'দানবেরও অনুভূতি থাকতে পারে...', ক্ষমা চেয়েও জাভেদকে কটাক্ষে বিঁধলেন লাকি
মাঝেমধ্যেই কোনও না কোনও বিষয় নিয়ে সরব হন জাভেদ আলি। কখনও ভিন ধর্মের ব্যক্তিকে নিয়ে কখনও আবার দেশের বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য প্রকাশ করেন তিনি। তবে সম্প্রতি মুসলিম ধর্মাবলম্বীদের নিয়ে কটাক্ষ করায় জাভেদ আখতারকে পাল্টা জবাব দেন লাকি আলি।
মাঝেমধ্যেই কোনও না কোনও বিষয় নিয়ে সরব হন জাভেদ আলি। কখনও ভিন ধর্মের ব্যক্তিকে নিয়ে কখনও আবার দেশের বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য প্রকাশ করেন তিনি। তবে সম্প্রতি মুসলিম ধর্মাবলম্বীদের নিয়ে কটাক্ষ করায় জাভেদ আখতারকে পাল্টা জবাব দেন লাকি আলি।
ক্ষমা চেয়েও জাভেদকে কটাক্ষে বিধলেন লাকি
লাকি আলি একজন মুসলিম ধর্মালম্বী মানুষ, খুব স্বাভাবিকভাবেই ইসলাম ধর্মের অবমাননা মেনে নেননি তিনি। তবে প্রতিবাদ জানাতে গিয়ে প্রবীণ গীতিকারকে কিছু এমন শব্দ বলে ফেলেন সংগীতশিল্পী, যার ফলে কটাক্ষের শিকার হতে হয় তাঁকে নিজেকেও।
বিতর্ক ছড়াতেই ফের আরও একটি নতুন পোস্ট করেন লাকি আলি। নতুন পোস্টে ক্ষমা চেয়ে গায়ক লেখেন, আমি বলতে চেয়েছিলাম জাভেদ আখতারের অহংকার বোধ আসলে কুৎসিত। আমার তরফ থেকেই ভুল বার্তা গিয়েছিল। দানবেরও অনুভূতি থাকতে পারে। আমি যদি কারও দানবীয় সত্তায় আঘাত করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।
লাকি আলির এই নতুন পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, তিনি ক্ষমা চাইলেন বটে কিন্তু ক্ষমা চাওয়ার আড়ালে ফের আরও একবার জাভেদ আখতারকে কটাক্ষ করলেন তিনি। তবে লাকি আলির এই নতুন পোস্টে এখনও কোনও উত্তর দিতে দেখা যায়নি জাভেদকে।
ঠিক কী ঘটেছিল?
সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবর্তনের কথা বলতে গিয়ে শোলে ছবির একটি দৃশ্যের কথা বর্ণনা করেন জাভেদ। তিনি বলেন, সিনেমার একটি দৃশ্যে ধর্মেন্দ্রকে শিবলিঙ্গের আড়ালে লুকিয়ে হেমা মালিনীর সঙ্গে কথা বলতে শোনা যায়। আজকের দিনে একটি ছবিতে এমন দৃশ্য রাখা কীভাবে সম্ভব? আমি অন্তত এমন দৃশ্য লিখতে পারব না।
জাভেদ আরও লেখেন, ১৯৭৫ সালে আমাদের দেশে হিন্দুরা ছিল না? নাকি অন্য কোন ধর্মের মানুষ এ দেশে বসবাস করত না? আপনারা মুসলিমদের মতো হয়ে যাবেন না, বরং ওদেরকে হিন্দুদের মতো বানিয়ে নিন। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে আপনারা মুসলিমদের মতো হয়ে যাচ্ছেন!
জাভেদ আলির এই মন্তব্যের ভিডিয়ো পোস্ট করে লাকি আলি লিখেছিলেন, আপনারা বরং কেউ জাভেদ আখতারে পরিণত হবেন না। উনি ভীষণ মেকি। অত্যন্ত কুৎসিত। প্রবীণ চিত্রনাট্যকারকে নিয়ে এই মন্তব্য ঘিরে তৈরি হয় তুমুল সমালোচনা।
Home/Entertainment/'দানবেরও অনুভূতি থাকতে পারে...', ক্ষমা চেয়েও জাভেদকে কটাক্ষে বিঁধলেন লাকি