'চিরসখা'র পর এবার স্ত্রী মধুবনীর সঙ্গে জুটি বেঁধে যাত্রার মঞ্চে ধরা দেবেন রাজা!

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী। এবার তিনি ফের অভিনয়ের দুনিয়ায় ফিরছেন, তাও আবার স্বামী রাজা গোস্বামীর সঙ্গে জুটি বেঁধে! যাত্রার মঞ্চে দেখা যাবে তাঁদের। 

Published on: May 2, 2026, 17:43:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী। 'ভালোবাসা ডট কম' মেগার হাত ধরে পথ চলা শুরু করেছিলেন নায়িকা। তারপর বহু জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে নজর কাড়তে দেখা গিয়েছে। কিন্তু ছেলে কেশবের জন্মের পর থেকে তাঁকে আর সেভাবে অভিনয় করতে দেখা যায়নি। তবে এবার তিনি ফের অভিনয়ের দুনিয়ায় ফিরছেন, তাও আবার স্বামী রাজা গোস্বামীর সঙ্গে জুটি বেঁধে!

'চিরসখা'র পর এবার স্ত্রী মধুবনীর সঙ্গে জুটি বেঁধে যাত্রার মঞ্চে ধরা দেবেন রাজা!
'চিরসখা'র পর এবার স্ত্রী মধুবনীর সঙ্গে জুটি বেঁধে যাত্রার মঞ্চে ধরা দেবেন রাজা!

রাজাকে সর্বশেষ চিরসখা ধারাবাহিকে দেখা গিয়েছিল। তারপর অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের মৃত্যুতে এই মেগা বন্ধ হয়ে যায়, তা নিয়ে নানা বিতর্কও দানা বাঁধে। এবার মেগার পর নায়ককে স্ত্রীর সঙ্গে জুটিতে দেখা যাবে যাত্রার মঞ্চে। অনেক দিন পর এই যাত্রার মাধ্যমেই তাঁদের ফের অভিনয়ের দুনিয়ায় জুটিতে দেখা যাবে।

অভিনেত্রী তাঁর রোজনামচার নানা খুঁটিনাটি ভ্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। এবারও নায়িকা তাঁর ডেইলি ভ্লগের মাধ্যমেই তাঁর অনুরাগীদের সঙ্গে এই খবর ভাগ করে নেন। তিনি জানান আবার তিনি অভিনয়ের দুনিয়ায় ফিরছেন।

তাঁকে বলতে শোনা যায়, ‘আমি আবার অভিনয়ের জগতে ফিরতে চলেছি। কোভিডের সময় কেশব হয়। তারপর থেকে আমি আর সক্রিয় ভাবে অভিনয় করছিলাম না। ওর পাঁচ বছর হয়ে গিয়েছে। তবে অভিনয়ের মধ্যে না থাকলেও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু অভিনয়ের মাধ্যমেই আপনারা আমাকে ও রাজাকে প্রাথমিক ভাবে চিনতেন। তাই সেই জায়গায় ফিরতে পারার একটা আলাদাই আনন্দ রয়েছে, আলাদাই তৃপ্তি রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি আর রাজা এবছর যাত্রা করছি। যাত্রার নাম ‘কুঁড়ে ঘরে রাজকন্যা’।' তবে এই প্রথমবার নয়। এর আগেও একাধিক বার যাত্রার মঞ্চে তাঁদের দেখেছেন দর্শকরা। নায়িকার কথায়, ‘এটা আমাদের ষষ্ঠ বছর। এর আগেও পাঁচ বার যাত্রা করেছি। কোভিডের আগে করতাম। তারপর কোভিডের সময় কেশব হয়। তারপর আমি মঞ্চাভিনয় বা মেগার সঙ্গে যুক্ত ছিলাম না। এখন ও বড় হয়েছে। অনেক দিন ধরে অফার আসছে। বারবার না না বলে বলে এবার হ্যাঁ বলেই দিলাম।’

বর্তমানে নায়িকাকে পর্দায় বেশি দেখা না গেলেও তিনি তাঁর রোজনামচার নানা খুঁটিনাটি ভ্লগের মাধ্যমে শেয়ার করে নেন। আর তার জন্য অনেক সময় কটাক্ষের শিকারও হতে হয় তাঁকে। তবে সেই সব কিছুকে পাত্তা না দিয়েই নিজের কাজ চালিয়ে যান নায়িকা।