উন্মুক্ত বক্ষবিভাজিকা,পায়ে জুতো! পুজোর সময় এ কী পোশাক, গাড়ি কিনে ট্রোল ‘খ্রিস্টান’ মালাইকা
ঝাঁ চকচকে নতুন গাড়ি কিনেও অস্বস্তিতে মালাইকা। ‘অশালীন’ পোশাক পরে পুজো, হিন্দু ধর্মের অবমাননার অভিযোগে বিদ্ধ ‘যিশু পূজারী’ মাল্লা।
নতুন গাড়ি কিনে আনন্দের বদলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়লেন বলিউড ফিটনেস কুইন মালাইকা অরোরা (Malaika Arora)। সম্প্রতি একটি চকচকে এসইউভি (SUV) কিনেছেন তিনি। গাড়ি কেনার পর নিয়ম মেনে সেটির পূজা করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের একাংশের ক্ষোভের মুখে পড়েছেন তারকা। পূজার সময় ওঁর পোশাক ও আচরণ নিয়েই মূলত তৈরি হয়েছে বিতর্ক।

টাইট কো-অর্ড সেট ও পায়ে চটি! কেন ক্ষুব্ধ নেটিজেনরা?
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, চোখের ওপর কালো রোদচশমা এবং একটি অত্যন্ত আঁটসাঁট (Body-tight) কো-অর্ড সেট পরে গাড়ির পূজায় বসেছেন মালাইকা। শুধু তাই নয়, পূজার সময়ে তিনি পায়ে চটি বা জুতো পরে ছিলেন বলেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ধর্মীয় আচার পালনের সময়ে এহেন পোশাক ও চটি পরে থাকা মেনে নিতে পারেননি নেটিজেনরা।
একজন ব্যবহারকারী ভিডিও শেয়ার করে লেখেন, শাড়ি বা সালোয়ার-স্যুটের মতো ঐতিহ্যবাহী পোশাক না পরে ধর্মীয় পূজায় এমন আঁটসাঁট পোশাক পরা অনুচিত। পূজা একটি শ্রদ্ধার বিষয়, যেখানে শালীন পোশাক পরিধান করা উচিত।
চটি না খোলা নিয়ে ট্রোল: অন্য এক নেটিজেন মন্তব্য করেন, 'ভিডিওটা ভালো করে দেখুন, উনি তো আরতি করার সময়ে চটি পর্যন্ত খোলেননি! ওঁর থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাই ভুল।'
ধর্ম ও পাবলিসিটি স্টান্টের প্রশ্ন: কেউ কেউ মালাইকার পারিবারিক বা ধর্মীয় পটভূমির কথা টেনে এনে প্রশ্ন তোলেন, ‘উনি যখন খ্রিস্টান ধর্মাবলম্বী, তবে এসব পূজা করছেন কেন?’ আবার কারও মতে, ‘এসবই সস্তা পাবলিসিটি স্টান্ট ছাড়া আর কিছুই নয়।’
‘কাউকে বিচার করার অধিকার কে দিল?’— মালাইকার পাশে ভক্তরা
তীব্র ট্রোল ও কটাক্ষের মাঝেও মালাইকার সমর্থনে এগিয়ে এসেছেন ওঁর অনুরাগী ও নেটিজেনদের একাংশ।
সমর্থকদের বক্তব্য, ‘উনি তো আপনাকে ওঁর স্টাইল ফলো করতে বলছেন না! এত সমস্যা থাকলে উনাকে ফলো করা বন্ধ করে দিন।’ অন্য এক নেটিজেন কটাক্ষকারীদের উদ্দেশ্যে প্রশ্ন তুলে লেখেন, ‘কেউ কেমন পোশাক পরবেন সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত পছন্দ। হিন্দু রীতি বা অন্যের পোশাক বিচার করার অধিকার আপনাকে কে দিয়েছে?’
কত দাম মালাইকার এই নতুন গাড়ির?
মালাইকা অরোরা যে নতুন গাড়িটি কিনেছেন, সেটি হলো মহিন্দ্রার জনপ্রিয় এসইউভি 'থার রক্স' (Thar Roxx)। ভারতীয় বাজারে এই নতুন 'থার রক্স' গাড়িটির দাম ১২.৩৯ লাখ টাকা থেকে ২৩.৫৩ লাখ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


