Shreya-Shiladitya: শ্রেয়ার থেকে নাকি দ্বিগুণ বড়লোক শিলাদিত্য! ২০১৫-য় বিয়ে, কোন বয়স থেকে প্রেম শুরু?

Shreya Ghoshal-Shiladitya Mukhopadhyay: প্রায় ১০ বছর ডেট করার পর ২০১৫ সালের ৫ই ফেব্রুয়ারি একটি একান্ত ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রেয়া ও শিলাদিত্য। দেখতে দেখতে বিয়েরও ১১ বছর কেটে গিয়েছে।

Updated on: Apr 23, 2026, 15:38:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Shreya-Shiladitya Love Story: শ্রেয়া ঘোষাল গান ধরা মানেই, আসমুদ্র হিমাচল স্তব্ধ হয়ে যাওয়া। তবে এই মেয়েটিই কিন্তু একদম ঘরোয়া। যার পৃথিবী মা-বাবা-ভাই, বর আর ছেলে। কদিন আগেই ডরসেটের বিখ্যাত ‘ডার্ডল ডোর’ এবং জুরাসিক কোস্ট থেকে বর শিলাদিত্য আর ছেলে দেবয়ানের সঙ্গে ছবি শেয়ার করেন শ্রেয়া ঘোষাল। আর সেই পারিবারিক মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করে শ্রেয়া ক্যাপশনে লেখেন— ‘আমার পৃথিবী’।

২০১৫-য় বিয়ে, কোন বয়স থেকে প্রেম শ্রেয়া-শিলাদিত্যর?
২০১৫-য় বিয়ে, কোন বয়স থেকে প্রেম শ্রেয়া-শিলাদিত্যর?

ছোটবেলার বন্ধু ছিলেন এবং প্রায় ১০ বছর ডেট করার পর ২০১৫ সালের ৫ই ফেব্রুয়ারি একটি একান্ত ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রেয়া ও শিলাদিত্য। হিন্দু বাঙালি বিয়ের সব রীতিনীতি মেনে গাঁটছড়া বেঁধেছিলেন। এবং এই বিয়ের টেরটুকুও পেতে দেননি তাঁরা কাউকে। একেবারে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে গোটা বিশ্বকে অবাক করে দিয়েছিলেন শ্রেয়া।

ছোটবেলার বন্ধু হলেও, দুজনের প্রেমটা হয়েছিল অনেক পরে। আর ১০ বছরের প্রেমের পর বাঁধেন গাঁটছড়া। সেই বিয়েরও কেটেছে ১১টা বছর। অর্থাৎ একসঙ্গে আছেন ২১ বছর ধরে। অর্থাৎ বয়স যখন ২১-র আশেপাশে শ্রেয়ার, তখন থেকেই প্রেম। গোয়াতে এক বন্ধুর বিয়েতে শিলাদিত্য হাঁটু গেড়ে বসে শ্রেয়াকে প্রেম নিবেদন করেছিলেন গায়িকা বউকে।

এই প্রপোজের গল্প অবশ্য অনেকেরই জানা। বন্ধুর বিয়ে নিয়েই মজে ছিলেন শ্রেয়া। জানতেনও না, তাঁর জন্য কী পরিকল্পনা করেছেন শিলাদিত্য। জুমের চ্যাট শো ইয়ার মেরা সুপারস্টার ২-তে শ্রেয়া সেই বিশেষ দিনের স্মৃতিচারণ করে বলেছিলেন, 'আমার মনে আছে, আংটির বাক্সটা বের করার জন্য ও বলেছিল, 'কাঠবিড়ালি'। আমি বোকার মতো খুঁজছিলাম, 'কাঠবিড়ালি কোথায়'!' আর শ্রেয়া যখন কাঠবিড়ালি খুঁজতে ব্যস্ত, ঠিক সেইসময়ই আংটি সামনে ধরেন শিলাদিত্য। গ্ল্যামার ওয়ার্ল্ডেের সঙ্গে যুক্ত শ্রেয়ার ব্যস্ততা, তাঁর জগত জোড়া খ্যাতি, কোনোকিছুই ছাপ ফেলতে পারেনি দুজনের প্রেমে। ২০২১ সালে তাদের পুত্রসন্তানের জন্ম হয়।

শ্রেয়ার স্বামী একজন টেক উদ্যোক্তা এবং প্রযুক্তির জগতের মানুষ। তিনি জনপ্রিয় কল-ব্লকিং অ্যাপ ট্রুকলার (Truecaller)-এর গ্লোবাল হেড হিসেবে কাজ করছেন। এর আগে তিনি Hipcask এবং Pointshelf-এর মতো স্টার্টআপ প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রযুক্তি শিল্পে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। মুম্বাই ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং (B.E.) পাশ করেছেন।

শোনা যায় শিলাদিত্যের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকা, যা শ্রেয়ার সম্পত্তির দ্বিগুণ। বর্তমানে শ্রেয়ার সম্পত্তির পরিমাণ ২৪০ কোটি টাকা বলে জানা যায়। যদিও এঅ নিয়ে কোনো অফিসিয়াল তথ্য নেই। তবে খ্যাতি-অর্থের মাঝেও একে-অপরকে বেছে নিয়েছেন। আর দুজনের দুনিয়া তাঁদের একমাত্র সন্তান দেবয়ানকে ঘিরেই।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More