Bigg Boss Bangla: ছেলেকে ব্যবহার করছে নন্দিনী, অভিযোগ রাজবীরের মায়ের! সুর মিলিয়ে বিস্ফোরক মৈত্রেয়ী মিত্র

‘তুমি তোমার ইচ্ছে অনুযায়ী ওকে চালাতে চাইছ’, নন্দিনীর আচরণ নিয়ে প্রশ্ন তুললেন মৈত্রেয়ী মিত্র।

Published on: Oct 22, 2026, 20:15:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিগ বস বাংলা-র ঘরের উত্তাপ দিন দিন বেড়েই চলেছে। কিছুদিন শান্ত থাকার পর সম্প্রতি প্রতিযোগী রাজবীর দে ফের ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন। রাগের মাথায় নুডলসের মতো খাবার অপচয় করার জেরে কড়া শাস্তি হিসেবে বিগ বস তাঁকে টানা দুই সপ্তাহের জন্য সরাসরি নমিনেট করে দেন। তবে রাজবীরের এই অনভিপ্রেত কান্ডের পর একাংশ দর্শক আঙুল তুলেছেন প্রতিযোগী নন্দিনী দত্তের দিকে। অভিযোগ— নন্দিনী নিজের স্বার্থে রাজবীরের সরলতার সুযোগ নিয়ে তাঁর গেম নষ্ট করে দিচ্ছেন। ছেলেকে ব্যবহার করছে নন্দিনী, এমন কথা শোনা গিয়েছে রাজবীরের মায়ের মুখেও। এবার এই দাবির স্বপক্ষে সুর মেলালেন অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র।

ছেলেকে ব্যবহার করছে নন্দিনী, অভিযোগ রাজবীরের মায়ের! সুর মিলিয়ে বিস্ফোরক মৈত্রেয়ী মিত্র
ছেলেকে ব্যবহার করছে নন্দিনী, অভিযোগ রাজবীরের মায়ের! সুর মিলিয়ে বিস্ফোরক মৈত্রেয়ী মিত্র

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মৈত্রেয়ী মিত্র সরাসরি নন্দিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং রাজবীরকে আরও সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন।

নন্দিনীর ভূমিকা ও ইর্ষা নিয়ে মৈত্রেয়ীর প্রশ্ন:

ফেসবুক পোস্টে মৈত্রেয়ী মিত্র লেখেন— 'এটা এক গেম শো, তাই তুমি যেকোনো গেম খেলতে পারো নন্দিনী। কিন্তু খাবার নষ্টের পর তুমি এক এক করে সবাইকে যেটা বোঝাবার চেষ্টা করলে, সেটা একটু 'ফেক' (Fake) শোনালো। তুমি জানো রাজবীর ইমোশনাল এবং সরল। তুমি তোমার ইচ্ছে অনুযায়ী ওকে চালাতে চাইছ, সেটা দেখতে ঠিক লাগছে না।'

সৃজলা গুহ এবং জীতু কামালের সাথে কথা বলা নিয়ে নন্দিনীর হিংসা ও চাইল্ডিশ আচরণের উল্লেখ করে মৈত্রেয়ী আরও যোগ করেন—'রাজবীর সৃজলা গুহর সাথে কথা বললে তোমার রাগ হচ্ছে। আবার সৃজলা, জীতু কমলের সাথে কথা বললে তোমার রাগ হচ্ছে। এটা তো ছেলেমানুষি। সামান্য একটা নুডলসের জন্য এত খাবার নষ্ট হলো, ভেবে দেখো। যদিও আমি তোমাকে যতটা জানি, এটা বিশ্বাস করি এমন কিছু হবে এটা সত্যিই তোমার কল্পনাতেও ছিল না। তুমি বুদ্ধিমতী, খুব ভালো খেলছ, এগিয়ে চলো।'

খাবার নষ্ট করায় রাজবীরকে বার্তা:

রাজবীরের ভুল সিদ্ধান্তের সমালোচনা করলেও মৈত্রেয়ী তাঁর মানবিক ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন। তিনি লেখেন— ‘রাজবীর রাগ করুন, ঝগড়া করুন, কিন্তু খাবার নষ্ট করা একদম ঠিক হয় নি। আমরা জীবনে ভুল করলে তবেই শিখি, আজ আপনিও বুঝলেন। আশা করি আপনি নিজেই আর কখনও খাবার নষ্ট করবেন না—যতই রাগ হোক, অভিমান হোক, কষ্ট হোক।’

মৈত্রেয়ী মিত্রর এই খোলামেলা পোস্টের পর সামাজিক মাধ্যমে অনুরাগী মহলেও চর্চা শুরু হয়েছে যে, রাজবীরের ব্যক্তিগত গেমপ্ল্যান সত্যিই কি নন্দিনীর প্রভাবে বাধাগ্রস্ত হচ্ছে, নাকি ভুল থেকে শিক্ষা নিয়ে রাজবীর আবার নিজের ছন্দে ফিরবেন।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More