Dadagiri 10:মেলালেন দেব মেলালেন! দাদাগিরির মঞ্চে মিলল বাংলার রাজনীতির সব রঙ,হাজির মদন-সজল-কৌস্তব-কুণাল-নওশাদ-মোস্তাফিজুর
দেবের দাদাগিরির মঞ্চে গেরুয়া-সবুজ-লাল, মিলে মিশে একাকার। সিপিএম, তৃণমূল, বিজেপি-র বিধায়করা ‘দাদাগিরি’ দেখালেন জি বাংলার গেম শো-তে।
জি বাংলার অত্যন্ত জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’-র নতুন সিজনে লেগেছে বিরাট পরিবর্তনের ছোঁয়া। দীর্ঘদিনের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে ব্যাটন তুলে নিয়ে এবার নতুন 'দাদা' হিসেবে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন টলিউড সুপারস্টার ও সাংসদ দেব (দীপক অধিকারী)। নতুন সঞ্চালকের পাশাপাশি শোর বিশেষ পর্বে সম্প্রতি ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা।

ভোটের রাজনীতির তীব্র তরজা ও মতপার্থক্য ভুলে দেবের সঞ্চালিত 'দাদাগিরি'-র মঞ্চে একসূত্রে বাঁধা পড়লেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সম্প্রতি প্রকাশিত একটি প্রমো ঝলকে দেখা গেল রাজনীতির বাইরে এসে একেবারে ভিন্ন ও হালকা মেজাজে মেতেছেন শাসক দলের বিধায়ক থেকে দুই তৃণমূল শিবির-সহ বাম নেতারা।
এক মঞ্চে মিলে গেল রাজনীতির সব রঙ
ভিডিও ঝলকে দেবের মুখোমুখি হতে দেখা গেছে রাজনীতির ময়দানের হেভিওয়েট ও চর্চিত ব্যক্তিত্বদের।
‘ভালো তৃণমূল কংগ্রেস’- অর্থাৎ ঋতব্রতর শিবিরের কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ পৌঁছে'ছিলেন দেবের শো-তে। লাল পাঞ্জাবি আর ধুতিতে ‘ওহ লাভলি’ লুকে তৃণমূলের ‘কালারফুল বয়’ মদন মিত্র।
বিজেপির বরাহনগরের বিধায়ক সজল ঘোষ এবং ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচীরও দেখা মিলবে এই শো-তে।
আইএসএফ (ISF): ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী।
বিধানসভায় সিপিআইএম (CPIM)-এর একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমানও পৌঁছেছিলেন শো-তে।
সঞ্চালক দেবের মুখোমুখি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা
রাজনৈতিক ময়দানের তর্কাতর্কি ও কাদা ছোঁড়াছুঁড়ি সরিয়ে রেখে দেবের মঞ্চে দাদাগিরির ট্রফি জয়ে মুখোমুখি হয়েছেন এই নেতারা। মদন মিত্রের নিজস্ব রসবোধ, কুণাল ঘোষ ও সজল ঘোষের মিষ্টি বাক্যবাণ এবং নওশাদ সিদ্দিকীর উপস্থিতি— সব মিলিয়ে দেবের সঞ্চালনায় বিশেষ এই পর্বটি এক জমজমাট আড্ডার রূপ নিয়েছে।
রাজনীতির সীমানা পেরিয়ে 'দাদাগিরি'-র মঞ্চে নতুন সঞ্চালক দেবের এই বিশেষ উদ্যোগ এবং পর্বটি নিয়ে নেটিজেন ও দর্শক মহলে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।
প্রতি শনি ও রবিবার জি বাংলায় রাত ৯.৩০টায় সম্প্রচারিত হয় দাদাগিরি। এই বিশেষ পর্ব কবে সম্প্রচারিত হবে, তা অবশ্য এখনও ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


