Malaika Arora Son: ‘নাতি-নাতনির আশা ছেড়ে দাও!’ বিয়ে করবেন না মালাইকা পুত্র, মা-কে সাফ জানিয়েছেন আরহান, কেন?

বিয়ে করবেন না, বাবাও হবেন না! জীবন নিয়ে বড় সিদ্ধান্ত আরবাজ-মালাইকা পুত্রের। বাবা-মা'র  ভাঙা বিয়েই কি এই সিদ্ধান্তের কারণ?

Published on: May 2, 2026, 18:59:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের অন্যতম হট ডিভা তিনি। ৫০-এর গণ্ডি কবে পার করেছেন, এখনও অষ্টাদশী তরুণীকে ফিটনেস গোলস দেন মালাইকা আরোরা। তাঁকে কেউ ঠাকুমা ডাকবে এটা ভাবাই যায় না! তবে মালাইকার নিজের ইচ্ছে রয়েছে ছেলের সন্তানের মুখ দেখবার।

‘নাতি-নাতনির আশা ছেড়ে দাও!’ বিয়ে করবেন না মালাইকা পুত্র, মা-কে সাফ জানিয়েছেন আরহান, কেন?
‘নাতি-নাতনির আশা ছেড়ে দাও!’ বিয়ে করবেন না মালাইকা পুত্র, মা-কে সাফ জানিয়েছেন আরহান, কেন?

মালাইকা আরোরা ও আরবাজ খানের পুত্র আরহান খান এখন সাবালক। নিজের জীবন নিয়ে তাঁর ভাবনাচিন্তা আর পাঁচটা সাধারণ যুবকের চেয়ে কিছুটা আলাদা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছেন, আরহান তাঁকে সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি ভবিষ্যতে বিয়ে করার পরিকল্পনা করছেন না। এমনকি মালাইকাকে ‘নাতি-নাতনির’ আশা ত্যাগ করতেও পরামর্শ দিয়েছেন আরহান।

কেন বিয়ে বা সন্তান চান না আরহান?

মালাইকা জানান, একদিন ঘরোয়া আড্ডায় আরহান হঠাৎই বলেন, ‘মা, আমি বিয়ে করছি না। তাই ভুলে যাও যে তোমার কোনো নাতি-নাতনি হবে।’ ছেলের মুখে এমন কথা শুনে অবাক হয়ে মালাইকা কারণ জানতে চাইলে আরহান পরিবেশ দূষণ ও বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন। আরহানের যুক্তি, ‘যেখানে বাতাসের গুণমান (AQI) ৫০০ থেকে ১০০০-এর ঘরে পৌঁছে যাচ্ছে, সেখানে নতুন কোনো প্রাণকে পৃথিবীতে আনা কি ঠিক? এটা একেবারেই সার্থক নয়।’

মালাইকার প্রতিক্রিয়া:

ছেলের এমন ‘বাস্তববাদী’ যুক্তি শুনে মালাইকা প্রথমে হতবাক হয়ে যান। তিনি আরহানকে বোঝানোর চেষ্টা করেন যে, জীবন মানেই সবরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া। মালাইকার কথায়, ‘আমি ওকে বললাম— পাগল নাকি! তোমাকে জীবনের সবকিছুর অভিজ্ঞতা নিতে হবে।’ তবে আরহান তাঁর সিদ্ধান্তে অনড় কি না, তা সময়ই বলবে।

সম্পর্ক নিয়ে মালাইকার দর্শন:

এই একই সাক্ষাৎকারে নিজের সম্পর্কের টানাপোড়েন ও জীবন নিয়ে মুখ খোলেন মালাইকা। তিনি জানান, সম্পর্ক সবসময় পরিবর্তনশীল। চিরকাল একসঙ্গে সূর্যাস্ত দেখার যে রূপকথা সিনেমা বা বইয়ে দেখানো হয়, বাস্তবে সব সময় তা খাটে না। বর্তমান পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এবং শান্তি বজায় রাখাই আসল উদ্দেশ্য হওয়া উচিত বলে মনে করেন অভিনেত্রী।

আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর আরহান এখন মা ও বাবা দুজনের সঙ্গেই সময় কাটান। তবে মালাইকার সঙ্গে তাঁর এই খোলামেলা আলোচনা বুঝিয়ে দেয় যে, তাঁদের মধ্যে কোনো লুকোছাপা নেই।

বাবা আরবাজ দু-বার বিয়ে করেছেন। তবে ষাট পেরিয়েও অকৃতদার জেঠু সলমন খান। আরহানও জেঠুর পদচিহ্ন অনুসারেই চলতে চান।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More