সব থেকে বেশি নজর কেড়েছেন সাহেব চট্টোপাধ্যায়। কালো রংয়ের পোশাক, নীল রঙের চশমা, লম্বা লম্বা চুল, গলায় বেশ কয়েকটি রুদ্রাক্ষের মালা, সব মিলিয়ে একটি অন্যরকম সাজে তিনি ধরা দিয়েছেন। তবে পায়েলের এখনো লুক সেট হয়নি।

হয়ে গেল ‘ডাকিনী বিদ্যা’- র লুক সেট
হয়ে গেল ‘ডাকিনী বিদ্যা’- র লুক সেট

পরিচালক সৌনব নাগ এই ছবির মাধ্যমে দর্শকদের বোঝাবেন ডাকিনী বিদ্যা আসলে কী? তন্ত্রের ব্যবহারে মানুষের শুধুমাত্রই খারাপ হয় নাকি ভালোও হয়, এই গল্পই উঠে আসবে ছবির মাধ্যমে। ছবির প্রযোজনায় ক্যালকাটা ফিল্মস এন্ড ফ্রেমস এন্টারটেনমেন্ট এল এল পি।

আরও পড়ুন:পারিবারিক ভিডিয়োয় কেন নেই দুর্নিবারের পরিবার? সত্যিটা সামনে আনলেন গায়কের বাবা

ছবির গল্প প্রসঙ্গে

কীভাবে গভীর জঙ্গল, শ্বাস মূলের চড়, সরু খড়ি ,নদী বাঁধ ভয়ঙ্কর হয়ে ওঠে এক লহমায়। দিনের সুন্দরবনের সৌন্দর্য কিভাবে গভীর রাতে ভয়ঙ্কর হয়ে ওঠে, কীভাবে রাতের নিস্তব্ধতা, বাতাসের চলাচল ছবির চরিত্র হয়ে ওঠে সেটা অনুভূত হবে ছবি জুড়ে। এ ছবি প্রেমের ছবি, এ ছবি জীবনের ছবি, এ ছবি প্রতিশোধের ছবি। ছবিতে যেমন ভয় আছে, তেমনি আছে প্রেম, আছে ড্রামা, আছে অ্যাকশন, আছে ভরপুর নাচ গান। কীভাবে এই বিদ্যা, এই তন্ত্র ছবির চরিত্রদের দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রণ করছে তাই থাকবে ছবি জুড়ে।

রহস্য আর প্রতিশোধের মেলবন্ধনে তৈরি এই গল্পে থাকবে সুন্দরবনের প্রকৃতি। এই প্রকৃতি যতটা মানুষকে আনন্দ দেয় ততটাই যে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, সেটাও জানা যাবে এই সিনেমার মাধ্যমে। মোট কথা, প্রকৃতি আর রহস্য সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাবে এই সিনেমায়।