এবার শাশুড়ি মা হচ্ছেন ধকধক গার্ল মাধুরী, চিনুন নায়িকার ছেলের ‘প্রেমিকা’ খুশিকে
মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে চর্চিত প্রেমিকা খুশির সঙ্গে ধরা দিলেন মাধুরী-পুত্র আরিন, সিলমোহর সম্পর্কের জল্পনায়! কে এই খুশি?
বলিপাড়ার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার তারকাখচিত দিওয়ালি পার্টিতে (Manish Malhotra Diwali Bash) বসেছিল চাঁদের হাট। তবে সেখানে সবথেকে বেশি নজর কেড়েছেন বলিউড কুইন মাধুরী দীক্ষিত ও ড. শ্রীরাম নেনের জ্যেষ্ঠ পুত্র আরিন নেনে (Arin Nene)। চর্চিত প্রেমিকা খুশি-র সঙ্গে প্রকাশ্যে ক্যামেরাবন্দি হয়ে নেটপাড়ায় নিজেদের প্রেমের জল্পনায় প্রায় সিলমোহরই দিয়ে দিলেন এই স্টার কিড।

পাপারাজ্জিদের সামনে একে অপরের সঙ্গে অত্যন্ত স্বাচ্ছন্দ্য ও হাসিমুখে পোজ দিতে দেখা যায় আরিন ও খুশিকে। শুধু দুজন নয়, মাধুরী দীক্ষিত এবং ড. শ্রীরাম নেনের পাশে দাঁড়িয়ে পারিবারিক ফ্রেমেও দেখা মেলে তাঁদের।
মণীশ মালহোত্রার পার্টিতে পারিবারিক ফ্রেম:
উৎসবের এই বিশেষ রাতে গোলাপি রঙের মণীশ মালহোত্রার ডিজাইনার শাড়িতে সেজেছিলেন মাধুরী দীক্ষিত। মাধুরী ও ড. শ্রীরামের পাশাপাশি ট্র্যাডিশনাল পোশাকে আরিন এবং খুশির ম্যাচিং স্টাইলিশ লুক সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
ক্যামেরার সামনে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকানো এবং খুশির পাশে আরিনের সাবলীল উপস্থিতি নেটিজেনদের মন জয় করে নিয়েছে। পার্টি চলাকালীন কারিনা কাপুর খানের সঙ্গে সেলফি ছাড়াও আরিনের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নেন খুশি।
২ বছর ধরে ডেটিং! সোশাল মিডিয়ায় সম্পর্ক স্পষ্ট:
আরিন ও খুশির সম্পর্কের গুঞ্জন টলিপাড়া ও বলিপাড়ায় নতুন নয়। বিগত মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে দুজন একসঙ্গে সময় কাটানোর কিছু ছবি পোস্ট করে খুশি ক্যাপশনে লিখেছিলেন, ‘২ বছর, আর্শীবাদধন্য’। সেই পোস্টের কমেন্ট বক্সে আরিন নিজেই মন্তব্য করেন— ‘মাই হার্ট’ (My heart)। এবার দিওয়ালির রাতে মাধুরী-শ্রীরামের উপস্থিতিতে দুজনকে পরিবারের সাথে একত্রে দেখে নেটিজেনদের ধারণা, এই সম্পর্কে পরিবারেরও পূর্ণ সম্মতি রয়েছে।
বলিউডে সহকারী পরিচালক ও অ্যাপলে টেক প্রজেক্ট:
বলিউডে আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা আরিন নেনেশ ইতিমধ্যেই করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
তবে এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত জানিয়েছিলেন যে, প্রযুক্তি ও সংগীতের প্রতি আরিনের ভীষণ ঝোঁক রয়েছে। তিনি কম্পিউটার সায়েন্স ও মিউজিক নিয়ে পড়াশোনা করেছেন এবং বিখ্যাত টেক প্রতিষ্ঠান অ্যাপল (Apple)-এ নয়েজ রিডাকশন প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


