আবার বড় পর্দায় মাধবী মুখোপাধ্যায়, বিপরীতে দীপঙ্কর দে, কোন ছবিতে দেখা যাবে?
সত্যজিৎ রায়ের সবথেকে প্রিয় অভিনেত্রী ছিলেন তিনি, ৭০ দশকে একের পর এক ছবিতে অভিনয় করেছেন মাধবী মুখোপাধ্যায়। তবে বড়পর্দায় তিনি শেষ অভিনয় করেছিলেন বরুণবাবুর বন্ধু ছবিতে। ছবিটি পরিচালনা করেছিলেন প্রয়াত পরিচালক অনীক দত্ত।
সত্যজিৎ রায়ের সবথেকে প্রিয় অভিনেত্রী ছিলেন তিনি, ৭০ দশকে একের পর এক ছবিতে অভিনয় করেছেন মাধবী মুখোপাধ্যায়। তবে বড়পর্দায় তিনি শেষ অভিনয় করেছিলেন ‘বরুণবাবুর বন্ধু’ ছবিতে। ছবিটি পরিচালনা করেছিলেন প্রয়াত পরিচালক অনীক দত্ত। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে।
আবার বড় পর্দায় মাধবী মুখোপাধ্যায়, বিপরীতে দীপঙ্কর দে
দীর্ঘদিনের পেরিয়ে আবার বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। বিপরীতে অভিনয় করবেন দীপঙ্কর দে। দীপঙ্করও বহু বছর পর আবার এসে দাঁড়ালেন ক্যামেরার সামনে। এই দুই বর্ষিয়ান অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ছবি পরিচালনা করতে চলেছেন শ্যামল বসু।
ছবির নাম ‘দূরত্ব’। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। এক মা এবং মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবির গল্প। কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে প্রিয়জনদের থেকে দূরে চলে যায় কাছের মানুষ, তৈরি হয় দূরত্ব, সেই দূরত্বকে সঙ্গে নিয়েই তৈরি সেই গল্প।
মাধবী মুখোপাধ্যায়ের মেয়ের চরিত্রে অভিনয় করবেন সঙ্গীতা দাস। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন দীপঙ্কর। এই ছবিতে তিনি মাধবীর প্রতিবেশীর ভূমিকায় ধরা দিতে চলেছেন। একদিকে যেমন মেয়ের সঙ্গে মায়ের দূরত্ব তৈরি হবে তেমন অন্যদিকে জীবনের শেষ সময়ে এসে নতুন করে নতুন করে বন্ধু খুঁজে পাবে মাধবী মুখোপাধ্যায়ের সেই চরিত্রটি।
তবে শুধুমাত্র মাধবী বা দীপঙ্কর বহুদিন পর কাজে ফিরলেন তা নয়, বহুদিন পর কাজে ফিরলেন পরিচালকও। সম্পর্কের দোলাচলে আটকে থাকা একটি জীবনকে নিয়ে দর্শকদের কাছে আসতে চলেছে দূরত্ব। যদিও ছবি মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
Home/Entertainment/আবার বড় পর্দায় মাধবী মুখোপাধ্যায়, বিপরীতে দীপঙ্কর দে, কোন ছবিতে দেখা যাবে?