বিয়ের বয়স মাত্র ৮ মাস, এর মাঝেই বড় সুখবর দিলেন মধুমিতা-দেবমাল্য

চলতি বছরের ২৬ জুলাই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন মধুমিতা। বহুদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তী সঙ্গে নতুন জীবনের শুরু হয় তাঁর। বিয়ের বয়স সবেমাত্র ৮ মাস। এর মাঝেই একটি বড় সুখবর দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবিও ভাগ করেছেন অভিনেত্রী।

Published on: Sep 28, 2026, 17:01:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

চলতি বছরের ২৬ জুলাই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন মধুমিতা। বহুদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তী সঙ্গে নতুন জীবনের শুরু হয় তাঁর। বিয়ের বয়স সবেমাত্র ৮ মাস। এর মাঝেই একটি বড় সুখবর দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবিও ভাগ করেছেন অভিনেত্রী।

বড় সুখবর দিলেন মধুমিতা-দেবমাল্য
বড় সুখবর দিলেন মধুমিতা-দেবমাল্য

মধুমিতা যে ছবিগুলি ভাগ করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে তিনি এবং দেবমাল্য দুজনেই পুজোয় বসেছেন। মধুমিতা পরে রয়েছেন একটি লাল পাড় সাদা শাড়ি এবং দেবমাল্য সাদা পাঞ্জাবিতে সেজেছেন। পোস্টে একটি ভিডিও দেওয়া রয়েছে যা দেখলে পুরোপুরি স্পষ্ট হয়ে যায় যে মধুমিতার কাছে কেন এই দিনটি এত স্পেশাল।

আরও পড়ুন: হাজারো ব্যস্ততার মাঝেই পুরী ধামে দেব, মন্দিরের সামনে দাঁড়িয়ে তুললেন ছবি

ভিডিওতে মধুমিতাকে তাঁর নতুন বাড়িতে ঢুকতে দেখা যায় হঠাৎ এই ছবিগুলি তিনি পোস্ট করেছেন নিজের বাড়ির গৃহপ্রবেশ উপলক্ষে। দুজনের বাবা-মা, আত্মীয়-স্বজন, পোষ্য উপস্থিত ছিল এই বিশেষ দিনে। হোম ট্যুর না করালেও মধুমিতা নিজের পোষ্টের মাধ্যমে নিজের ফ্ল্যাটের বেশ কিছু ঝলক দেখিয়েছেন নেট পাড়ার বাসিন্দাদের।

ছবি পোস্ট করে মধুমিতা লেখেন, ‘সবকিছুর জন্য কৃতজ্ঞ। আমাদের জন্য চিয়ার্স।’ মধুমিতার অনুরাগীরা ছাড়া অভিনেত্রীর এই নতুন শুরুর জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দর্শনা বণিক, সুদীপ্তা চক্রবর্তী, উষসী রায়।

আরও পড়ুন: 'সত্যিটা অন্তত বল', সৃজলার প্রশ্নের মুখে নন্দিনী, কোন সত্যি স্বীকার করল সে?

প্রসঙ্গত, গত শুক্রবার মুক্তি পেয়েছে, মধুমিতা অভিনীত ‘অটবি’। সৌম্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মধুমিতা ছাড়া অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, ইনায়া চৌধুরী। এই ছবিতে রাহুলকে অভিনয় করতে দেখা দিয়েছে।

মধুমিতা সর্বশেষ অভিনয় করেছিলেন ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকে। এই ধারাবাহিকেরই দ্বিতীয় পর্ব চলাকালীন রাহুলের মৃত্যু হয়। আপাতত ছোট পর্দায় ফেরার কোনও পরিকল্পনা নেই মধুমিতার।