অমনকে 'পুরুষত্বহীন' খোঁচা মাহির, শালীনতার সীমা ছাড়ালেন নায়িকা, জোরালো প্রতিবাদ নেটপাড়ায়
Bigg Boss 20: সামাজিক মাধ্যমে মাহির মন্তব্যের তীব্র বিরোধিতা করে উইকেন্ড কা বারে সলমন খানের হস্তক্ষেপ দাবি নেটিজেনদের।
বলিউড ভাইজান সলমন খান সঞ্চালিত মেগা রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’ (Bigg Boss 20)-র অন্দরে প্রতিমুহূর্তে বদলাচ্ছে ক্ষমতার লড়াই ও সমীকরণ। মানসিক চাপ, শারীরিক ক্লান্তি ও টাস্কে জয়ের তীব্র লড়াইয়ে প্রতিযোগীদের মেজাজ ক্রমশ চরম পর্যায়ে পৌঁছাচ্ছ।

সম্প্রতি একটি সাম্প্রতিক পর্বে সহ-প্রতিযোগী কাজী তৌকির -এর সাথে আলাপচারিতার সময় সহ-প্রতিযোগী অমন গান্ধীকে নিয়ে অত্যন্ত কড়া ও আপত্তিকর মন্তব্য করে বসেন অভিনেত্রী মাহি বিজ (Mahhi Vij)। ঘরের অপর সদস্য উদিতি সিংয়ের প্রতি আমনের আচরণ বিশ্লেষণ করতে গিয়ে তাঁকে সরাসরি ‘মেরুদণ্ডহীন’ এবং ‘পুরুষত্বহীন’ (নামর্দ) বলে তোপ দাগেন মাহি।
‘সবাইকে সরি বিলিয়ে বেড়ায়!’— মাহির তীক্ষ্ণ খোঁচা
অমন গান্ধীকে উদিতি সিংয়ের ঘরে থাকা 'পিআর' (PR) বলে কটাক্ষ করেন মাহি। তিনি কাজির সামনে ক্ষোভ উগরে দিয়ে বলেন, 'অমন সবসময় অনর্থক সবাইকে সরি বলে বেড়ান এবং উদিতির প্রতিটি কথায় অহেতুক 'হ্যাঁ-তে হ্যাঁ' মিলিয়ে যান।'
কাজীও মাহির কথায় সায় দিয়ে জানান যে, বিগ বসের ঘরে নিজের একটা আলাদা শক্ত পরিচয় গড়ে তোলা উচিত আমনের। আড্ডার মাঝে মাহি ও কাজী দুজনে মিলে উদিতির হাঁটাচলা ও অঙ্গভঙ্গি নকল (Mimicry)-ও করেন।
নেটপাড়ায় ক্ষোভ ও সালমানের ‘উইকেন্ড কা বার’-এ জবাবের দাবি
মাহির এই ‘নামর্দ’ শব্দ ব্যবহার করা নিয়ে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। দর্শকদের একাংশের মতে, এমন মন্তব্য চরমভাবে শালীনতার সীমা লঙ্ঘন করেছে।
নেটিজেনদের দাবি, কোনও পুরুষ প্রতিযোগী যদি কোনও নারীকে লক্ষ্য করে এই ধরণের মন্তব্য করতেন, তবে সোশাল মিডিয়ায় ঝড় উঠে যেত।
আপামর দর্শক আশা করছেন যে, আসন্ন ‘উইকেন্ড কা বার’ (Weekend Ka Vaar) পর্বে সালমান খান বিষয়টিকে গুরুত্ব সহকারে তুলে ধরে মাহির ক্লাস নেবেন।
তবে মাহির অনুগামীরা মনে করিয়ে দিয়েছেন যে, অমনও মাহির শৈশবের মানসিক আঘাত নিয়ে অতীতে কুরুচিকর কৌতুক করেছিলেন।
চলতি সপ্তাহে এলিমিনেশনের মুখে হেভিওয়েট সদস্যরা
উল্লেখ্য, বর্তমানে বিগ বসের ঘরের ক্যাপ্টেন পদে রয়েছেন উদিতি সিং। এদিকে চলতি সপ্তাহে ঘর থেকে বাদ পড়ার (Eviction Nomination) জন্য প্রথম সারির ৬ জন সদস্য মনোনীত হয়েছেন। মাহি-অমন ছাড়াও তালিকায় আছেন,
কাজী তৌকির (Qazi Touqeer), কনিকা মান (Kanika Mann), অরিফা খান (Arishfa Khan) এবং মেরি কম (Mary Kom)।
কার ভাগ্য এই সপ্তাহে সঙ্গ দেয় এবং সালমান খান মাহির এই আপত্তিকর মন্তব্যের কী জবাব দেন, তা দেখতেই আপাতত চোখ রয়েছে দর্শকদের।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


