Bigg Boss 20: ‘ডিভোর্সি স্পেশ্যাল সিজন..’, বিগ বসের ঘরে ৩ ডিভোর্সি নারী, মাহির মন্তব্যে শোরগোল
বিগ বসের ঘরে একসঙ্গে তিন ডিভোর্সি নারী। জীবনের দ্বিতীয় ইনিংস নিয়ে আশাবাদী মাহি ভিজ।
পর্দা উঠতেই স্বমহিমায় মেগা রিয়েলিটি শো ‘বিগ বস ২০’ (Bigg Boss 20)। সলমন খানের সঞ্চালনায় ১৬ জন প্রতিযোগীকে নিয়ে ১৬ অগস্ট যাত্রা শুরু করা এই শোর প্রথম দিন থেকেই ড্রামা ও কাদা ছোঁড়াছুঁড়ি তুঙ্গে। তবে প্রথম দিনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন টেলিভিশন অভিনেত্রী মাহি ভিজ (Mahhi Vij)। চলতি সিজনকে তিনি ‘ডিভোর্সি স্পেশ্য়াল’ বলে তকমা দিলেন।

অভিনেত্রী জীবনের এক কঠিন অধ্যায় পেরিয়ে এসেছেন, তাই কোনো কটাক্ষ বা তাচ্ছিল্য ছাড়াই ঘরোয়া আড্ডায় সহ-প্রতিযোগীদের একই রকম অভিজ্ঞতা ও লড়াইয়ের কথা সামনে তুলে আনেন তিনি।
একই নৌকার যাত্রী সবাই
সম্প্রতি অভিনেতা জয় ভানুশালীর (Jay Bhanushali) সঙ্গে দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন মাহি ভিজ। জীবনের সেই অধ্যায় পেরিয়ে এসে শো-টিকে তিনি নিজের জীবনের ‘সেকেন্ড ইনিংস’ হিসেবে দেখছেন। প্রথম দিন আড্ডার ছলে সহ-প্রতিযোগী ঈশা রিকি (Isha Rikhi) এবং অলিম্পিয়ান বক্সার মেরি কমের (Mary Kom) কাছে গিয়ে তাঁদের জীবনের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন মাহি।
অন্যকাউকে আঘাত করার উদ্দেশ্যে নয়, বরং সহমর্মিতার সুরেই মাহী বলেন, সেটে অনেকেই আছেন যাঁরা নিজেদের অতীত সামলে নতুন করে জীবন শুরু করছেন। হাসিমুখেই তিনি মন্তব্য করেন, 'আমাকে বলো বাইরে কার কার অ্যাফেয়ার চলছে! তা ছাড়া এখানে সেটে তো তিনজন ডিভোর্সি চলে এসেছে— তুমি, আমি আর ওই বক্সার (মেরি কম)! আমাদের সবারই তো এখন 'সেকেন্ড ইনিংস' চলছে... এটা তো দেখছি পুরো ‘ডিভোর্সি স্পেশাল’ সিজন!'
অতীত নিয়ে নীরবতা ও নিজের পরিচয়ের লড়াই
তবে ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাননি ঈশা রিকি বা মেরি কম কেউই। ব়্যাপার বাদশার সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে কোনও পরিচয় বা কারুর প্রাক্তন স্ত্রী হিসেবে নয়, বরং নিজের নামে চেনা গোলকধাঁধায় প্রতিষ্ঠা করতেই এই শো-তে এসেছেন বলে জানান ঈশা। তাই অতীত প্রসঙ্গের কথা উঠতেই কিছুটা অস্বস্তি প্রকাশ করে বিষয়টি এড়িয়ে যান তিনি। অন্যদিকে, কিংবদন্তি বক্সার মেরি কমও তাঁর ব্যক্তিগত জীবন ও বিচ্ছেদের অভিজ্ঞতা নিয়ে শো-তে কথা বলতে স্পষ্ট অনীহা প্রকাশ করেন।
মাহি তখন বোঝানোর চেষ্টা করেন যে অতীত মানেই নেতিবাচক স্মৃতি নয়, এর মধ্যেও অনেক ভালো মুহূর্ত থাকে যা নিয়ে কথা বলা যেতেই পারে।
টেলিভিশনের পর্দায় ১৬ জন প্রতিযোগীকে দেখে দর্শকমহলে নানা চর্চা শুরু হলেও, নিজেদের ভাঙা-গড়া গল্প আর নতুন করে শুরুর এই জার্নি প্রথম দিনেই বেশ নজর কেড়েছে দর্শকদের।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


